গ্রীষ্মের ছুটিতে উত্তরবঙ্গ সফরে যেতে দক্ষিণ-পূর্ব রেলের সামার স্পেশাল ট্রেন

 গরম এড়াতে অনেকেই পাহাড়ে বেড়াতে যাচ্ছেন। পাহাড় বললেই একেবারে দোরগোড়ায় দার্জিলিং-সহ ওই অঞ্চলের পাহাড়ি এলাকা ৷ বাঙালিদের ভিড় বরাবরই অনেক বেশি এইসব জায়গায় । তাই এবার যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবং ট্রেনে ভিড় কম করতে দক্ষিণ-পূর্ব রেল চালাবে বিশেষ ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাঁতরাগাছি থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চালানো হবে ৮ […]

আরও পড়ুন

বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় ফের উত্তপ্ত হাওড়া, জাতীয় সড়ক সংলগ্ন এলাকাগুলোতে জারি ১৪৪ ধারা

দিল্লির বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় আজও হাওড়ার বিভিন্ন জায়গায় প্রতিবাদ ঘিরে উত্তেজনা। পথ অবরোধ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ধূলাগড়। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। অন্যদিকে, হাওড়ার উলুবেড়িয়া, পাঁচলাতেও ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ ঘিরে উত্তেজনা […]

আরও পড়ুন

বিশ্বের সেরা দশে হাওড়ার সামারিতান মিশন স্কুল, টুইটে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

ইংল্যান্ডের একটি গবেষণামূলক সমীক্ষাতে উঠে আসা তথ্য অনুযায়ী হাওড়ার সামারিতান মিশন স্কুলকে পৃথিবীর অন্যতম দশটি সেরা স্কুলের মধ্যে একটি বলে ঘোষণা করে টি-ফোর এডুকেশন নামের একটি সংস্থা। এই তথ্য সামনে আসার পরেই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠে এই স্থানে পৌঁছেছে হাওড়ার সামারিতান মিশন স্কুল। এর জন্য অভিনন্দন।” মুখ্যমন্ত্রীর […]

আরও পড়ুন

পার্কসার্কাস শুট-আউটঃ মানসিক অবসাদে ভুগছিলেন আত্মঘাতী পুলিশ কনস্টেবল চোডুপ লেপচা!

 পার্কসার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে শুটআউটের ঘটনায় সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন আত্মঘাতী পুলিশ কনস্টেবল চোডুপ লেপচা ৷ ঘটনাস্থলে গিয়ে এমনটাই জানালেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী ৷ তবে, তিনি সেই কারণেই এলোপাথাড়ি গুলি চালিয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয় পুলিশ প্রশাসন।  সূত্রে খবর, ঘটনাস্থল কড়েয়া থানার লোয়ার রেঞ্জ রোড দিয়ে হাঁটতে হাঁটতে […]

আরও পড়ুন

শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের করা মানহানির মামলা স্থানান্তরের নির্দেশ দিল হাইকোর্ট

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মানহানির মামলা ডায়মন্ড হারবার আদালত থেকে কলকাতা সিটি সিভিল কোর্টে স্থানান্তর করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। বিধানসভা নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অপমানজনক মন্তব্য করেছিলেন […]

আরও পড়ুন

জাতীয় সড়ক অবরোধে প্ররোচনার অভিযোগ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

হজরত মহম্মদকে অপমান ইস্যুতে জাতীয় সড়ক অবরোধ করার ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল ৷ বিষয়টি নিয়ে ইচ্ছাকৃত প্ররোচনা দেওয়া এবং পরিস্থিতিকে উত্তপ্ত করার অভিযোগে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷ আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে ৷ এ দিন মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানান, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সীমানার সঙ্গে যুক্ত ৷ সেই রাজ্যে […]

আরও পড়ুন

নূপুরের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তপ্ত জম্মু-কাশ্মীর, একাধিক জেলায় জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট পরিষেবা

ভাইরাল হওয়া একটি ভিডিয়োকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াল কাশ্মীরের একাধিক জেলায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় সেনাবাহিনীকে৷ শুক্রবার কাশ্মীরের ডোডা, খিস্তওয়ার জেলায় জারি করা হয় কার্ফু৷ অশান্তি যাতে ছড়াতে না পারে তার জন্য বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা৷ ঘটনার পর বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সবাইকে শান্তি বজায় রাখার আবেদন জানান৷ পয়গম্বরকে নিয়ে […]

আরও পড়ুন

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আদালতে তুলল সিবিআই

 গরু পাচার কাণ্ডে শুক্রবার আসানসোলে সিবিআই আদালতে পেশ করা হল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। এদিন সকালেই নিজাম প্যালেস থেকে সায়গলকে নিয়ে যাওয়া হয় আসানসোলের উদ্দেশে। এরপর তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। বৃহস্পতিবার সায়গল হোসেনকে সিবিআই তলব করে। দুপুরে নিজাম প্যালেসে ডেকে ম্যারাথন জেরা করা হয় তাঁকে। জেরার সময় অনুব্রতর দেহরক্ষীর বয়ানে একাধিক […]

আরও পড়ুন

আসানসোলে গোল্ড টেস্টিং ল্যাবে চুরির কিনারা করল পুলিশ, ভিনরাজ্য থেকে গ্রেফতার ২

গত ২৯ মে আসানসোলের ঘাঁটিগলিতে গোল্ড টেস্টিং ল্যাবে দুঃসাহসিক চুরির কিনারা করল পুলিশ ৷ মহারাষ্ট্র ও কর্নাটক থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ দোকানের মালিক সঞ্জয় সত্যবান চিঞ্চাকর আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে দাবি করেছিলেন প্রায় ৮০০ গ্রাম সোনা, ১০ কেজি রুপো ও নগদ ২৮ হাজার টাকা চুরি হয়েছে ৷ ধৃতদের কাছ থেকে […]

আরও পড়ুন

পার্কসার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসের সামনে চলল গুলি, মৃত এক মহিলা, আত্মঘাতী’ পুলিশকর্মী 

শুক্রবার দিনেদুপুরে পার্কসার্কাসের বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসের সামনে চলল গুলি। এই ঘটনায় এক পুলিসকর্মী-সহ নিহত দুই। জানা গিয়েছে, মৃতদের মধ্যে এক পথচারী রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক পুলিসকর্মীর এলোপাথাড়ি ছোড়া গুলিতেই এই কাণ্ড। জানা যাচ্ছে, বেশ কয়েক রাউন্ড গুলি চলে। প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চলে। এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। প্রথমে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় এক […]

আরও পড়ুন
error: Content is protected !!