আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কলকাতা-সিকিম সরাসরি উড়ান শুরু

দুর্গাপুজোর আগেই পর্যটকদের জন্য রইল সুখবর। কলকাতা থেকে সরাসরি সিকিম বিমান পরিসেবা চালু হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। এখন থেকে প্রতিদিনই আকাশপথে দমদম বিমানবন্দর থেকে সিকিমের পাকিয়ং বিমানবন্দর যাতায়াত করা যাবে বিমানে। খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। সিকিমের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরটি দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। পাকিয়ং বিমানবন্দরের পরিচালক রাজেন্দ্র গ্রোভার জানান, এই বিমানবন্দর থেকে ১৪ […]

আরও পড়ুন

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত ব্রাজিল, মৃত ২১, নিখোঁজ বহু

প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ব্রাজিলের দক্ষিণাঞ্চল। ঝড়ের সাথে প্রবল বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যাতে অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ছয় হাজার মানুষ। দেশটির সরকারি মুখপাত্র জানিয়েছেন, ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ ব্রাজিল। মারা গেছেন অন্তত ২১ জন। রিও গ্র্যান্ডে ডো সুলেতে ২৪ ঘণ্টারও কম সময়ে […]

আরও পড়ুন

সুরেন্দ্রনাথের ছাত্রের দেহ উদ্ধার পাঁশকুড়ায়, রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

 এবার কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের স্ট্যাটিস্টিক্স বিভাগের এক ছাত্রের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। রবিবার উত্তর ২৪ পরগনার হাবড়ার পড়ুয়া স্বাগত বণিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রেললাইনের পাশ থেকে। পরিবার সূত্রে খবর, ওইদিন বাড়িতে শিয়ালদা যাচ্ছি বলে বেরিয়ে ছিলেন স্বাগত। কিন্তু পরে পাঁশকুড়ার রেললাইনের পাশ থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, […]

আরও পড়ুন

অস্বস্তি বাড়ল অনুব্রত-র, আসানসোল থেকে দিল্লিতে সরল গরু পাচার মামলা

অস্বস্তি আরও বাড়ল অনুব্রত মণ্ডলের । আসানসোল থেকে দিল্লিতে সরল গরু পাচার মামলা। অবশেষে বুধবার ইডির আবেদন মঞ্জুর করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। যদিও গত দু’দিন আদালতে কড়া প্রশ্নের মুখে পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে শেষপর্যন্ত তাদের আবেদনই মঞ্জুর করল আদালত। গরু পাচার মামলায় প্রথমে সিবিআই ও ইডির হাতে গ্রেপ্তার হয়ে এখন দিল্লির তিহার জেলেবন্দি অনুব্রত, […]

আরও পড়ুন

কসবায় স্কুলে ছাত্র মৃত্যুর ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে তলব করল পুলিশ

কসবার স্কুলে ছাত্র মৃত্যুর ঘটনায় ৪জন শিক্ষক-শিক্ষিকাকে সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। আজ, বুধবার কসবা থানায় তাঁদের আসতে বলা হয়েছে। ওই ছাত্রের পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়েছে। সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিস। অপরদিকে, এদিন ঘটনাস্থল পরিদর্শনে যাবেন ওই ছাত্রের ময়নাতদন্তের বোর্ডে থাকা চিকিৎসকেরা।

আরও পড়ুন

সংসদের পাঁচদিনের বিশেষ অধিবেশনের কারণ জানতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন সোনিয়া

সংসদের পাঁচদিনের বিশেষ অধিবেশন ডাকার কারণ কী? এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র। কিন্তু কী কারণে, কারোর সঙ্গে আলোচনা না করেই এই পদক্ষেপ কেন? প্রশ্ন সোনিয়ার। এরই সঙ্গে ৯ টি বিষয় নিয়ে সংসদে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জিও জানিয়েছেন […]

আরও পড়ুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির ডিরেক্টর অরুণ কুমার সিনহা প্রয়াত

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের ডিরেক্টর অরুণ কুমার সিনহা প্রয়াত। আজ, বুধবার সকালে গুরুগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অরুণ কুমার। মারণরোগ ক্যানসারে ভুগছিলেন। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। ১৯৮৮ সালের কেরল ব্যাচের আইপিএস অফিসার ছিলেন তিনি। ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র […]

আরও পড়ুন

তামিলনাড়ুতে পথ দুর্ঘটনায় মৃত ৬

ভোরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। জখম ২। মৃতদের মধ্যে রয়েছে একজন শিশুও। আজ, বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সালেম-ইরোডে জাতীয় সড়কে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও মধ্যরাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ রাজ্যপালের

শিক্ষক দিবসের দিন রাজ্যপালকে নজিরবিহীন আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই রাজ্য-রাজ্যপাল সংঘাতকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন সি ভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের কয়েকঘণ্টার মধ্যেই রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। রাজ্যের কন্যাশ্রী বিশ্ববিদ্যলায়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে অধ্যাপক কাজল দে-কে নিয়োগ করলেন রাজ্যপাল। গতকাল মধ্যরাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন […]

আরও পড়ুন

আফগানদের হারিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা

আফগানিস্তানের লড়াই ব্যর্থ। সুপার ফোরের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ছিটকে গেল আফগানিস্তান। লাহোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাত্র ২ রানে জয় ছিনিয়ে নিয়ে শেষ চারে গেল শ্রীলঙ্কা। জয়ের জন্য আফগানিস্তানের সামনে ২৯২ রানের টার্গেট রেখেছিল শ্রীলঙ্কা। সুপার ফোরে যেতে এই লক্ষ্যে পৌঁছতে হতো ৩৭.১ ওভারে। স্টেডিয়ামে টস জিতে ব্য়াটিং নিয়েছিল শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট […]

আরও পড়ুন
error: Content is protected !!