দিল্লির রামলীলা ময়দানে তৃণমূলের সভার অনুমতি দিল ‘না’ দিল্লি পুলিশ

 ২ অক্টোবর রামলীলা ময়দানে তৃণমূলকে সভার অনুমতি দিল না দিল্লি পুলিশ। ১০০ দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বরাদ্দ টাকা আটকে রাখার প্রতিবাদে বিক্ষোভ সভার ডাক দিয়েছিল তৃণমূল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কর্মসূচি ঘোষণা করেন। তৃণমূল ওই সবার জন্য দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। বুধবার দিল্লি পুলিশ […]

আরও পড়ুন

নয়া মানচিত্রে অরুণাচলকে নিজের বলে দাবি করেছে চিন, ভুলভাল দাবি করা ওদের পুরনো অভ্যাস, পাল্টা জবাব ভারতের

নতুন মানচিত্র প্রকাশ করে অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করেছে চিন। শুধু তাই নয়, আকসাই চিনও তাদের বলে দাবি বেজিংয়ের। যার পাল্টা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এই ধরণের ভ্রান্তি ছড়ানো ম্যাপ প্রকাশের অভ্যেস চিনের আছে। জয়শঙ্করের কথায়, ‘‌চিন ওদের মানচিত্রে এমন ভূখণ্ডকে অন্তর্গত করেছে, যা আদৌ ওদের নয়। এটা ওদের পুরনো অভ্যাস। ভারতীয় ভূখণ্ডকে নিজেদের […]

আরও পড়ুন

ফের অশান্ত মণিপুর, চলল গুলি, মৃত ২ 

মণিপুরে ফের নতুন করে ছড়াল হিংসা। মঙ্গলবার সকালে চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার মাঝে কোইরেনটাক অঞ্চলের একটি কুকি অধ্যুষিত গ্রামে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালায় গ্রামরক্ষী বাহিনীও। গুলির লড়াইয়ে মৃত দু’‌জন। ঘটনাস্থলে বিশেষ অভিযান চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। প্রসঙ্গত, মঙ্গলবার মণিপুর বিধানসভার অধিবেশনে আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর প্রস্তাব পাশ করানো হয়। আর […]

আরও পড়ুন

চন্দ্রকোনায় ধানজমি থেকে উদ্ধার মহিলার নলিকাটা লাশ

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার কুঁয়াপুর সংলগ্ন বাঁদরখালির ধানজমি থেকে উদ্ধার মহিলার নলিকাটা লাশ। স্থানীয়দের ধারনা মহিলার বয়স তিরিশের কাছাকাছি। গলার নলিকাটা অবস্থায় দেহ পড়েছিল ধান জমিতে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জড়ো হয়ে যান কয়েকশো মানুষ। কিন্তু কেউই ওই মহিলাকে চিনতে পারেননি। অনেকের ধারণা বাইরে থেকে খুন করে এনে জমিতে ফেলে দেওয়া হয়েছে ওই মহিলাকে। খবর […]

আরও পড়ুন

চাঁদের দক্ষিণ মেরুতেই হদিশ মিলল একাধিক ধাতুর সন্ধান

চাঁদের দক্ষিণ মেরুতে হদিশ মিলল অক্সিজেনের। নিশ্চিত করল চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান। মঙ্গলবার সন্ধ্যায় এই খবর দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে ভারতের চন্দ্রযান-৩। ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে (টুইটার) একটি বিবৃতি দিয়ে জানানো হয়, চাঁদের দক্ষিণ মেরুতে একাধিক ধাতুর সন্ধান মিলেছে। দক্ষিণ মেরুতেই সন্ধান মিলেছে অক্সিজেন গ্যাসের। রোভার প্রজ্ঞানের গায়ে যুক্ত ‘লেসার-ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কপি’ পেলোড এই […]

আরও পড়ুন

টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল – ৫ (২) নর্থ ইস্ট ইউনাইটেড এফসি – ৩ (২)  রুদ্ধশ্বাস লড়াই। দুরন্ত প্রত্যাবর্তন। জোড়া গোল হজম করেও ২-২। ম্যাচের অন্তিমলগ্নে নন্দকুমারের গোলে খেলা টাইব্রেকারে গড়ায়। শেষপর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল। ৭৭ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে থাকার পর অবিশ্বাস্য কামব্যাক। ৭৭ মিনিটে ব্যবধান কমায় ইস্টবেঙ্গল। আট মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। ৯০+৭ মিনিটে এল সেই […]

আরও পড়ুন

বেহালায় বাসের ধাক্কায় মহিলা পথচারীর মৃত্যু

বেহালায় ফের পথ দুর্ঘটনা। ডায়মন্ড হারবার রোডে, বেহালা থানার সামনে বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা পথচারীর। মৃতার নাম অঞ্জলি বিষ্ণু। মঙ্গলবার দুপুর পৌনে চারটে নাগাদ ডায়মন্ড হারবার রোডের বনমালী রোড ক্রসিংয়ের কাছে মহিলাকে ধাক্কা মারে একটি বাস। সিগন্যালে রাস্তা পারাপার করতে গিয়ে ওই মহিলাকে একটি বাস ধাক্কা মারে।  স্থানীয়রা জানিয়েছেন, সেই সময় সিগন্যাল লাল ছিল। […]

আরও পড়ুন

প্রকাশ্যে এলো ‘জওয়ান’-এর গান ‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’

মঙ্গলবার দর্শকদের জন্য নয়া উপহার নিয়ে হাজির বলিউড বাদশা শাহরুখ খান। সোমবার সকাল থেকেই ‘জওয়ান’-এর ট্রেলার নিয়ে বাড়তে থাকে উত্তেজনার পারদ। করণ জোহর মন্তব্য করেন যে ‘এই শতকের সেরা ট্রেলার’। ছবির নাম না নিলেও সকলেই অনুমান করে নেন যে ‘জওয়ান’-এর কথাই বলেছেন শাহরুখ ঘনিষ্ঠ। এরপর মঙ্গলবার শাহরুখ নিজেই প্রকাশ্যে আনলেন ‘জওয়ান’-এর নয়া গান নট রামাইয়া […]

আরও পড়ুন

‘লিপস অ্যান্ড বাউন্ডসের CEO অভিষেকের বিরুদ্ধে কেন পদক্ষেপ নয়?’, ইডি-কে প্রশ্ন বিচারপতি সিনহার

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে সম্প্রতি অভিযান চালায় ইডি। সংস্থার নিউ আলিপুরের অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। এমনকী ইডির বিবৃতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংস্থার সিইও বলে উল্লেখ করা হয়। মঙ্গলবার আদালতে শুনানির সময় ফের অভিষেককে লিপস অ্যান্ড বাউন্ডসের CEO বলে উল্লেখ করে ইডি। এরপরই বিচারপতি […]

আরও পড়ুন

উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম কমল ২০০ টাকা

উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাস নিয়ে বড় খবর। রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকারের তরফে রান্নার গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি ঘোষণা করা হয়েছে। উজ্জ্বলা প্রকল্পের আওতায় আসা সুবিধাভোগীদের এই ভর্তুকি দেওয়া হবে। এর আগে পয়লা অগাস্ট পেট্রোলিয়াম সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়েছিল। তবে রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের […]

আরও পড়ুন
error: Content is protected !!