ফৌজদারী তিন বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে বিরোধীরা

লোকসভা ও রাজ্যসভার অর্ধেকেরও বেশি বিরোধী সাংসদই সাসপেন্ড হয়েছেন। কার্যত ফাঁকা সংসদের দুই কক্ষ। আর বিরোধীদের অনুপস্থিতিতেই লোকসভায় বুধবার পাশ হয়ে গেল ফৌজদারী সংক্রান্ত তিনটি বিল। ভারতীয় দণ্ডবিধিতে আমূল পরিবর্তন করেই এই  ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা আনা হয়েছে কেন্দ্রের তরফে।  লোকসভায় এই বিল পাশ হয়ে যাওয়ায় বেজায় চটে […]

আরও পড়ুন

২৫ ডিসেম্বর সাময়িক বন্ধ ডাক বিভাগের পোর্টাল পরিষেবা

প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে ২৫ ডিসেম্বর, সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে ডাক বিভাগের অনলাইন পরিষেবা। তাই ইন্ডিয়া পোর্ট পোর্টাল থেকে ওইসময় কোনও পণ্যের ট্র্যাকিং করা যাবে না। জানানো যাবে না অভিযোগও। একসঙ্গে অনেকগুলি পার্সেল বা পণ্য বুকিং করাও সম্ভব হবে না। বন্ধ থাকবে কল সেন্টার পরিষেবা। পোর্টাল সন্ধ্যার পরই স্বাভাবিক হবে বলে […]

আরও পড়ুন

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই ইডির সমন, বললেন কেজরিওয়াল

আবগারি দুর্নীতি মামলায় আজ, বৃহস্পতিবার হাজিরা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল ইডি। যদিও সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। আর এই সমনের বিরুদ্ধে গর্জে উঠেছেন আপ প্রধান। কেজরিওয়াল বলেছেন, ‘গতবারের মতো ইডির এবারের সমনও অবৈধ। ইডির উচিত এই সমন তুলে নেওয়া কারণ এটি রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে। আমি সৎ এবং স্বচ্ছ জীবন যাপন করি। কোনও […]

আরও পড়ুন

রান্নার গ্যাস বায়োমেট্রিক হিড়িকে ক্ষুব্ধ নবান্ন

রান্নার গ্যাসের (এলপিজি) ভর্তুকি সঠিক ব্যক্তি পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে বায়োমেট্রিক ছাপ গ্রহণ চালু করেছে কেন্দ্র। তবে এই ক্ষেত্রে বায়োমেট্রিকে ছাপ দেওয়া বাধ্যতামূলক নয়। তা সত্ত্বেও, জরুরি কাজ ফেলে বহু মানুষ দৌড়চ্ছেন গ্যাসের দোকানে বায়োমেট্রিক ছাপ দিতে। এই উৎকণ্ঠা তৈরি হওয়ার জন্য কেন্দ্রকেই কাঠগড়ায় তুলছে রাজ্যের শীর্ষমহল। নবান্নের মতে, এই নিয়ম যে বাধ্যতামূলক […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬০০, ২১ জনের শরীরে মিলল JN1, মৃত ১৬

দেশজুড়ে ফের থাবা বসাচ্ছে করোনা। করোনার নয়া উপপ্রজাতি JN.1-এর হঠাৎই বাড়তে শুরু করেছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৬০০-র বেশি। সবমিলিয়ে দেশে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২,৬৬৯। গত ২ সপ্তাহে দেশে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত ২১ জনের হদিশ মিলেছে। তিন রাজ্যে এই উপরূপে […]

আরও পড়ুন

টানা ১৯ ঘণ্টা ধরে তল্লাশির পর বায়রন বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার ৭০ লক্ষ টাকা

সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হয়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। জয়ের পরই যোগ দিয়েছিলেন তৃণমূলে। গতকাল সাতসকালে সাগরদিগির সেই বিধায়ক বাইরনের বাড়ি সহ তাঁর একাধিক ঠিকানায় হানা দেয় আয়কর দফতর। তবে বাইরন বিশ্বাস একজন বিধায়কই নন, বড় শিল্পোদ্যোগীও বটে। মুর্শিদাবাদের প্রসিদ্ধ বিড়ি শিল্পোদ্যোগী বাবর আলি বিশ্বাসের বড় ছেলে বাইরন বিশ্বাস। জানা গেছে, গতকাল সকালে সামসেরগঞ্জে […]

আরও পড়ুন

সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা!

আপাতত আকাশ পরিস্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষশেষে বঙ্গোপসাগরে ফের তৈরি হবে ঘূর্ণাবত। উইকেন্ডে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। শহরে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। শীতের লম্বা স্পেল শুক্রবার পর্যন্ত। আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। শুক্রবার আবহাওয়ার পরিবর্তন। শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী […]

আরও পড়ুন

মুক্তি পেল শাহরুখ অভিনীত ডাঙ্কি, প্রথম শো থেকেই হাউসফুল

ইতিমধ্যেই বক্স অফিসে অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছে শাহরুখের অভিনীত ডাঙ্কি। ২০ জানুয়ারি রাত থেকেই শাহরুখ ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। পাঠান আর জওয়ানের মতো ভোর থেকেই সিনেমা হলের বাইরে লাগল লাইন। এমনকী, সকাল হতে না হতেই টুইটারে রীতিমতো ট্রেন্ড করছে ডাঙ্কি। শীতের সকালে হলে বসেই সিনেমা নিয়ে রিভিউ দিতে শুরু করে দিয়ছেন কিং খানের ভক্তরা। […]

আরও পড়ুন

ছত্তিশগড়ে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, অবরুদ্ধ জাতীয় সড়ক

২২ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছে মাওবাদীরা ৷ তার আগে বুধবারছত্তিগড়ের বস্তারে নাশকতা চালাল মাওবাদীরা ৷ সদ্য পালাবদল হয়ে রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি ৷ কিন্তু ছত্তিশগড়ে মাওবাদী কার্যকলাপ চলছেই ৷ এরমধ্যে জঙ্গিগোষ্ঠী সবচেয়ে বেশি সক্রিয় বস্তার জেলায় ৷ বুধবার চরম মাওবাদী নাশকতার সাক্ষী থাকল বস্তার জেলার সুকমা ৷ জ্বলল গাড়ি, অগ্নিসংযোগ করা হল যাত্রীবাহী […]

আরও পড়ুন

‘আমি এভাবে চাকরি পাইয়ে দিতে পারি না, কেঁদে লাভ নেই, কোর্টে যান, মুখ্যমন্ত্রী মানবিক’! চাকরিপ্রার্থীদের বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এদিন বিধাননগরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান এসএলএসটি চাকরিপ্রার্থীরা। তখন প্রাথমিকভাবে তাঁদের আটকে দেয় পুলিশ। এরপর কিছুক্ষণ পরে বাড়ি নীচে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে তাঁকে দেখেই কান্না ভেঙে পড়েন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলার ফাঁকেই ফোন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানতে পারেন, একটি মামলা কারণেই নিয়োগ আটকে রয়েছে। বিচারপতি বলেন, ‘আমার কাজের একটা […]

আরও পড়ুন
error: Content is protected !!