উত্তরপ্রদেশের মিরাটে বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু মা এবং ২ মেয়ের

ফের বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু। উত্তরপ্রদেশের মিরাটে কসমপুর লেভেল ক্রসিংয়ে বন্দে ভারতের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে মা এবং দুই কন্যা সন্তানের। পুলিশ সূত্রে খবর, লেভেল ক্রসিং থাকা সত্ত্বেও পরিবারকে ঠেলা গাড়িতে চাপিয়ে রেললাইন পারাপার করছিলেন মৃতার স্বামী নরেশ। আর সেই সময়েই কসমপুর এলাকার উপর দিয়ে দুরন্ত গতিতে ছুটে আসছিল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। এক্সপ্রেসের ধাক্কায় […]

আরও পড়ুন

সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দুর্গাপুজো, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

সুন্দরভাবে সম্পন্ন হয়েছে দুর্গাপুজো ৷ বোধন থেকে বিসর্জন- সবশেষে কার্নিভাল। সমস্তটাই হয়েছে নির্বিঘ্নে ৷ আর তার জন্য কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনের অন্য কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সোমবার সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি লেখেন, শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়ে দুর্গাপুজো ৷ আমি কলকাতা […]

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩, আহত ৫০, চলছে উদ্ধারকাজ

অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় ১৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। গুরুতর আহত ১৮ যাত্রীকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে রেলমন্ত্রীর কাছ থেকে দুর্ঘটনার তথ্য নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, উদ্ধার অভিযান চলছে এবং রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাস্থল […]

আরও পড়ুন

কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ প্রাক্তন ভারতীয় নেভি অফিসারের পরিবারের সঙ্গে দেখা করে সাহায্যের আশ্বাস ভারতের বিদেশমন্ত্রীর

কাতারে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে আট ভারতীয়। তাঁদের সাজা মকুব ও দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত সরকার। ওই আট ভারতীয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওই আট পরিবারের সঙ্গে দেখা করার পর বিদেশমন্ত্রী বললেন, “ওঁদের মুক্তির জন্য় সবরকমের চেষ্টা করা হচ্ছে।”  সোমবার সকালে বিদেশমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, “কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট ভারতীয়ের পরিবারের সঙ্গে […]

আরও পড়ুন

 নথি নিয়ে সিজিওতে জ্যোতিপ্রিয়ের দাদা

সোমবার সকালেই ইডি দফতরে হাজির রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক অমিত দে। বিশেষ কিছু নথি জমা দেওয়ার জন্যে তাঁকে ডাকা হয়েছিল বলে জানান অমিত। অন্যদিকে, এদিন সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিকও হাজির দেন ইডি দফতরে। রেশন দুর্নীতি জাল গোটাতে ইডি তৎপরতা বাড়ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সোমবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক ইডি […]

আরও পড়ুন

 সার্ভাইকাল স্পাইনে সমস্যা! তবে জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অবস্থা স্থিতিশীল

আপাতত স্থিতিশীল জ্যোতিপ্রিয় মল্লিক। প্যারামিটার স্বাভাবিক থাকায় মন্ত্রীকে কেবিনে স্থানান্তর। সার্ভাইকাল স্পাইনে সামান্য সমস্যা। বোর্ডে যুক্ত নিউরোসাইকিয়াট্রিস্ট, স্পাইন সার্জেনও। সোমবার বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত। সকালে আর নতুন করে কোনও টেস্ট করা হবে না। কিছুক্ষণের মধ্যে তাঁকে দেখবেন নিউরোসার্জন এবং স্পাইন সার্জন। তারপর বিকেল ৩টেয় বসবে মেডিক্যাল বোর্ড। সেখানে, মেডিসিন, নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, নিউরো-সাইকিয়াট্রিস্ট, নিউরোসার্জন, স্পাইন সার্জনরা […]

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশে এক্সপ্রেসের ধাক্কায় লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেনের ৩ বগি, মৃত ৬, আহত ২০

ফের রেল দুর্ঘটনা। অন্ধপ্রদেশের বিজয়নগরম জেলায় এবার দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ধাক্কা মারল এক্সপ্রেস। এখনও পর্যন্ত মৃত ৬। চলছে উদ্ধার কাজ। এদিন বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল প্যাসেঞ্জার ট্রেনটি। এক্সপ্রেস ট্রেনটির গন্তব্য ছিল, পালাসা। বিশাখাপত্তনম থেকে আসছিল ওই ট্রেনটিও। জানা গেছে, ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার মাঝ-পথে দাঁড়িয়ে প্যাসেঞ্জার ট্রেনটি। ঠিক তখন ওই ট্রেনটিকে ধাক্কা মারে এক্সপ্রেস! […]

আরও পড়ুন

২০ জন বিধায়ক তৃণমূলের পথে! বিজেপিতে বিরাট ভাঙনের দাবি কুণাল ঘোষের

বিজয়া মিটতেই ফুলবদল করেছেন বাঁকুড়া কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। দিন তিনেক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। আর এরপরই এমন দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ দাবি করেন, বিজেপি থেকে তৃণমূলে আসতে চাইছেন বিধায়করা। ২০ জন বিধায়ক যোগাযোগ রাখছেন নেতৃত্বের সঙ্গে। আর কুণাল ঘোষের এই দাবিতেই শোরগোল […]

আরও পড়ুন

নথি হাতে ইডি দফতরে জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী 

ইডির হাতে গ্রেফতার হয়ে তাঁর বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল ছাড়লেই রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যাবেন ইডি হেফাজতে। এরই মাঝে ইডি দফতরে এসেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। কিছু ফাইল নিয়ে এ দিন সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন তিনি। গোয়েন্দা সূত্র মারফত খবর, আয়-ব্যয় সংক্রান্ত বিভিন্ন হিসাব দিতেই এ দিন ইডি দফতরে এসেছেন […]

আরও পড়ুন

কেরলের ধর্মীয় সমাবেশে ধারাবাহিক বিস্ফোরণের জেরে উচ্চ সতর্কতা জারি দিল্লি ও মুম্বইয়ে

কেরলের কোচিতে ধর্মীয় সমাবেশে পরপর তিনবার ভয়াবহ বিস্ফোরণ। রবিবার সকালে কনভেনশন সেন্টারে প্রার্থনা চলাকালীন পর পর তিনটি বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ জন। আহত কমপক্ষে ৪০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই এনআইএ-এর ৪ সদস্যের টিম কেরলে পৌঁছেছে। কীভাবে বিস্ফোরণ ঘটেছে, এর পিছনে কাদের হাত রয়েছে, তা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু […]

আরও পড়ুন
error: Content is protected !!