ডিভিসির ছাড়া জলে প্লাবিত হাওড়ার দ্বীপাঞ্চল, ভাটোরায় ৩ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, ক্ষতি ফসলের

ডিভিসির ছাড়া জল ভাসিয়ে দিল গ্রামীণ হাওড়া ও হুগলির বেশ কিছু অঞ্চল। সোমবার রাতেই প্লাবিত হয়েছে আমতা ২ নং ব্লকের দ্বীপাঞ্চল উত্তর ভাটোরা, দক্ষিণ ভাটোরা, ঘোড়াবেড়িয়া, চিৎনান। হুগলির তারকেশ্বর, ধনেখালি ও জাঙ্গিপাড়া ব্লকের বেশ কিছু বাড়ি জলের নীচে চলে গিয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েক হাজার হেক্টর জমির ফসল।  বুধবার হাওড়ার দ্বীপাঞ্চল ভাটোরার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। […]

আরও পড়ুন

দিল্লিতে সাত সকালে ভেঙে পড়ল বিল্ডিং, ধ্বংসস্তুপের নীচে আটকে থাকার আশঙ্কা

এদিন সকালে বড়সড় দুর্ঘটনার সাক্ষী রইল দিল্লি। এদিন সকাল ৯টা নাগাদ রাজধানী শহরের কারোল বাগ এলাকায় আচমকাই ভেঙে পড়ল একটি বিল্ডিংয়ের একাংশ। যার জেরে ধ্বংসস্তুপের নীচে আটকে পড়েন বেশ কিছু মানুষ। স্থানীয় সূত্রে খবর, সেই সংখ্যা ১০-এরও বেশি। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি উদ্ধারকাজে নামে প্রশাসন।  কয়েক ঘণ্টার চেষ্টায় কমপক্ষে ৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয় […]

আরও পড়ুন

ফের জল ছাড়ল ডিভিসি, প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা

দক্ষিণবঙ্গে গত কয়েকদিনের বৃষ্টির কারণে জলমগ্ন পরিস্থিতি। তবে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কম হলেও এখনও জলস্তর কমেনি বহু জেলায়। এরই মাঝে মঙ্গলবারের পর ফের বুধবার জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজ। জানা গিয়েছে, এদিন দুর্গাপুর ব্যারেজ থেকে মোট ১ লক্ষ ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। নিম্নচাপ ও বর্ষণের ফলে নদীগুলিতে জলস্থর বেড়েছে। ফলে বাংলার ঝাড়খণ্ড সীমান্তের পাঞ্চেত […]

আরও পড়ুন

কাঁচরাপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি

 কাঁচরাপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ৪ নং কুলিয়া রোড এলাকায় গভীর রাতে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালাল দুস্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই হোটেল ব্যবসায়ী। পেশায় হোটেল ব্যবসায়ী ওই নেতার নাম রামাশঙ্কর গিরি। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি গিয়ে লাগে এক টোটো চালকের কানে। নেপাল দাস নামে ওই টোটোচালক বিশ্বকর্মা পুজোর […]

আরও পড়ুন

সুপ্রিমকোর্টের নির্দেশ এবং রাজ্য সরকার ৯৯ শতাংশ দাবি মানলেও, কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা, মাঝরাত পেরিয়ে ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাদের ৯৯ শতাংশ দাবি মানলেও এবং সুপ্রিমকোর্ট বার্তার পরে কর্মবিরতি উঠল না। দুপুর থেকে দফায় দফায় বৈঠক, আর তারপর রাতে ‘জিবি’ বৈঠক। জিবি বৈঠক শেষে মাঝরাত পেরিয়ে ঘোষণা। আশা-অপেক্ষাই সার। কাজে না ফেরার সিদ্ধান্তেই অনড় থেকে গেলেন আন্দোলনকারী ডাক্তার-পড়ুয়ারা। ভোগান্তি অব্যাহত আম জনতার। দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের তাঁরা জানালেন, অবস্থান চলবে। স্বাস্থ্যসচিবের […]

