২০২১ সালের তথ্যপ্রযুক্তি সংশোধন আইনকে অসাংবিধানিক ঘোষণা বম্বে হাইকোর্টের

মানুষের অবাধে বক্তব্য পেশ করার অধিকার আছে। কিন্তু রাষ্ট্রই কেবল সত্যিটা জানে। এটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব নয়। তথ্যপ্রযুক্তি আইন সংশোধন প্রসঙ্গে মন্তব্য বম্বে হাইকোর্টের । সেই সঙ্গে ২০২১ সালের তথ্যপ্রযুক্তি সংশোধন আইনকে অসাংবিধানিক ঘোষণা বিচারপতি অতুল চান্দুরকারের। তাঁর মতে, নাগরিকদের অবাধে বক্তব্য পেশ করা ও মনোভাব প্রকাশ করার অধিকার আছে। কিন্তু সত্য সম্পর্কে নয়। […]

আরও পড়ুন

SFI করলেই নম্বর বেশি! প্রতিবাদে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়

ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নম্বরে কারচুপির অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টে। অভিযোগ উঠেছে রাজনৈতিক রঙ দেখে পড়ুয়াদের নম্বর দেওয়া হয়। এর ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে পিএইচডি করতে পারছেন না বা যোগ্যতা অনুযায়ী নম্বর পাচ্ছেন না। এর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানের অফিসের বাইরে অবরোধ, বিক্ষোভ করেন পড়ুয়ারা। বিভাগীয় প্রধান পার্থসারথি চক্রবর্তীর […]

আরও পড়ুন

 দিল্লি-কাণ্ডের ছায়া বেঙ্গালুরুতে! ফ্রিজ থেকে উদ্ধার তরুণীর ৩০ টুকরো দেহাংশ

দিল্লির শ্রদ্ধা কাণ্ডের ছায়া এ বার বেঙ্গালুরুতে। ফ্রিজ থেকে উদ্ধার ২৬ বছরের যুবতীর দেহের ৩০ টুকরো। ভ্যালিকাভাল থানার ভিরান্না ভাবনা এলাকার যে ঘরে তিনি ভাড়া থাকতেন, সেখানেই থাকা ১৬৫ লিটার ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে দেহাংশ। শনিবার এই ঘটনার কথা জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। মৃত যুবতীর নাম মহালক্ষ্মী। তিনি বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করতেন। ওই ঘরে […]

আরও পড়ুন

প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন বিজেপি সাংসদ কুনার হেমব্রম

প্রয়াত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ কুনার হেমব্রম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি। শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া। জানা গিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার ঝাড়গ্রাম হাসপাতালে প্রাক্তন সাংসদকে ভর্তি করানো হয়। অবস্থার আরও অবনতি […]

আরও পড়ুন

মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিশি মারলেনা

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশি মারলেনা। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর মুক্তি পেয়েই পদত্যাগ করেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কুর্সিতে এ বার আতিশি। দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর তকমা পেলেন তিনি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল দেশ। দিল্লির দায়িত্ব কাঁধে নেওয়ার আগে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে শনিবার সকালেই সাক্ষাৎ করেন […]

আরও পড়ুন

‘৩দিন ধরে বন্যার জলে ভাসছে ঘাটাল’! ছবির শ্যুটিংয়ে যিশু সঙ্গে ব্যস্ত তৃণমূল সাংসদ দেব

শুক্রবার খাদানের শ্যুটিং করলেন দেব। সেই ভিডিয়োও পাপারাজ্জি মারফত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার শীতে দেবের এই সিনেমা মুক্তি পেতে চলেছে। যা নিয়ে আলাদাই উত্তেজনা দর্শকদের। তবে যেখানে ঘাটালে বন্যায় ভাসছে সাধারণ মানুষ, সেখানে সেই এলাকার সাংসদের এভাবে শ্যুটিং করতে দেখে বেশ বিরক্ত সাধারণ মানুষ। ভিডিয়োতে দেখা গেল হলুদ শার্টে দেব। সঙ্গে কালো প্যান্ট। আর […]

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবল ট্রলার, নিখোঁজ ৯ মৎস্যজীবী

মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে উল্টে গেল ট্রলার ৷ নিখোঁজ ৯ মৎস্যজীবী। শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের বাঘের চর এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়েন ওই মৎস্যজীবীরা৷ ট্রলারটির নাম এফবি বাবা গোবিন্দ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার দিন আগে প্রায় ১৭ ন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল বাবা গোবিন্দ […]

আরও পড়ুন

অসমে ফের গণধর্ষণের শিকার নাবালিকা

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি সারা দেশ সরব হয়েছে। কিন্তু এর মধ্যেও দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা। আর তার মধ্যে বারেবারে উঠছে অসমের নাম। প্রতিবেশী এই রাজ্যে গণধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। বৃহস্পতিবারের পর ফের শুক্রবারও গণধর্ষণের শিকার হতে হল এক নাবালিকাকে। এবারও ঘটনাস্থল সেই নাগাঁও জেলাই।  বৃহস্পতিবারেও এই জেলাতেই গণধর্ষণের শিকার হয়েছিল […]

আরও পড়ুন

সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে সিজিওতে হাজিরা দিলেন বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে

সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে শনিবার সিজিওতে হাজিরা দিলেন বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে । আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ট বলে পরিচিত বিরূপাক্ষ । তাঁকে আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদ করতেই সিজিওতে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করের ঘটনার দিন কেন তিনি ঘটনাস্থলে ছিলেন সেই নিয়ে জানতে […]

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত! রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

নতুন করে নিম্নচাপের আশঙ্কা তৈরি হল বঙ্গোপসাগরে। উত্তর আন্দামান সাগরে আজ শনিবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে সোমবার নাগাদ। উত্তর, পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। নিম্নচাপের জেরেই রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ বিক্ষিপ্তভাবে দু’ এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে উপকূল ও ওড়িশা সংলগ্ন […]

আরও পড়ুন
error: Content is protected !!