পাম অ্যাভিনিউর বাড়ি থেকে শেষবারের মতো বেরোলেন বুদ্ধদেব ভট্টাচার্য, দেহ পৌঁছল পিস ওয়ার্ল্ডে

নিজের সব থেকে পছন্দের গৃহকোণ ছেড়ে চিরতরে চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সংরক্ষণের পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হল তাঁর দেহ। লাল পতাকায় ঢাকা বুদ্ধবাবুর দেহ ঘিরে সহযোদ্ধারা তুললেন, ‘অমর রহে’ স্লোগান। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতেই প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। এবার আর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেননি তিনি। মৃত্যুর […]

আরও পড়ুন

মহড়া চলাকালীন লেহ নদীতে ভেসে গিয়ে জওয়ানের মৃত্যু

মহড়া চলাকালীন লেহ নদীতে ভেসে গিয়ে মৃত্যু হল সেনা জওয়ানের ৷ তাঁর নাম আকবর খান ৷ বুধবার তাঁর দেহ পৌঁছয় উত্তরপ্রদেশের গাজীপুর জেলার জাবুর্নায় গ্রামের বাড়িতে ৷ সেখানেই গান স্যালুটের মাধ্যমে সেনার তরফে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে ৷ প্রবল বৃষ্টির মধ্যেও শত শত গ্রামবাসী শহিদ আকবরকে শেষবার দেখার জন্য জড়ো হয়েছিলেন ৷ পরিবার ও […]

আরও পড়ুন

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা!

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের দক্ষিণ প্রান্ত। সেখানের কিইউশু দ্বীপে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা গিয়েছে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১। বৃহস্পতিবারের অই ভূমিকম্পের কম্পনের মাত্রা প্রাথমিকভাবে ৬.৯ জানিয়েছিল জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে। পরে তা ৭.১ হয়েছে বলে জানা যায়। এই ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি হয়েছে জাপানে। সতর্কতা রয়েছে পশ্চিম মিয়াজাকিতে। জাপানের আবহাওয়া […]

আরও পড়ুন

জননেতার শেষ ইচ্ছাকে স্বীকৃতি দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের চক্ষুদান পর্ব শেষ, দেহদান হবে কলকাতার হাসপাতালে

৮০ বছর বয়সে প্রয়াত বাম জমানার শেষ মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য তিনি দেহদানের অঙ্গীকার করেছিলেন আগেই। সেই মতো চিকিৎসকরা এসেছেন। তাঁর চক্ষুদানের প্রক্রিয়াও শেষ হয়েছে বলে খবর। মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন তিনি। সেই মতো চিকিৎসকরা তাঁর কর্নিয়া নিয়ে রওনা দিয়েছেন। শুক্রবার এনআরএস অথবা প্রয়োজনে এসএসকেএমকে তাঁর দেহ দান করা হবে। সেই […]

আরও পড়ুন

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ রাজ্য সরকারি ছুটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ রাজ্য সরকারি সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার৷ আজ সকালেই পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ বেলা বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে পৌঁছন৷ আজই […]

আরও পড়ুন

ফের বাণিজ্য শুরু হল ভারত- বাংলাদেশের মধ্যে একাধিক স্থলবন্দরে

আন্দোলনে জেরে সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। তারপর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য পুরোপুরি বন্ধ ছিল। তবে বুধবার থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্থলবন্দরে আংশিকভাবে বাণিজ্য শুরু হয়েছে। হিলি, চ্যাংরাবান্ধা, মাহাদিপুর, ফুলবাড়ি এবং গোজাডাঙ্গা স্থলবন্দরে পচনশীল পণ্যের বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। উত্তর ২৪ পরগণা জেলার দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলে বৃহস্পতিবার […]

আরও পড়ুন

বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান

প্রয়াত বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ, বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। সকালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাতঃরাশ করেছিলেন। তার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। […]

আরও পড়ুন

‘ভারতেও বাংলাদেশের মত পরিস্থিতি হতে পারে’, বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ

ছাত্র আন্দোলনের চাপে পড়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। তারপরেও সেখানে নিভছে না বিক্ষোভের আগুন। দিকে দিকে আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা। এই অবস্থায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের বিরোধী দলগুলি কেন্দ্র সরকারের পাশে দাঁড়ানোর কথা জানালেও প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদের মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তারপরেই নতুন করে […]

আরও পড়ুন

আগামীকাল বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ, ঘোষণা সেনাপ্রধানের

অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, এই ঘোষণা আগেই করা হয়েছিল। বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানালেন, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ অন্তর্বর্তী সরকার শপথ নিতে চলেছে। প্রাথমিকভাবে সেখানে ১৫ জন সদস্য থাকতে পারেন বলে জানান তিনি। তবে সেই সংখ্যা এক দুই জন বেশিও হতে পারে। বুধবার সেনার কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। […]

আরও পড়ুন

সামনের বছরেই মুম্বই-দিল্লি-কলকাতা রুটে চালু হচ্ছে কবচ সিস্টেম, জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার জানিয়েছেন স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (এটিপি) বা কবচ সিস্টেম বসানোর কাজ করছে রেল। কোন রুটে কবের মধ্য়ে এই কাজ শেষ হবে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। দিল্লি-কলকাতা এবং দিল্লি-মুম্বই রেলপথে কবচ বসানোর কাজ ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে। গোল্ডেন কোয়াড্রিল্যাটেরালে অ্যান্টি-কলিশন প্রযুক্তি স্থাপনের মাধ্যমে যাত্রীদের ভ্রমণ নিরাপদ করার লক্ষ্য। দিল্লি-মুম্বই এবং […]

আরও পড়ুন
error: Content is protected !!