‘দড়ি ধরে মারো টান’, তৃণমূলের ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসে মোদি সরকারকে নিশানা দেবাংশুর

আজ সোমবার তৃণমূল ছাত্র পরিষদের ২৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ধর্মতলার মেয়ো রোড সভা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য। ‘রাজা’ কে খানখান করতে ছাত্র যুবদের অঙ্গীকারবদ্ধ হওয়ার বার্তা দেন তিনি। এদিন তার বক্তব্যে আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারকে হটানোর কথা বার বার উঠে এসেছে। কবিতার ছন্দে তৃণমূল ছাত্র পরিষদের নেতা […]

আরও পড়ুন

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের নীরজের

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন নীরজ চোপড়া।ফাইনালে ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন তিনি। আর মধ্যে দিয়েই ইতিহাস গড়লেন অলম্পিকের সোনাজয়ী নীরজ চোপড়া। কড়া প্রতিদ্বন্দীতার মধ্যে দিয়ে পাকিস্তানের আর্শাদ নাদিমকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেন অলম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রোয়ের ক্ষেত্রে যেখানে নীরজের পয়েন্ট ছিল ৮৮.১৭ সেখানে কমনওয়েলথ গেমমস চ্যাম্পিয়ন নাদিমের পয়েন্ট ছিল […]

আরও পড়ুন

কোতুলপুরে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

কোতুলপুরে এলাকার কয়েকজন যুবকের বিক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিক্ষোভকারীদের দাবি, চাকরি দেওয়ার নামে প্রতারণা করেছে সৌমিত্র। বিক্ষোভকারীরা সাংসদের গাড়ির পিছনে ধাওয়া করেন। পরে সিআইএসএফ এর সহযোগিতায় সাংসদ গাড়িতে চড়েই এলাকা ছেড়ে পালিয়ে যান। সোমবার বাঁকুড়ার কোতুলপুর থেকে লাউগ্রামে দলীয় কর্মীর বাড়িতে যান সৌমিত্র খাঁ। লাউগ্রামে যাওয়ার পথে কোতুলপুর মিল মোড় এলাকার […]

আরও পড়ুন

বেঙ্গালুরুতে লিভ-ইন পার্টনারকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে খুন, গ্রেফতার যুবক

রাগের বশে লিভ-ইন সঙ্গীকে খুন করল যুবক। নিহত যুবতীর নাম দেবা (২৪)।  নৃশংস হত্যাকাণ্ডের পর ঘাতক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভয়াবহ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। বেঘুর এলাকায় একটি ফ্ল্যাটে গত তিন বছর একসঙ্গে থাকতেন বৈষ্ণব ও দেবা। তাঁরা দুজনেই কেরলের বাসিন্দা। গত কয়েক সপ্তাহ ধরেই দুজনের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। বৈষ্ণবের সন্দেহ হত, […]

আরও পড়ুন

দত্তপুকুর বাজি বিস্ফোরণ কাণ্ডে সিবিআই ও এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা বিরোধীদের

দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে কলকাতা হাই কোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের। বিজেপি ও সিপিএমের তরফে করা এই মামলায় সিবিআই ও এনআইএ তদন্তের আরজি জানানো হয়েছে। সেই সঙ্গে রাজ্য পুলিশের থেকে অবিলম্বে তদন্তভার হস্তান্তরের আবেদনও করা হয়েছে। রবিবার সকালে আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসত লাগোয়া দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোছপোল পশ্চিমপাড়া অঞ্চল। প্রায় […]

আরও পড়ুন

মহারাষ্ট্রের আহমেদনগরে চোর সন্দেহে ৪ দলিত যুবককে গাছে ঝুলিয়ে বেধড়ক মারধর

চোর সন্দেহে ৪ দলিত যুবককে গাছে উল্টো করে ঝুলিয়ে তুমুল মারধরের অভিযোগ। নৃশংস এই ঘটনায় এখনও পর্যন্ত ১ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও পর্যন্ত পলাতক ৫ জন। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগর জেলায়। অভিযুক্ত এবং আক্রান্তদের সকলেরই বাড়ি শ্রীরামপুর তালুকের হরেগাঁও গ্রাম। আক্রান্তদের প্রথমে অপহরণ করে অভিযুক্তরা। পায়রা এবং ছাগল চুরির সন্দেহে […]

আরও পড়ুন

দত্তপুকুরে বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯, গ্রেফতার কেরামতের সহযোগী শফিক আলি

 দত্তপুকুরে বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যুমিছিল।সোমবার সকালে মৃত্যু বেড়ে হল ৯। আহত কমপক্ষে দশ জন। আশঙ্কাজনক অনেকেই। পুলিশ সূত্রে খবর, ওই বাজির কারখানার আরও এক অংশীদার সামশুল আলির মৃত্যু হয়েছে আজ। রবিবার সামশুলের বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণের পর থেকে অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ। এরপর গভীর রাতে মূল অভিযুক্ত কেরামত আলির সহযোগী ও ব্যবসায়ী শফিক আলিকে […]

আরও পড়ুন

মুম্বইকে ৩-১ গোলে হারিয়ে ডুরান্ড সেমি ফাইনালে মোহনবাগান

অতীতে দুই দল সাতবার মুখোমুখি হয় আর তারমধ্যে একবারও জিততে পারেনি মোহনবাগান। আর এবার সেই গাঁট খুলল। মুম্বই সিটিকে পরাস্ত করল সবুজ মেরুন। গতবার দুই দলই চ্য়াম্পিয়ন হয়। মোহনবাগান জেতে ISL আর মুম্বই সিটি জেতে ISL শিল্ড। ফলে দুই শক্তিশালী দলের মধ্যে লড়াই ছিল দেখার মত। আর এই লড়াইয়ে শেষ হাসি হাসল মোহনবাগান। মুম্বইকে ৩-১ […]

আরও পড়ুন

তেলাঙ্গানার খাম্মামের জনসভা থেকে কংগ্রেসকে ৪জি ও বিআরএসকে ২জি পার্টি বলে কটাক্ষ অমিত শাহের

তেলাঙ্গানার খাম্মামের জনসভা থেকে কংগ্রেস ও রাজ্যের শাসকদল ভারত রাষ্ট্রীয় সমিতিকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ । কংগ্রেসকে ফোর জি ও বিআরএসকে ২জি পার্টি বলে কটাক্ষ করেন তিনি। রবিবার বিকেলে খাম্মামের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, “কংগ্রেস পার্টি হল ফোর জি পার্টি যার মানে চার জেনারেশন বা প্রজন্মের […]

আরও পড়ুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব গোটা রাজ্যে বিস্ফোরণের পরিস্থিতি রয়েছে, বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

রবিবার সাতসকালে উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছে অনেকের। এখনও অবধি ৫ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যায় আস্ত দোতলা বাড়ি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ। বিস্ফোরণের প্রভাব এতটাই বেশি ছিল যে আশেপাশের ১০০টির কাছাকাছি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গত মে মাসেই পূর্ব মেদিনীপুরের এগরায় এক অবৈধ বাজি কারখানা […]

আরও পড়ুন
error: Content is protected !!