‘ধর্ষণ’ নিয়ে কঠোর আইন আনতে চায় রাজ্য, আজ থেকে শুরু বিধানসভার বিশেষ অধিবেশন

আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার দু’দিনের বিশেষ অধিবেশন। মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার অভিঘাতে এ ধরনের অপরাধে কঠোরতম সাজার দাবি উঠেছে সমাজের নানা স্তরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফাঁসির শাস্তি চেয়ে আইনের পক্ষে। কেন্দ্রের কাছে দাবি তুলে ধরার পাশাপাশি, রাজ্যও নতুন আইন আনতে চায়। সেই লক্ষ্যেই বিশেষ অধিবেশন বিধানসভার। ধর্ষকদের ফাঁসির সাজার ব্যবস্থা করা হবে। এমনটাই […]

আরও পড়ুন

ফের অশান্ত মণিপুর, চলল গুলি-বোমা, মৃত ৪, আহত ১০

ফের অশান্ত হয়ে উঠল মণিপুর। রবিবার, রাজধানী শহর ইম্ফলের দক্ষিণ জেলায় সশস্ত্র বাহিনীর হানায় এক মহিলা সহ মোট চার জনের মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, পাহাড়ি অঞ্চল থেকে নিচু উপত্যকা অঞ্চলে এলোপাথাড়ি গুলিবর্ষণ করা হয়। মূলত পার্শ্ববর্তী কোরটুক এবং কাডাংবান্দ এলাকায় ভারী গুলিবর্ষণের ফলে এক মহিলা-সহ মোট ৪ জনের মৃত্যু হয়। […]

আরও পড়ুন

হেমা-কমিটির রিপোর্টে অস্বস্তিতে কেরালা CPIM, বিজয়ন সরকারকে তোপ জেপি নাড্ডার

মালয়ালম চলচ্চিত্র জগতে আলোড়ন ফেলেছে হেমা-কমিটি রিপোর্ট। তার জেরে অস্বস্তিতে কেরালার CPIM সরকার। এ নিয়ে বিজয়ন সরকারকে একহাত নিলেন BJP-র জেপি নাড্ডাও। হেমা-কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে কী ভাবে কর্মক্ষেত্রে হেনস্থা, লিঙ্গ বৈষম্য এবং মহিলাদের উপর নির্যাতনের মতো ঘটনা ঘটে। যা তীব্র বিতর্ক তৈরি করেছে মালয়ালম চলচ্চিত্র জগতে। BJP-র সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি […]

আরও পড়ুন

সাতসকালে কলকাতায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত একাধিক

সাতসকালে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত অন্ততপক্ষে আটজন। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। দুর্ঘটনার তদন্ত চলছে। সাতসকালে দুর্ঘটনার কারণে ফ্লাইওভারে যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি দুটি সরিয়ে দ্রুত যানজটের সমস্যা সমাধানের চেষ্টা করছে পুলিশ। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে এজেসি বোস ফ্লাইওভারে। পুলিশ সূত্রে খবর, পিটিএস থেকে সেক্টর ফাইভ যাচ্ছিল […]

আরও পড়ুন

তারাপীঠে কৌশিকী অমাবস্যা ভক্তদের ঢল

রবিবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কৌশিকী অমাবস্যা। তন্ত্র মতে, কৌশিকী অমাবস্যার রাতকে ‘তারা রাত্রি’ বলা হয়। এক বিশেষ মুহূর্তে নাকি স্বর্গ ও নরকের দরজা মুহূর্তের জন্য খোলে এবং বিশ্বাস যে, সাধক নিজের ইচ্ছে মতো শক্তিসাধনার মধ্যে দিয়ে এদিন সিদ্ধিলাভ করতে পারেন। সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ এই তারাপীঠ। প্রত্যেক বছর তারাপীঠে দেবীদর্শনের জন্য বহু ভক্ত […]

আরও পড়ুন

ঝাড়খণ্ডে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দৌড়তে গিয়ে ১১ পরীক্ষার্থীর মৃত্যু

ঝাড়খণ্ডে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দৌড়তে গিয়ে পরপর পরীক্ষার্থীর মৃত্যু। রবিবার পর্যন্ত রাজ্যে ১১ জন পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ।  ২২ আগস্ট থেকে কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে ঝাড়খণ্ডে। শনিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল ৭টি কেন্দ্রে। রাঁচি, গিরিডি, হাজারিবাগ, পালামু, পূর্ব সিংভূম, এবং […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশের ফারুখাবাদে ছাত্রীকে ধর্ষণ করল স্কুলেরই পিওন! তার জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা 

স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল স্কুলেরই পিওন! তার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই  নাবালিকা। মহারাষ্ট্রের বদলাপুরের পর এমন অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ফারুখাবাদে। কিশোরীর শারীরিক গঠনে পরিবর্তন আসার পর তার পরিবার জানতে পারে, কয়েক মাস আগেই সে ধর্ষণের শিকার হয়েছিল। ধর্ষণ করেছিল তার  স্কুলেরই পিওন। অভিযুক্তের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছে পুলিশ। […]

আরও পড়ুন

নাগরিক মঞ্চের ধরনায় শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার যুবক

আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় ধরনায় বসেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়-সোহিনী সরকার-সহ বিশিষ্টরা। রাত দশটা নাগাদ আচমকা সেই ধরনামঞ্চে চড়াও মত্ত যুবক। আন্দোলনরত এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে থাকা প্রতিবাদীরা তাঁকে ধরে ফেলে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ধর্মতলা চত্বরে।  প্রত্যক্ষদর্শীদের মতে, যে জায়গায় অবস্থান বিক্ষোভ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীরা  সেখানে আচমকাই ঢুকে […]

আরও পড়ুন

মাঝ আকাশে নিখোঁজ রুশ চপার, ভেঙে পড়ে মৃত ২২

টেক অফের পরেই নিখোঁজ হয়ে গিয়েছিল চপার। শেষ পর্যন্ত চপারে থাকা ২২ জনের মৃত্যুর খবর মিলল। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাশিয়ায়। সেদেশের সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে, প্রবল ঝড়বৃষ্টির কারণে দুর্ঘটনার কবলে পড়েছে চপারটি। তার জেরেই চপার ভেঙে পড়ে। কপ্টারে থাকা সকল যাত্রীরই মৃত্যু হয়েছে।  সূত্রে খবর, শনিবার ভাচকাজেটস আগ্নেয়গিরি সংলগ্ন একটি হেলিপ্যাড থেকে টেক […]

আরও পড়ুন

গোমাংস নিয়ে কেন যাচ্ছেন ? মহারাষ্টের নাসিকে ট্রেনের মধ্যেই বৃদ্ধকে ঘুষি-চড়-লাথি 

হরিয়ানায় গরুর মাংস খেয়েছে সন্দেহে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে নির্মমভাবে মারধর করা হয় ৷ মৃত ওই শ্রমিক ছিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ৷ এবার ফের প্রায় একই ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্র ৷ হরিয়ানায় ওই শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে গোমাংস খাওয়ার ৷ আর নাসিকে অভিযোগটি ট্রেনে গোমাংস নিয়ে যাওয়ার ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় […]

আরও পড়ুন
error: Content is protected !!