আর জি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলায় হস্তক্ষেপ সুপ্রিমকোর্টের, মঙ্গলবারে শুনানি

কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর কাণ্ডের তদন্তভার উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। এবার বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে চলেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে এ নিয়ে শুনানি রয়েছে। স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলায় হস্তক্ষেপ করছে আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ মামলার শুনানি করবে। কলকাতার আর জি কর হাসপাতালে ৩১ […]

আরও পড়ুন

যুবভারতীর সামনে প্রতিবাদে শামিল বিজেপি নেতা তথা ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে

প্রতিবাদে উত্তাল কলকাতা। আর জি কর কাণ্ডে আগে থেকেই ফুঁসছিল গোটা শহর। রবিবার বিকেলে মোহনবাগান-ইস্টবেঙ্গল বিরোধ মুছে ফেলে একজোট হয়ে প্রতিবাদে নেমেছেন ফুটবলপ্রেমীরা। আর জি কর কাণ্ডের পাশাপাশি ডার্বি বাতিল- জোড়া প্রতিবাদে শামিল হয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও। 

আরও পড়ুন

শান্তিপূর্ণ মিছিলে অস্ত্র নিয়ে ঢুকে অশান্তির আশঙ্কা! সল্টলেক স্টেডিয়াম চত্বরে বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত ১৬৩ ধারা জারি করল পুলিশ

সল্টলেক স্টেডিয়াম চত্বরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা (ভারতীয় ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারার সমতুল) জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট। রবিবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিধাননগর ডিসি অনীশ সরকার জানান, রবিবার বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। স্টেডিয়ামের বাইরে রবিবার বিকেল ৫টা থেকে আরজি […]

আরও পড়ুন

আরজি কর কাণ্ডের প্রতিবাদে নামল জুনিয়র চিকিৎসক সংগঠন

আরজি করে নিহত চিকিৎসকের বিচারের দাবিতে পথে নামল জুনিয়র চিকিৎসক সংগঠন ৷ কলেজ স্কোয়ার থেকে নির্ধারিত সময় মেনেই শুরু হয় জুনিয়র ডক্টর্স ফ্রন্টের মহামিছিল ৷ শ্যামবাজার পর্যন্ত এই দিন মিছিল করেন চিকিৎসকরা ৷ প্রায় ২৫টি মেডিক্যাল কলেজ থেকে জুনিয়র চিকিৎসকেরা সামিল হন মিছিলে ৷ বৃষ্টিতে ভিজে ছাতা মাথায় নিয়ে তাঁদের গলায় স্লোগান ‘বিচার চাই’ ৷ […]

আরও পড়ুন

‘আন্দোলনে অস্ত্র নিয়ে যেতে হবে, ভয় পেলে চলবে না’, অডিও প্রকাশ্যে আসতেই যুবভারতীর আশপাশে জমায়েত নিষিদ্ধ করল পুলিশ

‘অস্ত্র নিয়ে যেতে হবে, ভয় পেলে চলবে না’- এমনই অডিয়ো শুনিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের আশপাশে জমায়েত নিষিদ্ধ করল বিধাননগর পুলিশ কমিশনারেট। রবিবার বিকেল চারটে থেকে রাত ১২ টা পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি (যা ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারার সমতুল্য) করা হয়েছে। এমন সময় সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যে সময় যুবভারতী চত্বরে মিছিল […]

আরও পড়ুন

উত্তরাখণ্ডের দেরাদুনে বাসে গণধর্ষণের শিকার কিশোরী, ৫ জন অভিযুক্তর খোঁজে চলছে তল্লাশি 

কলকাতায় পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের গণধর্ষণের খবর সামনে এসেছে ৷ এবার দেবভূমি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে গণধর্ষণের খবর মিলেছে ৷ দেরাদুনের ISBT-র বাসে পঞ্জাবের এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ পরে অবশ্য পুলিশ জানিয়েছে, ওই মেয়েটি আদতে উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা ৷ তার মানসিক অবস্থা স্থিতিশীল নয় […]

আরও পড়ুন

পুলিশের নামে ভুয়ো তথ্য প্রচারের অভিযোগে সুখেন্দুশেখর রায়কে তলব করল লালবাজার

পুলিশের নামে ভুয়ো প্রচারের অভিযোগ সুখেন্দুশেখরের বিরুদ্ধে। তৃণমূল সাংসদকে তলব করল লালবাজার। রবিবার বিকেল ৪টে নাগাদ তাঁকে ডেকে পাঠানো হয়েছে। আরজি কর ইস্যুতে তাঁর করা একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। আরজি কর কাণ্ড নিয়ে কড়া পোস্ট করেন সুখেন্দুশেখর রায়ের। সরাসরি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে CBI হেফাজতে নেওয়ার দাবি তুললেন তৃণমূলের এই সাংসদ। […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, বাস এবং পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে মৃত ১০

প্রাইভেট বাস এবং পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে মৃত ১০ জন । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের সালেমপুরে ৷ এই ঘটনায় আহত হয়েছেন অনেকে । আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ । তারা এলাকাবাসীকে বুঝিয়ে রাস্তা অবরোধ তোলার চেষ্টা করছে । জানা […]

আরও পড়ুন

আরজি করের প্রতিবাদ করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমণ করে পোস্ট, ধৃত যুবক

আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ। আলিপুরদুয়ারে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। আরজি করের ঘটনার প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন সাগ্নিক লাহা নামে আলিপুরদুয়ার জংশনের কুয়োর পাড় এলাকার ওই যুবক। অভিযোগ পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অশালীন মন্তব্য […]

আরও পড়ুন

নির্যাতিতার পরিচয় প্রকাশ এবং গুজব ছড়ানোর অভিযোগে বিজেপি সাংসদ লকেট সহ ২ চিকিৎসককে তলব করল লালবাজার

আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসকের পরিচয় প্রকাশ্যে আনায় প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও দুই চিকিৎসককে সমন পাঠাল কলকাতা পুলিশ। এছাড়া আরজি কর কাণ্ডে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে আরও ৫৭ জনকে সমন জারি করেছে পুলিশ। রবিবার বিকেল তিনটে নাগাদ লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ডঃ কুণাল সরকার ও ডাঃ সুবর্ণ গোস্বামীকে […]

আরও পড়ুন
error: Content is protected !!