রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ১২, আহত ৪০
ধনতেরসে ভয়াবহ বাস দুর্ঘটনা রাজস্থানে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ১২ জন যাত্রী। আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার জেলায়। লক্ষ্মণগড়ে পৌঁছতেই আচমকা একটি কালভার্টে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি। […]
আরও পড়ুন
