পুলওয়ামা কাণ্ডে ‘we want justice’ বলে জওয়ানরা যদি সীমান্ত ছেড়ে এসে ধরনায় বসেন, সেটাকে কীভাবে দেখবেন? আন্দোলনকারী চিকিৎসকদের তোপ কুণালের

আরজি কর কাণ্ডে চিকিৎসকদের আন্দোলন নিয়ে প্রথম থেকেই নরমে-গরমে নিজের বার্তা তুলে ধরছেন কুণাল ঘোষ। একদিকে যেখানে তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, মেনে নিয়েছেন প্রশসনিক ‘গলদ’… সেখানেই ‘রাত দখলের’ আন্দোলন এবং চিকিৎসকদের কর্মবিরতির বিরোধিতায় সুর চড়িয়েছেন। এই আবহে গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে চিকিৎসকদের অনুরোধ করা হয়েছিল যাতে কর্মবিরতি তুলে নেওয়া হয়। তবে চিকিৎসকরা […]

আরও পড়ুন

বিজেপির মিছিলে ‘কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী, জানালেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

আর জি করের চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের মামলা পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সিবিআইয়ের তদন্ত কতদূর এগিয়েছে, তা নিয়ে বৃহস্পতিবার স্টেটাস রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টে। তার আগে বুধবার শহরে বিজেপির প্রতিবাদ মিছিলে পা মেলালেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক।  ‘দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ রব তুলে এদিন রাজ্যের প্রধান বিরোধী দল মৌলালি থেকে […]

আরও পড়ুন

Badlapur : ২৪ ঘণ্টার মধ্যে ৭০ প্রতিবাদে  বিক্ষোভকারীকে গ্রেফতার, ৫টি FIR ৫০০ জনের বিরুদ্ধে, রণক্ষেত্র মহারাষ্ট্রের বদলাপুরে বনধের ডাক

মহারাষ্ট্রের বদলাপুরের ঘটনায় যৌন নিগ্রহের প্রতিবাদে বিক্ষোভরত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচটি FIR দায়ের করা হয়েছে ৫০০ জনের বিরুদ্ধে। আর এই সবটাই হয়েছে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে। এর প্রতিবাদে শনিবার বনধের ডাক দিল বিরোধীরা। দুই কির্ডারগার্টেনের পড়ুয়াকে যৌন নিগ্রহের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে মহারাষ্ট্রের থানে এলাকার বদলাপুর। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক সাফাইকর্মীকে। এই […]

আরও পড়ুন

আইসিসির চেয়ারম্যান হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ

নভেম্বরে মেয়াদ শেষ হচ্ছে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের। এর আগে মোট দু’বার তিনি এই পদে আসীন হয়েছেন। কিন্তু তৃতীয় বারের জন্য আর তিনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রধান হতে চাইছেন না। তাই সেই পদে এবার নতুন কেউ আসবেন। আর সেই দৌড়ে সবার আগে যিনি রয়েছেন তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বর্তমান সচিব জয় শাহ। কারণ […]

আরও পড়ুন

এক লাফে সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস বাড়াল রাজ্য সরকার

রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর। এবার পুজোয় তাদের বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক লাফে তাদের বোনাস বাড়ল প্রায় ১৩ শতাংশ। বুধবার নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। এর ফলে এবছর বোনাস বাবদ ৬০০০ টাকা হাতে পাবেন সিভিক ভলান্টিয়াররা।রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্য নিয়ে অভিযোগের অন্ত নেই। আরজি কর মেডিক্যালে তরুণী […]

আরও পড়ুন

ফের সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথমে পোল্যান্ড এবং তারপর যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে যাবেন তিনি ৷ বিদেশ সফরে রওনার দেওয়ার আগে এই সফরকে ঐতিহাসিক বলে জানিয়ে সোশাল মিডিয়ায় সফরসূচি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ থেকে ২২ অগস্ট পোল্যান্ড এবং তারপর ২৩ অগস্ট ইউক্রেন সফরে যাবেন । ৪৫ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর […]

আরও পড়ুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রেট হচ্ছে ২৫ লাখ টাকা’,  অশালীন মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রেট হচ্ছে ২৫ লাখ টাকা’। এমনই মন্তব্য করার অভিযোগ উঠল ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের অভিযোগে যখন উত্তাল রাজ্য, সেই আবহেই বুধবার একটি ভিডিও দেখিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘রেট’ বেঁধে দিচ্ছেন ওন্দার বিজেপি বিধায়ক। আর […]

আরও পড়ুন

সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে

আরজি করের ঘটনায় সিবিআই নজরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুধবার ষষ্ঠবার তিনি সিজিও কমপ্লেক্সে গিয়েছেন। এবার কি আরও বিড়ম্বনায় সন্দীপ? তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ আরও একাধিক দুর্নীতির অভিযোগ এনে ইডি তদন্তের আর্জি জানিয়ে মামলার আবেদন করা হল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের এজলাসে। অন্যদিকে, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি অতীতে একাধিক অভিযোগ তুলেছিলেন […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে ৪ মাস ধরে স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার অষ্টম শ্রেণির ৬ ছাত্রী, গ্রেফতার শিক্ষক

মহারাষ্ট্রে ফের স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার একাধিক ছাত্রী। থানের পর এবার আকোলা জেলায় এক সরকারি স্কুলের মধ্যে এই ভয়াবহ ঘটনার অভিযোগ তুলেছে অষ্টম শ্রেণির ছয়জন ছাত্রী। এফআইআরের ভিত্তিতে ৪৭ বছর বয়সি শিক্ষককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক স্কুলের মধ্যেই নীল ছবি দেখাত। প্রায়ই অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন […]

আরও পড়ুন

RG Kar কাণ্ডের জের, রাজ্যে হাসপাতাল গুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৈরি নয়া পদ, দায়িত্বে থাকবেন প্রাক্তন সেনা এবং পুলিশ আধিকারিকরা

আরজি কর কাণ্ডের জেরে রাজ্যের নতুন সিদ্ধান্ত। এবার থেকে সরকারি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রাক্তন পুলিশ ও সেনাকর্মীরা। ইতিমধ্যেই পুলিশ সুপারকে এলাকার অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ আধিকারিকদের তথ্য সংগ্রহ করে চারদিনের মধ্যে রাজ্যকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।  বুধবার একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, […]

আরও পড়ুন
error: Content is protected !!