আরও পড়ুন

আরজিকরের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাড়িতে সিবিআইয়ের ৫ সদস্য

আরজিকরের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাড়িতে মঙ্গলবার সিবিআইয়ের ৫ সদস্যের দল। টানা এক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, নির্যাতিতা চিকিৎসকের সোদপুরের বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআইয়ের পাঁচ সদস্যের দল। দিনভর আরজি কর ইস্যুতে সরগরম থাকল রাজ্য। মঙ্গলবার সন্ধ্যায় সোদপুরের বাড়িতে সাংবাদিকদের সামনে নির্যাতিতার বাবা বলেন, সুপ্রিম কোর্ট আমাদের অভিযোগকেই মান‍্যতা দিয়েছে। সুপ্রিমকোর্টের উপরে আমাদের একশো শতাংশ ভরসা রয়েছে। […]

আরও পড়ুন

লেবানন জুড়ে একের পর এক পেজার বিস্ফোরণ, মৃত ৮, আহত ২ হাজার ৭৫০

পর পর ফাটতে শুরু করল সাধারণ মানুষের কাছে থাকা একের পর এক পেজার হ্যান্ডসেটে৷ যার জেরে আহত হলেন ২৭৫০-র বেশি মানুষ৷ মৃত্যু হল অন্তত ৮ জনের৷ মঙ্গলবার এমনই রহস্যময় পেজার বিস্ফোরণের সাক্ষী থাকল গোটা লেবানন এবং সিরিয়ার একাংশ৷ এই বিস্ফোরণে মৃতদের মধ্যে রয়েছেন হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতার এক ছেলে৷ এক হিজবুল্লা সদস্যের ১০ বছর […]

আরও পড়ুন

শক্তিশালী ঝড় বোরিসের দাপটে বিপর্যস্ত ইউরোপ, মৃত ১৯

ঝড় বোরিসের দাপটে বিপর্যস্ত পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া, অস্ট্রিয়া ও জার্মানির কিছু অংশ। বোরিসের জেরে প্রবল বৃষ্টি হচ্ছে। আর এই প্রাকৃতিক দুর্যোগের জেরে এখনও পর্যন্ত ইউরোপে মৃত্যু হয়েছে ১৯ জনের। যার মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে রোমানিয়ায়, চারজন পোল্যান্ডে, পাঁচজন অস্ট্রিয়ায়, তিনজন চেক প্রজাতন্ত্রে। বহু মানুষ নিখোঁজ বলেই জানাচ্ছে উক্ত দেশগুলির প্রশাসন। জলের তোরে ভেসে গিয়ে […]

আরও পড়ুন

রাজ্য সরকার ৯৯ শতাংশ দাবি মানলেও ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কর্মবিরতি তোলার ঘোষণা করলেন না জুনিয়র চিকি‍ৎসকরা!

রাজ্য সরকার ৯৯ শতাংশ দাবি মানলেও কর্মবিরতি তোলার ঘোষণা করলেন না জুনিয়র চিকি‍ৎসকরা। বরং মানুষকে চরম ভোগান্তির মধ্যে ফেলে জানিয়ে দিলেন, সোমবারের বৈঠকে রাজ্য সরকারের দেওয়া আশ্বাস বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ধর্না-বিক্ষোভ চলবে। মঙ্গলে সুপ্রিম কোর্টের শুনানির পরে কর্মবিরতি প্রত্যাহার করা হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত জুনিয়র চিকি‍ৎসকদের এমন বাড়াবাড়িতে ক্ষুব্ধ রাজ্যের সিনিয়র […]

আরও পড়ুন

দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল

স্বেচ্ছায় পদত্যাগ করলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার ঠিক বিকেল ৪টে নাগাদ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হবেন আতিশি। সদ্যই শর্তসাপেক্ষ জামিনে তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে বেরিয়েই চমক দেন তিনি। দিল্লিবাসীর উদ্দেশে কেজরিওয়ালের ঘোষণা, ‘আমি দু’দিন পর দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। মানুষের […]

আরও পড়ুন
error: Content is protected !!