‘আলোচনা হয় কিন্তু আমি এনডিএ-তে ফিরতে আগ্রহী নই’, বড় ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের

আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। এর আগে বিভিন্ন রাজনৈতিক আলোচনা চলছে। এর মাঝেই রাজনৈতিক মহলে ফের প্রশ্ন উঠছে যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আবার এনডিএ-র সঙ্গে যাবেন কি না? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন নীতীশ কুমার নিজেই। সোমবার পটনায়, সাংবাদিকরা নীতীশ কুমারকে এনডিএ-তে যোগ দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি উষ্মা প্রকাশ করেন। নীতীশ […]

আরও পড়ুন

চিনে কয়লাখনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৬

রবিবার চিনের গুইঝো প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দক্ষিণ-পশ্চিম চিনের পানঝৌ শহরের সমস্ত কয়লাখনি একদিনের জন্য উৎপাদন স্থগিত করেছে। চিনা সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার সকালে সানজিয়াওশু কয়লাখনিতে আগুনের সূত্রপাত হয় বলে পানঝৌ সিটি সরকার রবিবার রাতে তাদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে […]

আরও পড়ুন

নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার যাদবপুরে

নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পূর্ব যাদবপুর থানা এলাকার গ্রিন পার্কে। নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে পূর্ব যাদবপুর থানার পুলিশ।  জানা গিয়েছে, ২২ বছরের ওই ছাত্রী আদতে বাঁকুড়ার বাসিন্দা। গত দেড় বছর ধরে গ্রিন পার্কের একটি বাড়িতে ভাড়া হিসেবে ছিল সে। ওই ছাত্রীর সঙ্গে আরও […]

আরও পড়ুন

দিল্লিতে ট্রাকের সঙ্গে ট্রাকটরের সংঘর্ষ, মৃত ১, আহত ৪

ট্রাকটরের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ১। ঘটনায় আহত হয়েছেন ৪ জন। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে দিল্লির শাস্ত্রী পার্ক পুলিশের তরফে। ট্রাক ড্রাইভারের পরিচয় জানা যায়নি। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ নবান্নে জেলার ডিএম-দের সঙ্গে জোড়া বৈঠক

রাজ্যের ডেঙ্গি সংক্রান্ত ‘হটস্পট’ এলাকা ক্রমশই বাড়ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি এই চার জেলায় হটস্পট ক্রমশই বাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন ও স্বাস্থ্য দফতর। তার জন্যই আজ তড়িঘড়ি জোড়া বৈঠক ডাকা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে হটস্পট ধরে ধরে কথা বলবে নবান্নের শীর্ষ কর্তারা। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা ও […]

আরও পড়ুন

নৈনিতালে ভূমিধসে উপড়ে গেল আস্ত দ্বিতল বাড়ি

উত্তরাখণ্ডের নৈনিতালে প্রবল ভূমিধস। এর জেরে আস্ত দোতলা বাড়ি ভেঙে পড়ল তাসের ঘরের মতো। আশেপাশের বহু বাড়িতেও ফাটল ধরেছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দোতলা বাড়িটি ক্রমশ ঢালের দিকে বেঁকে যায়। এরপর বিকট শব্দে ওই ফাঁকা বাড়িটি মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ধসের কারণে বাড়িটিতে যখন ফাটল ধরতে […]

আরও পড়ুন

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় ভারতের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত। এদিন সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রেয়াস আইয়ার এবং শুভমান গিলের ঝোড়ো সেঞ্চুরির ভিত্তিতে ৩৯৯ রান করে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২৮.২ ওভারে ২১৭ রানে গুটিয়ে যায়।কেএল […]

আরও পড়ুন

সাতপাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি

অপেক্ষার অবসান। সাতপাকে বাঁধা পড়লেন রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়া। যদিও বিয়ের এখনও তাঁরা জনসমক্ষে আসেননি। তবে তাঁদের দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তেরা। রিপোর্ট অনুযায়ী, পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বিয়ের পর এবার বিদাইয়ের পালা। ডলি সিধু পরিণীতি চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি তাঁর এবং রাঘব চাড্ডার মেহেন্দি অনুষ্ঠানে পারফর্ম করেন। একটি লাল রঙের […]

আরও পড়ুন

বিদেশ সফরেই ফের বাঁ পায়ে চোট, এসএসকেএমে মুখ্যমন্ত্রী

স্পেন সফর চলাকালীন ফের চোট লেগেছে বাঁ পায়ে। এসএসকেএমে মুখ্যমন্ত্রী। আগামী ১০ দিন তাঁকে চলাফেরা নিয়ন্ত্রণের পরামর্শ দিলেন চিকিৎসকরা। দু’ঘণ্টারও বেশি সময় চলল MRI-সহ বিভিন্ন পরীক্ষা। হাতে আর বেশ সময় নেই। চলতি বছরের নভেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। রাজ্য বিনিয়োগে আনতে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বাংলার শিল্পপতি ও তিন প্রধানের […]

আরও পড়ুন

চাঁদনিচকে ল্যাপটপের দোকানে আগুন, ঘটনাস্থলে ৭টি ইঞ্জিন

চাঁদনিচকে ই-মলের পিছনে একটি বহুতলের ল্যাপটপের দোকানে সন্ধে সাতটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছিল চারটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হচ্ছে। দমকলের পক্ষ থেক জানানো হয়েছে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। পরে আরও কয়েকটি দমকলের ইঞ্জিন পৌঁছয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, শর্ট সার্কিটের ফলে এই ইলেকট্রনিক দোকানে আগুন লেগে […]

আরও পড়ুন
error: Content is protected !!