পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে ভারতের নথি পাচার, কলকাতা পুলিশের এসটিএফের জালে পাক গুপ্তচর

পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের নাম ভক্ত বংশী ঝা। গুপ্তচরবৃত্তির অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (এসটিএফ) ভি সলোমন নেশাকুমার এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছে দেশের নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ওই ব্যক্তি পাঠিয়েছে বলে জানতে পেরেছে […]

আরও পড়ুন

প্রয়াত গীতিকার দেব কোহলি

প্রয়াত বর্ষীয়ান গীতিকার দেব কোহলি। আজ, শনিবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বয়স হয়েছিল ৮০ বছর। প্রায় ১০০ টি জনপ্রিয় হিন্দি ছবির গান লিখেছিলেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য- বাজিগর, জুড়ুয়া-২, মুশাফির, ম্যাইনে পেয়ার কিয়া, লাল পাথরের মতো ছবি। একাধিক সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। অনু মালিক, বিশাল-শেখর, জয়কিষাণ, উত্তম সিং, আনন্দ রাজ আনন্দের […]

আরও পড়ুন

মাদুরাইয়ে তীর্থযাত্রী বোঝাই ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ৯, আহত ২০ 

কমপক্ষে ৯ জনের মৃত্যু হল চলন্ত ট্রেনের অগ্নিকাণ্ডে। আহত হয়েছেন ২০ জন। শনিবার ভোরে মর্মান্তিক এবং ভয়াবাহ এই দুর্ঘটনা ঘটেছে লখনউ থেকে রামেশ্বরগামী ভারত গৌরব ট্রেনে। শনিবার ভোর ৫.৩০ নাগাদ মাদুরাই রেলস্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা তীর্থযাত্রী ভর্তি এই ট্রেনটির একটি কামরায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক অনুসন্ধান থেকে পাওয়া তথ্য বলছে ট্রেনের যাত্রীরা […]

আরও পড়ুন

ইডির বিরুদ্ধেই সাইবারে অভিযোগ লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার

নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম। সংস্থার উচ্চ পদস্থ আধিকারিক সুজয় কৃষ্ণ ভদ্র দুর্নীতি কাণ্ডে ধৃত। সেই সূত্র ধরেই সংস্থার বিভিন্ন অফিসে ম্যারাথন তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের। ১৮ ঘণ্টারও বেশি সময় ধরে ইডি তল্লাশি ঘিরেই এবার নয়া বিতর্ক। সংস্থার তরফে পালটা ইডি আধিকারিকদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ। লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির কর্মীদের অভিযোগ তল্লাশি […]

আরও পড়ুন

শক্তিগড়ের সোনার দোকানে ডাকাতি, দুষ্কৃতীদের গুলিতে আহত ১

পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দিনেদুপুরে শ্যুটআউটের ঘটনা ঘটল। জানা গিয়েছে, আজ শক্তিগড়ের জোতরাম এলাকার একটি সোনার দোকানে ডাকাতি হয়। ক্রেতা সেজে দোকানে ঢুকে এক দুষ্কৃতী লুঠপাট চালানোর চেষ্টা করে। দোকান মালিক তাঁকে বাধা দেওয়ায় ওই দুষ্কৃতী গুলি চালায়। বুকে গুলি লাগে দোকান মালিকের। এরপর হামলাকারী সেখান থেকে পালায়। দোকানমালিক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস ঘটনাস্থলে […]

আরও পড়ুন

কেরলে যাত্রী বোঝাই জিপ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল খাদে, মৃত ৯

কেরলে যাত্রী বোঝাই জিপ উলটে পড়ল খাদে। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৯ জনের। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কেরলে ওয়ানাডের থালাপুঝা এলাকায়। জানা যাচ্ছে, চা বাগানের শ্রমিক নিয়ে যাত্রা করছিল জিপটি। কিন্তু অতিরিক্ত যাত্রী থাকায় খাদে গড়িয়ে পড়ে জিপটি। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী। নিজের এক্স হ্যান্ডেল থেকে শোকাহত রাহুল লিখেছেন, ‘ওয়েনাডের জিপ দুর্ঘটনায় মৃত […]

আরও পড়ুন

গোকুলাম কেরালাকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল

 গোকুলাম কেরালাকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল । চার বছর আগে এই দলটার কাছেই হেরে ডুরান্ড কাপ থেকে বিদায় নিতে হয়েছিল লাল হলুদকে। তাই আজ প্রতিশোধের ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। পাশাপাশি মোহনবাগান এবং পঞ্জাবকে হারানোর পর যে ছন্দ তৈরি করেছিল ইস্টবেঙ্গল তার দাম থাকত না যদি আজ না জিততে পারত। এক মিনিটের মধ্যেই গোল তুলে নিল ইস্টবেঙ্গল। […]

আরও পড়ুন

যাদবপুরকাণ্ডের প্রতিবাদে এবিভিপির মিছিল ঘিরে  ধুন্ধুমার

 যাদবপুরকাণ্ডে প্রতিবাদে এবার পথে বিজেপির যুবমোর্চা। এবিভিপির মিছিলকে কেন্দ্র করে  তুলকালাম চলছে তখনও। গোলপার্কে জমায়েত করেন যুবমোর্চার সদস্যরা। শুরু হয়ে যায় মিছিলের প্রস্তুতি। একে একে এসে পৌঁছন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, ইন্দ্রনীল খাঁ। মিছিলে একবারেই সামনে সারিতে ছিলেন শুভেন্দু। তিনি বলেন, ‘এই টুকরে টুকরে গ্যাং, রাষ্ট্রবিরোধী শক্তিকে হুঁশিয়ারি দিতে আমরা নেমেছি। এই ডান্ডা আরও মোটা হবে […]

আরও পড়ুন

কাশীপুরে উদ্ধার ট্র্যাফিক সার্জেন্টের ঝুলন্ত দেহ

উদ্ধার হল ট্র্যাফিক সার্জেন্ট সৌরভ দত্তের (৩৯) ঝুলন্ত দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কাশীপুরের বিটি লাইনে। এদিন নিজের কোয়ার্টারের ঘর থেকে ওই সার্জেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া গোটা পরিবারে।  সূত্রের খবর, কাজের চাপের কারণে স্ত্রী-সন্তানকে সময় দিতে পারছিলেন না ওই পুলিশ কর্মী। সে কারণেই বেশ কিছুদিন ধরেই স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল […]

আরও পড়ুন

দার্জিলিংয়ে ধস, ভেঙে পড়ল বাড়ি, মৃত ১ প্রৌঢ়

দার্জিলিংয়ে ধসে চাপা পড়ে মৃত প্রৌঢ়। মৃতের নাম বাবুলাম রাই (৫৯)। পাতাবঙের ডান্ডাবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। গত মঙ্গলবারই দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার গোটা দিন জুড়েই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয় দার্জিলিঙে। রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে। এর পরেই পাতাবঙের […]

আরও পড়ুন
error: Content is protected !!