ক্যালিফোর্নিয়ার চার্চে বন্দুকবাজের হামলা, মৃত ১, আহত ৫

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চার্চে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল বন্দুকবাজ। এই হামলায় মৃত এক। আহত অন্তত ৫। চার্চে যাঁরা ছিলেন, তাঁদের হাতেই আটক হয় বন্দুকবাজ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মফস্বল এলাকা লাগুনা উডসের এই চার্চে প্রার্থনার পর লাগোয়া ব্যাঙ্কোয়েট হলে মধ্যাহ্নভোজের আয়োজন করা […]

আরও পড়ুন

আগামীকাল বুদ্ধপূর্ণিমায় নেপালে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি

আগামিকাল, সোমবার বুদ্ধ পূর্ণিমায় বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে নেপালে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা-র আমন্ত্রণে লুমবিনিতে যাচ্ছে মোদী।

আরও পড়ুন

ভয়াবহ সঙ্কট জের, কয়লা আমদানির পথে কেন্দ্র

পরিস্থিতি এতটাই সঙ্কটজনক হয়ে ওঠে যে দেশ যাতে অন্ধকারে ডুবে না যায়, তার জন্য অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে। মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় কয়লা সরবরাহের ধাক্কায় দেশে মজুত থাকা কয়লার পরিমাণ একেবারে তলানিতে ঠেকেছে। কেন্দ্র পড়েছে বিপাকে। তাই, কেন্দ্র এবার কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রক সূত্রে পাওয়া খবর […]

আরও পড়ুন

বিরোধী দলনেতা শুভেন্দুর অফিসে পুলিশি হানা, নালিশ পেয়েই রিপোর্ট তলব রাজ্যপালের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিসে আচমকাই পুলিশি হানা। যা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে নালিশ জানিয়েছেন তিনি। আর এই অভিযোগ পাওয়া মাত্রই রাজ্যের রিপোর্ট তলব করেছেন জগদীপ ধনখড়। জানা গিয়েছে, নন্দীগ্রামে শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাদ পালের স্ত্রী মহুয়া পাল ভুয়ো ডিগ্রি দেখিয়ে একটি ব্যাংকের ম্যানেজার পদে কর্মরত রয়েছেন। এমনটাই অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই মহুয়া পালের […]

আরও পড়ুন

‘বিজেপিতে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা অনেকেই কাজের নন’, নাড্ডার সঙ্গে বৈঠকের আগেই ফের ‘বেসুরো’ অর্জুন

ফের ‘বেসুরো’ অর্জুন সিং। সোমবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হতে চলেছে এই বিজেপি নেতার। তার আগেই ফের একবার বোমা ফাটালেন অর্জুন সিং। প্রকাশ্যেই বলে বসলেন, “বিজেপিতে দায়িত্বপ্রাপ্তরা অনেকেই কাজের নন। অর্জুন সিং রবিবার সাংবাদিকদের বলেন এ রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। তাঁর কথায়, “ঢাল নেই তরোয়াল নেই। নিধিরাম সর্দার। এরা সোশাল […]

আরও পড়ুন

জম্মু কাশ্মীরের কাটরায় বাসে অগ্নিকাণ্ড আসলে জঙ্গি হামলা, দাবি এনআইএ

জম্মু কাশ্মীরের কাটরায় তীর্থযাত্রী বোঝাই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা আসলে জঙ্গি হামলা। অনুসন্ধানের পর এমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বাসের মধ্যে বিস্ফোরণ ঘটাতে বোমারই ব্যবহার হয়েছিল বলে জানিয়েছে এনআইএ। এছাড়াও অনেক প্রত্যক্ষদর্শীই আগুন লাগার আগে বিস্ফোরণের আওয়াজ শুনেছিলেন। আর সেই রহস্যজনক বিস্ফোরণের পরই বাসে আগুন লাগে। বাসের জ্বালানির ট্যাঙ্কের কাছে বোমটি লাগানো হয়েছিল বলে প্রাথমিক  […]

আরও পড়ুন

প্রবল বৃষ্টিতে জলমগ্ন অসম, মৃত ৩

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অসম। প্রকৃতির রোষানলে বারবার বিপর্যয়ের মুখে পড়ে ব্যাপক ক্ষতি হচ্ছে উত্তর-পূর্বের এই রাজ্যের। বর্ষা আসার আগেই অসমে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। ভেসে গিয়েছে একাধিক গ্রাম। প্রায় ২৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ডিমা হাসাও জেলাতে মৃত্যু হয়েছে তিনজনের। ১৭২ হেক্টর চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। চলতি বছরের গোড়া থেকেই উত্তর-পূর্বের এই রাজ্যে ভারী […]

আরও পড়ুন

সিরাজের বেগম’ খ্যাত টেলি অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

টেলি অভিনেত্রী পল্লবী দে’র রহস্যমৃত্যু। রবিবার সকালে তাঁর গড়ফার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অভিনেত্রীকে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কী কারণে এই মৃত্যু, তা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় পুলিশ। পুলিস সূত্রের খবর গত দেড় বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন পল্লবী। গতকাল রাতে আলাদা আলাদা ঘরে ঘুমান […]

আরও পড়ুন

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য। রাজভবনে বেলা সাড়ে ১১টায় তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবের পদত্যাগের পর মানিককে বেছে নেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। সন্ত্রাসের অভিযোগে মানিক সাহার শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বামেরা। জল্পনা থাকলেও শেষপর্যন্ত রাজভবনের অনুষ্ঠানে হাজির হন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ হাজার ৪৮৭, মৃত ১৩

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ২ হাজার ৪৮৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। দেশে বর্তমানে চিকিৎসা চলছে ১৭ হাজার ৬৯২ জনের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩১ লাখ ২১ হাজার ৫৯৯ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়েছে ৫ […]

আরও পড়ুন
error: Content is protected !!