বড়বাজারের এজরা স্ট্রিটে একাধিক দোকানে আগুন

বুধবার রাত প্রায় ৮ নাগাদ কলকাতার বড়বাজার থানা এলাকার এজরা স্ট্রিটে আগুন লাগে। এজরা স্ট্রিটের ধারে টেরিটি বাজারের কাছে আগুন জ্বলে ওঠে একাধিক দোকানে। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছেছে বলে জানা গিয়েছে। কী ভাবে আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, টেরিটি বাজারের উল্টো দিকে কাঠের বাক্সের একটি গুদামে আগুন […]

আরও পড়ুন

ধেয়ে আসছে দানা, আগামীকাল সন্ধ্যে ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত টানা ১৫ ঘণ্টা বন্ধ বিমান চলাচল

ঘূর্ণিঝড় দানা’র প্রভাব এবার কলকাতা বিমানবন্দরে। ঘূর্ণিঝড়ের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দমদম বিমানবন্দের টানা ১৫ ঘণ্টা বন্ধ থাকবে বিমান ওঠানামা ৷ বাতিল করা হয়েছে দূরপাল্লার বহু ট্রেনও ৷ 24 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা থেকে ১৫ অক্টোবর অর্থাৎ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের কারণে আগাম […]

আরও পড়ুন

ওড়িশার ধামরা এবং ভিতরকণিকার মাঝে আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় ‘দানা’র, বন্ধ করে দেওয়া হল পুরীর মন্দির এবং সূর্য মন্দির

ওড়িশার ধামরা এবং ভিতরকণিকার মাঝে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’। আজ, বুধবার সতর্কতা জারি করে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, শক্তি বাড়িয়ে ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে গত ৬ ঘণ্টায় ‘ডানা’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি ওড়িশার পারাদ্বীপ থেকে ৪৯০ কিলোমিটার, ধামরা থেকে ৫২৯ কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে […]

আরও পড়ুন

বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত বেড়ে ৫

বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ ৷ ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া আমান, কৃপাল, মহম্মদ সাহিল ও সত্যরাজ-সহ চার জনের দেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ হেন্নুর থানা এলাকায় বাবুসাপল্যায় মঙ্গলবার একটি 6 তলা নির্মিয়মান বাড়ি ধসে পড়ে ৷ বহু শ্রমিক সেই […]

আরও পড়ুন

ছত্তিশগড়ে ১৫ জন স্কুল পড়ুয়া সমেত নদীতে উল্টে গেল ভ্যান

১৫ জন স্কুল পড়ুয়া সমেত নদীতে উল্টে গেল ভ্যান। আজ, বুধবার সকালে ছত্তিশগড়ের শক্তি জেলায় ঘটনাটি ঘটেছে। পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর ১৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত ২ জন পড়ুয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস সূত্রে খবর, আজ বুধবার সকালে একটি ভ্যান ১৫ জন স্কুল পড়ুয়াকে নিয়ে যাচ্ছিল। হাসাউদ […]

আরও পড়ুন

ওয়েনাড উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন প্রিয়াঙ্কা গান্ধী

ওয়েনাড থেকে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী সেটা আগেই জানা হয়ে গিয়েছিল। কংগ্রেস এবিষয়ে আগাম বার্তা দিয়েছিল। রাহুল গান্ধীর ছেড়ে আসা আসনে উপনির্বাচনে প্রার্থী হলেন প্রিয়াঙ্কা গান্ধী। বুধবারই মনোনয়ন জমা দিলেন সোনিয়াকন্যা। মঙ্গলবার মা সোনিয়া গান্ধীর সঙ্গে মাইসুরু পৌঁছন তিনি। রাতেই ওয়ানড়ে চলে আসেন তাঁরা। এদিন সোনিয়া, রাহুল ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ অন্যান্য স্থানীয় কংগ্রেস নেতাদের উপস্থিতিতে নিজের মনোনয়ন […]

আরও পড়ুন

বঙ্গোপসাগরের বুকে জন্ম নিল ঘূর্ণিঝড় ‘দানা’

বঙ্গোপসাগরের বুকে জন্ম নিল ঘূর্ণিঝড় ‘দানা’। হাওয়া অফিসের পূর্বাভাস সাগরের বুকে জন্ম নিয়েই ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। সকাল থেকে কলকাতার আকাশ মেঘে ঢেকেছে। মেঘ জমতে শুরু করেছে উপকূলের আকাশে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার ভোর ৫টার মধ্যে পুরী ও সাগরদ্বীপের মাঝে ধামরা বন্দরে আছড়ে পড়বে সুপার সাইক্লোন দানা । ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ […]

আরও পড়ুন

ফের বোমাতঙ্ক ! জরুরি অবতরণ পুনে-দেরাদুন ইন্ডিগো বিমানের

ফের ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! এবার পুনে থেকে দেরাদুনগামী ইন্ডিগোর বিমানে বোমা রাখার ভুয়ো খবর ছড়াল ৷ রানওয়েতে বিমানটিকে ঘিরে তল্লাশি চালায় নিরাপত্তা সংস্থাগুলি ৷ যদিও বিমানে বোমার কোনও সন্ধান পাওয়া যায়নি বলে খবর ৷ তবে ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে আতঙ্ক ছড়ায় ৷ জানা গিয়েছে, পুনে থেকে দেরাদুনগামী ইন্ডিগোর 6E-403 বিমানে বোমা রাখা হয়েছে বলে […]

আরও পড়ুন

ধেয়ে আসছে দানা, ৭ জেলায় মোতায়েন এনডিআরএফ, নাবন্নে চালু বিশেষ কন্ট্রোল রুম

সুরক্ষার কথা ভেবে আগেভাগেই সাত জেলায় এনডিআরএফ’র ৯টি ও এসডিআরএফ’র ১৩টি দল মোতায়েন করা হয়েছে। তিন কোম্পানি এনডিআরএফ ও ৪ কোম্পানি এসডিআরএফ মোতায়েন হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। উত্তর ২৪ পরগনায় দুই কোম্পানি এনডিআরএফ ও এক কোম্পানি এসডিআরএফ। পূর্ব মেদিনীপুরে তিন কোম্পানি এনডিআরএফ এবং দুই কোম্পিানি এসডিআরএফ। পশ্চিম মেদিনীপুরে এক কোম্পানি এনডিআরএফ ও দুই কোম্পানি এসডিআরএফ। […]

আরও পড়ুন

ঘূর্ণিঝড় দানার জেরে বাতিল ১৬০টি লোকাল সহ একাধিক এক্সপ্রেস ট্রেন

ঘূর্ণিঝড় দানার জেরে বড়সড় প্রভাব পড়তে চলেছে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন চলাচলে৷ ঘূর্ণিঝড়ের সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে প্রায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করার ঘোষণা করল পূর্ব রেল। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখায় শিয়ালদহ স্টেশন থেকে ২৪.১০.২৪ (বৃহস্পতিবার) রাত থেকে পরের দিন ২৫ তারিখ সকাল ১০টা পর্যন্ত কোনও লোকাল ট্রেন […]

আরও পড়ুন
error: Content is protected !!