হরিদেবপুরে কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার

হরিদেবপুরে ভাড়া বাড়িতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার। আজ, মঙ্গলবার সকালে ওই পুলিশ কর্মীর দেহ উদ্ধার করা হয়। মৃতের নাম পুলক দত্ত (৫২)। পর্ণশ্রী থানায় কর্মরত ছিলেন তিনি। ঘটনাস্থল থেকে কোন‌ও সুইসাইড নোট মেলেনি। তবে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন পুলক বাবু। স্ত্রী আলাদা থাকতেন। সেই কারণেই মানসিক অবসাদ বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।

আরও পড়ুন

রাজ্যের সেতুগুলির নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা পূর্ত দফতরের

রাজ্যের পূর্ত দফতর, তাদের হাতে থাকা সেতুগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ আরও নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে। নিয়মিত সেতুর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এবার প্রতিটি সেতুর বহন ক্ষমতা, উচ্চতা, রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিবরণের বিস্তারিত তালিকা-সহ ফলক বসাতে বলা হয়েছে। সম্প্রতি রাজ্যের পূর্ত সচিব অন্তরা আচার্য এই মর্মে এক নির্দেশিকা জারি করেছেন। সেখানে বলা হয়েছে পূর্ত দফতরের নিয়ন্ত্রনাধীন সেতু, রেল ওভারব্রিজ […]

আরও পড়ুন

বান্ধবীকে জোর জবরদস্তি গর্ভপাত করালেন এক যুবক

বান্ধবীকে জোর জবরদস্তি গর্ভপাত করালেন এক যুবক। বেঙ্গালুরুর বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠলে, পুলিশ এফআইআর করে।  রিপোর্টে প্রকাশ, বেঙ্গালুরুর বাসিন্দা ওই যুবক গর্ভপাত করানোর জন্য প্রেমিকাকে জোর জবরদস্তি শুরু করে। ঘটনার পরপরই ওই তরুণী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সমস্ত কিছু জানান। শুধু তাই নয়, জোর করে গর্ভপাতের ঘটনার বর্ণনা দিয়ে তা কর্ণাটকের […]

আরও পড়ুন

হাওড়ার পাঁচলায় পেপার মিলে আগুন

মঙ্গলবার ভোর চারটে নাগাদ হাওড়ার পাঁচলায় ধামসিয়ার কাছে পেপারে মিলে আগুন লাগে। যা দেখতে পান কারখানার কর্মীরাই। প্রাথমিকভাবে কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। মুহূর্তে আগুন ভয়াবহ রূপ নেয়। পরে দমকলে খবর দেওয়া হলে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকলের কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। আগুন লাগার কারণ এখনও […]

আরও পড়ুন

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন, রিখটার স্কেলে ৬.২, মৃত ১১৬, আহত ৪০০

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২।  হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়িঘর। প্রকৃতির এই ভয়ানক রোষে এখনও পর্যন্ত অন্তত ১১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ৪০০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, গানসু প্রদেশের রাজধানী লানঝাউ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল  ভূমিকম্পের উপকেন্দ্র। যা কিনা গানসু ও কিউইনঘাই প্রদেশের […]

আরও পড়ুন

আইস ল্যান্ডের রেইকানেসে ভয়াবহ অগ্ন্যুৎপাত

অগ্ন্যুৎপাত শুরু হল আইসল্যান্ডের রেইকানেস অঞ্চলে ৷ স্থানীয় সময় সোমবার রাতে এই অগ্ন্যুৎপাতে ভূগর্ভস্থ ম্যাগমা বেরিয়ে আসতে থাকে ৷ দেশের সিভিল ডিফেন্স এলাকাবাসীকে সতর্ক করেছে ৷ কয়েক সপ্তাহ আগেই রেইকানেস থেকে হাজার হাজার মানুষকে অন্যত্র সরানো হয়েছে ৷ তারপরে এই অগ্ন্যুৎপাত ৷আইসল্যান্ডের মেটেওরোলজিক্যাল অফিস জানিয়েছে, গ্রিনডাভিক শহর থেকে ৪ কিলোমিটার দূরে এই অগ্ন্যুৎপাত হয়েছে ৷ […]

আরও পড়ুন

‘গণতন্ত্রের উপহাস! আমি ভাগ্যবান এই মুহূর্তে সাংসদ নই’, কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য লোকসভার বিরোধী দলনেতা সহ ৩৩ বিরোধী সাংসদকে সাসপেন্ড করার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেভাবে বিরোধী দলের সাংসদদের লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে, সেই ঘটনাকে আদতে ‘গণতন্ত্রের উপহাস’ বলে কড়া ভাষায় ব্যাখ্য়া করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘এমন নয় যে, প্রত্যেককে সাসপেন্ড […]

আরও পড়ুন

যোগী রাজ্যে সরকারি হাসপাতালের অপরেশন থিয়েটারে অগ্নিকাণ্ড, মৃত মহিলা ও শিশু

সরকারি হাসপাতালে দুর্ঘটনা। আগুন লাগল অপরেশন থিয়েটারে। মৃত্যু হল একজন মহিলা ও এক শিশুর। সোমবার উত্তরপ্রদেশের লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে এই দুর্ঘটনা ঘটেছে। আগুন লাগার পরেই দমকলে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। যদিও ততক্ষণে অপরেশন থিয়েটারে আগুন লেগে অস্ত্রপচার চলা […]

আরও পড়ুন

এবার লোকসভা থেকে ৩৩জন বিরোধী পক্ষের সাংসদকে একসঙ্গে সাসপেন্ড

এবার লোকসভা থেকে একসঙ্গে সাসপেন্ড করা হল ৩৩ জন বিরোধী পক্ষের সাংসদকে৷ সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীও৷ এ ছাড়াও এই তালিকায় রয়েছেন তৃণমূলের সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অসিত মাল, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, প্রতিমা মণ্ডল এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়দের নামও৷ এ ছাড়াও বিজেপি-র টিকিটে জয়ী এবং পরে তৃণমূলে যোগ […]

আরও পড়ুন

ব্যারাকপুরে পুলিশ কর্মীর বাড়ির লক্ষ্য করে গুলি, আটক বায়ুসেনার জওয়ান

ব্যারাকপুরে পুলিশ কর্মীর বাড়ির লক্ষ্য করে গুলি। জানা গিয়েছে, আবাসনের তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকেন ওই পুলিশ কর্মী। সোমবার সকালে আচমকাই গুলি চলে তাঁর বাড়িতে। ঘটনায় আটক এক। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আবার বায়ুসেনার জওয়ান। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ষষ্ঠিতলায় শ্যামকুঞ্জ নামের আবাসনের তৃতীয় তলায় থাকেন ওই পুলিশ কর্মী। ঘটনার সময় ঘরে পরিবার নিয়ে ঘুমোচ্ছিলেন […]

আরও পড়ুন
error: Content is protected !!