কংগ্রেসের সঙ্গ ত্যাগ, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল আপ

কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না আম আদমি পার্টির ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশও করল আপ। প্রথম তালিকায় ২০ জন প্রার্থীর নাম রয়েছে। এই তালিকা প্রকাশের পাশাপাশি, আপ হরিয়ানার সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ঘোষণা করেছে ৷ এরই সঙ্গে কেজরিওয়ালের দল এও স্পষ্ট করে দিয়েছে, হরিয়ানার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হবে না। […]

আরও পড়ুন

চিকিৎসকদের মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে কাজে ফেরার ডেডলাইন বেঁধে দিল সুপ্রিমকোর্ট

সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিতে কলকাতায় কর্মবিরতিতে থাকা জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে সময় বেঁধে দিলেন প্রধান বিচারপতি। পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। সোমবার সুপ্রিমকোর্টে আরজিকর মামলার শুনানিতে রাজ্যের তরফ থেকে রিপোর্ট পেশ করা হয় ডাক্তারদের কর্মবিরতির জেরে এপর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের। সেই সঙ্গে […]

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়া থেকে তরুণী চিকিৎসকের সমস্ত ছবি মুছে দিতে হবে, সিবিআইকে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ, পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর

ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্ট নিয়ে সন্দেহপ্রকাশ় করল সিবিআই। তারইমধ্যে আরজি কর হাসপাতালের জন্য তিন কোম্পানি মহিলা বাহিনী আছে। তাঁদের থাকার জায়গা দেওয়া হচ্ছে না। তাঁদের দেড় ঘণ্টা যাত্রা করে আসতে হচ্ছে। কপিল সিব্বল দাবি করেন, কেন্দ্রীয় বাহিনী যা চেয়েছে, তা দিয়েছে রাজ্য সরকার। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি পর্বের শুরুতেই স্টেটাস রিপোর্ট জমা দেয় […]

আরও পড়ুন

লখনউয়ে তিনতলা বাড়ির কাঠামো ভেঙে পড়ে মৃত ৮

লখনউয়ের ট্রান্সপোর্ট নগরে ভেঙে পড়ল একটা তিনতলা বাড়ির কাঠামো ৷ দুর্ঘটনাটি ঘটে শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে৷ এই ঘটনায় মৃত্যু ঘটেছে অন্তত ৮ জন ব্যক্তির৷ আহত আরও ২৮। শনিবার বিকেলবেলা, হঠাৎ করে তিন তলার কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে৷ জানা গিয়েছে এই বিল্ডিংয়ের মধ্যে বেশ কয়েকটি গুদাম ও একটা মোটর ওয়ার্কশপ রয়েছে৷ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া […]

আরও পড়ুন

জম্মু-কাশ্মীরের রামবনে বিজেপি প্রার্থী রাকেশ সিং ঠাকুরের প্রচারসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

জম্মু ও কাশ্মীরের রামবনে বিজেপি প্রার্থী রাকেশ সিং ঠাকুরের সমর্থনে প্রচারসভায় গেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর সেখান থেকেই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের আপন করে নেওয়ার বার্তা দিলেন তিনি। তিনি আরও বলেন যে, আমাদের উন্নয়ন দেখে পাক অধিকৃত কাশ্মীরিরা বলবেন যে তাঁরা আর পাকিস্তানে থাকতে চাননা।  রবিবার রানবনের প্রচারসভা থেকে রাজনাথ বলেন, “জম্মু ও কাশ্মীরে […]

আরও পড়ুন

 বিহারে কাপলিং খুলে আলাদা হয়ে গেল মগধ এক্সপ্রেসের একাধিক কামরা

কাপলিং খুলে গিয়ে আলাদা হয়ে গেল নিউ দিল্লি-ইসলামপুর মগধ সুপারফাস্ট এক্সপ্রেসের একাধিক কামরা। যদিও এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি যাত্রীবাহী ট্রেনটিকে পাটনা রেল বিভাগের বক্সার-পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় স্টেশনের মাঝামাঝি দাঁড় করিয়ে দেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। মেরামতির কাজ শুরু হয়। রেল সূত্রে খবর, […]

আরও পড়ুন

ভিনেশ ফোগাটের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ তুলে বিজেপির রোষে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং

ভিনেশ ফোগাটের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ তুলে বিপাকে পড়লেন ব্রিজভূষণ শরণ সিং। সূত্রের খবর, তাঁকে BJP-র তরফ থেকে সতর্ক করা হয়েছে। সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া প্রসঙ্গে কোনও মন্তব্য করতে নিষেধ করেছে দল। সূত্রে মারফত আরও জানা যাচ্ছে, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ার রাজনীতিতে যোগদানের বিষয় নিয়ে মুখ খুললে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর […]

আরও পড়ুন

ভারতে মিলল প্রথম মাঙ্কিপক্সের হদিস, আক্রান্ত ১

ভারতের প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের হদিস পাওয়া গেল। ভিনদেশ থেকে ভারতে আসা ওই ব্যক্তির দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আপাতত ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে। তাঁর দেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে ইতিমধ্যেই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। ভারতে মাঙ্কিপক্সে আক্রান্তদের খোঁজে ইতিমধ্যেই সতর্ক হয়েছে প্রশাসন। কন্টাক্ট ট্রেসিংএর […]

আরও পড়ুন

কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

বাবা হলেন রণবীর সিং। কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দেন তারকা দম্পতি। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। শনিবার বিকেলে দীপিকাকে নিয়ে হাসপাতালে ভর্তি করান রণবীর। রবিবার পাওয়া গেল সুখবর। আর এদিনই দীপবীরের সংসারে এল লক্ষ্মী। উচ্ছ্বসিত অনুরাগীরা। ২০২৫-এ মার্চ থেকে ফের শুটিং ফ্লোরে ফিরবেন তিনি এমনটাই […]

আরও পড়ুন

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সাংসদ পদ ও রাজনীতি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় আমলা জহর সরকার

আরজি কর আবহের মধ্যেই বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের । দলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করলেন জহর সরকার । সাম্প্রতিক অতীতে একাধিক বিষয় নিয়ে দলের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল তাঁর সঙ্গে । তবে সেই সময় বিষয়টি দলীয় উদ্যোগে সামলে নেওয়া হয়েছিল । কিন্তু আরজি কর আবহে যেভাবে প্রবল-জনরোষের মুখে তৃণমূল কংগ্রেসের সরকারকে পড়তে হয়েছে, […]

আরও পড়ুন
error: Content is protected !!