গত ৫ মাসে ৩ বার মারার চেষ্টা হয়েছে কাউন্সিলর সুশান্তকে! আগেও ২ বার বিহার থেকে ভাড়া করা হয়েছিল আততায়ী

গত পাঁচ মাসে তিনবার হামলার ছক কাউন্সিলর সুশান্ত ঘোষকে। আগেও দু’বার বিহার থেকে ভাড়া করা হয়েছিল আততায়ী। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত গুলজারের দাবি, গত জুলাই এবং অক্টোবরের পুজোর মধ্যে মারার ছক করা হয়েছিল তবে দুবার প্লান ভেস্তে যায়। জমি সংক্রান্ত বিবাদের জেরেই পরিকল্পনা এমনটাই পুলিশে জিজ্ঞাসাবাদে জানিয়েছে গুলজার। অন্য দিকে, সুশান্ত ঘোষের বাড়ির পাশে শান্তিপল্লী […]

আরও পড়ুন

নাইজেরিয়ায় মোদিকে বিশেষ সম্মান

প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে ভারতীয় সময় শনিবার রাত প্রায় 1.30টা নাগাদ তিনি আফ্রিকার এই দেশটির রাজধানী শহরে পৌঁছন মোদি ৷ বিমান থেকে নামতেই প্রধানমন্ত্রীকে আবুজা ‘শহরের চাবি’ উপহার দেন উইকে ৷ পাশাপাশি তাঁকে নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় সম্মান ‘দ্য গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজেরিয়া’-য় (জিসিওএন) ভূষিত করা হয় ৷ আবুজায় প্রেসিডেন্ট বোলা […]

আরও পড়ুন

মুকুন্দপুরে ক্রেতা সেজে সোনার দোকানে ডাকাতির চেষ্টা, ব্যবসায়ীর গলায় অস্ত্রের কোপ, গ্রেফতার অভিযুক্ত

সোনার দোকানে লুটের চেষ্টা। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ পূর্ব যাদবপুর থানা এলাকার মুকুন্দপুর বাজারে এই ঘটনা ঘটে। দোকানের মালিক সঞ্জয় সরকার বাধা দিতে গেলে তাঁর গলায় ধারাল অস্ত্রের কোপ মারে দুষ্কৃতীরা। যদিও স্থানীয়রা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে, পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন সকালে দুই যুবক আসে। ক্রেতা সেজে ওই সোনার […]

আরও পড়ুন

প্রয়াত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ভাই রামামূর্তি

প্রয়াত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর ভাই এন রামামূর্তি। দিন কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর শ্বাসজনিত এবং কার্ডিও সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়, কিন্তু শেষ রক্ষা হল না। রামামূর্তি নাইডু ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অন্ধ্র প্রদেশের […]

আরও পড়ুন

শব্দের চেয়েও দ্রুতগামী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ডিআরডিও

রবিবার শব্দের চেয়ে দ্রুতগামী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করল ডিআরডিও। দেড় হাজার কিলোমিটার দূরত্বও অনায়াসে অতিক্রম করে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র। ওড়িশার উপকূল থেকে তারই সফল উৎক্ষেপণ হল। পরীক্ষামূলক এই উৎক্ষেপণের পরে এবার ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে যুক্ত হল এক নয়া ‘ব্রহ্মাস্ত্র’। মনে করা হচ্ছে, এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও মজবুত হল ভারত। ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভান্ডারে […]

আরও পড়ুন

হাওড়ায় তৃণমূল বিধায়কের গাড়ির সঙ্গে ট্রেলারে সংঘর্ষ, মৃত ২, আশঙ্কাজনক ৩

মগরাহাটের তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিধায়ক। বিধায়কের গাড়ির চালক তাঁর আত্মীয়দের নিয়ে হাওড়ায় অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় শিবপুর কাজীপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। গাড়ি পাঁচজন ছিল। চালক সহ দুজনের মৃত্যু হয় ঘটনাস্থলে। আহতদের কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শনিবার […]

আরও পড়ুন

বিজেপি শাসিত মণিপুরে ৩ মহিলা সহ অপহৃত ৬ জনের দেহ উদ্ধার, ২ মন্ত্রীর বাড়িতে হামলা, ফের ইম্ফলে কারফিউ জারি

জিরিবাম জেলায় তিন অপহৃতের নৃশংস হত্যার বিচারের দাবিতে মণিপুরের রাজধানী ইম্ফলে তুমুল বিক্ষোভ। ইতিমধ্যেই মণিপুর সরকার ইম্ফলে কারফিউ জারি করেছে। ছয় জেলায় ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ। দুই মন্ত্রী এবং তিন বিধায়কের বাসভবনে বিক্ষোভকারীরা হামলা চালালে বিক্ষোভ আরও হিংসাত্মক হয়ে ওঠে। শুক্রবার রাতে বরাক নদীতে ভেসে থাকতে দেখা যায় তিনটি দেহ। এরপর শনিবার দুপুরে আরও তিনটি […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে রাহুল গান্ধির চপারে তল্লাশি চালাল নির্বাচন কমিশন

ভোটের মুখে রাহুল গান্ধির হেলিকপ্টারে চলল তল্লাশি ৷ নির্বাচন কমিশনের আধিকারিকরা শনিবার মহারাষ্ট্রের অমরাবতী জেলার ধামনগাঁওতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির কপ্টারে রাখা ব্যাগে তল্লাশি চালান ৷ স্বভাবতই ভোটের মুখে বিরোধী শিবিরের অন্যতম প্রধান নেতার হেলিকপ্টার থেকে শুরু করে ব্যাগে তল্লাশি চলায় নতুন করে উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি। আগামী ২০ নভেম্বর এখানে বিধানসভা ভোট ৷ তার […]

আরও পড়ুন

টাকা চেয়ে ব্ল্যাকমেল! মহিলা নাম লিখে নিজের বাড়িতেই আত্মঘাতী উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান

নিজের বাড়ি থেকেই উদ্ধার হল উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ৷ গতকাল থেকেই নিখোঁজ ছিলেন এই তৃণমূল নেতা৷ এ দিন সকালে বাড়ির ছাদের চিলেকোঠা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ মৃত সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের বয়স ৬৫৷ গতকাল সকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন৷ পুলিশে অভিযোগও দায়ের করেন সত্যজিৎবাবুর পরিবারের সদস্যরা৷ যদিও পরিবার সূত্রে খবর, গতকাল […]

আরও পড়ুন

অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী

কয়েকদিন পর বিদেশে পাড়ি দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিনি নিজেই জানিয়েছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার বিদেশ সফরে অনুমতি দেয়নি কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। একবারই দেওয়া হয়েছিল বিদেশ থেকে লগ্নি টানার জন্য। তখন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও সেখানে গিয়ে ছিলেন। এবার মুখ্যমন্ত্রী সম্ভবত সবুজ সংকেত […]

আরও পড়ুন
error: Content is protected !!