অস্ত্রোপচারের পর ফের অসুস্থ, এসএসকেএমে ভর্তি ‘কালীঘাটের কাকু’ 

অস্ত্রোপচারের পর জেলে ফিরেই ফের অসুস্থ হয়ে পড়লেন ‘‌কালীঘাটের কাকু’‌ সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার গভীর রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। জানা গেছে, বুকে ব্যথা নিয়ে তিনি ভর্তি আছেন হাসপাতালে। এর আগে গত মাসে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হয়। এদিকে, মঙ্গলবার রাতে এসএসকেএমে ঢোকার মুখে ইডি তদন্তের কথা শুনেই মেজাজ হারান লিপ্‌স […]

আরও পড়ুন

আজ বিকেলে চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিং

দেশবাসীর নজর আজ চন্দ্রযানের দিকে ৷ চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করবে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান ৩ ৷ বিকেল ৫.২০ মিনিট থেকে এই ঐতিহাসিক ঘটনার সরাসরি সম্প্রচার দেখাবে ইসরো ৷ দেশজুড়ে এই সম্প্রচার দেখানোর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন প্ল্যানেটরিয়াম থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে-সহ অন্য সংগঠনের দফতরে ৷ বিজ্ঞানী ও শিক্ষকরা পড়ুয়াদের চন্দ্রাভিযানের বিষয়ে বলবেন। দিল্লির ইন্দিরা […]

আরও পড়ুন

পুজো কমিটিগুলির সরকারি অনুদান ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হচ্ছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকী সভা থেকেই মুখ্যমন্তড়ী জানিয়ে দিলেন যে এবার সরকারি অনুদান ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হচ্ছে। সঙ্গে তিনি আশঙ্কাও ব্যক্ত করেন যে, ‘কালকেই জনস্বার্থ মামলা ঠুকে দেবে’। এই আশঙ্কা কিন্তু অমূলক নয়। চলতি সপ্তাহেই এই অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে […]

আরও পড়ুন

ব়্যাগিং রুখতে হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকারের

ব়্যাগিং রুখতে হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার। মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।  বৈঠক থেকে র‍্যাগিং রুখতে নয়া অ্যান্টি ব়্যাগিং হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী। ২৪ ঘণ্টার জন্য চালু থাকবে হেল্পলাইন নম্বর। রাজ্যের যে কোনও জায়গা থেকে এই নম্বরে অভিযোগ জানানো যাবে। নম্বরটি হল-১৮০০-৩৪৫-৫৬৭৮।

আরও পড়ুন

নাগপুরে ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ

বিমানের জরুরি অবতরণের পরও হল না শেষরক্ষা। অসুস্থতায় হাসপাতালেই প্রাণ হারালেন ইন্ডিগো বিমানের এক যাত্রী। আজ, সকালে মুম্বই থেকে রাঁচিগামী বিমানে উঠেছিলেন ৬২ বছরের এক বৃদ্ধ। মাঝআকাশে আচমকাই চরম অসুস্থতা বোধ করায় বিমানটির অভিমুখ ঘুরিয়ে নাগপুকে জরুরি অবতরণ করানো হয়। দ্রুততার সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মারা যান ওই ব্যক্তি।

আরও পড়ুন

যাদবপুরে ছাত্রমৃত্যুর আঁচ বিধানসভায়, ওয়াকআউট বিজেপির

এবার যাদবপুরে পড়ুয়ার মৃত্যুর আঁচ এসে পৌঁছল রাজ্য বিধানসভাতেও। আজ এই ইস্যুতে প্রথমে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবের উপর বিরোধী দলনেতাকে ৫ মিনিট বলার সুযোগ দেন। এরপর ৫ মিনিট বরাদ্দ করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর জবাবি ভাষণের জন্য। জবাবি ভাষণে শিক্ষামন্ত্রী রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সামগ্রিক অচলাবস্থা তথা এই ঘটনার দায় সম্পূর্ণভাবে রাজ্যপাল […]

আরও পড়ুন

পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস, রাজ্যের নিজস্ব সঙ্গীত করার প্রস্তাব

রাজভবন এবং বিজেপি ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে। এর সঙ্গে কোনওভাবেই একমত নয় রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই রাজ্যের পক্ষ থেকে প্রস্তাব নেওয়া হয়েছে এবার থেকে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের একটি নিজস্ব সঙ্গীত করারও প্রস্তাব এসেছে। বিবেচনায় রয়েছে, ‘বাংলার মাটি, বাংলার জল…’ গানটি। সোমবার রাজ্য বিধানসভায় […]

আরও পড়ুন

রাজ্যসভায় শপথ নিয়েই বাংলা ভাগের দাবি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিয়েই বাংলা ভাগের দাবি করলেন বিজেপির নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ । যা নিয়ে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। দলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় সাফ জানিয়েছেন, বিজেপি বিচ্ছিন্নতাবাদীদের পৃষ্ঠপোষকতা করলেও তাদের বাংলা ভাগের চক্রান্ত সফল হবে না। তবে অনন্ত মহারাজের এই দাবি ঘিরে অস্বস্তিতে পড়েছে বিজেপি।

আরও পড়ুন

শিয়ালদা-রানাঘাট শাখার মদনপুর স্টেশনে রেল অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল

একাধিক দাবি নিয়ে শিয়ালদহ মেন শাখার মদনপুর স্টেশনে রেল অবরোধ করলেন স্থানীয় যাত্রীরা। মঙ্গলবার সকালে অবরোধের জেরে গেদে, কৃষ্ণনগর এবং শান্তিপুর শাখার সমস্ত আপ এবং ডাউন ট্রেন চলাচল প্রায় বন্ধ। প্রায় তিন ঘণ্টা ধরে শিয়ালদহ মেন শাখার কাকিনাড়া, নৈহাটি, শ্যাম নগর, হালিশহর–সহ বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল। চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। প্রতিটি ট্রেনই কমপক্ষে ৩০ […]

আরও পড়ুন

এবার ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উড়ে গেলেন প্রধানমন্ত্রী

ব্রিকস সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের সম্মেলনে ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, ব্রাজিল ও চিনের রাষ্ট্রপ্রধানদের যোগ দেওয়ার কথা। সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে আলাদা করে বৈঠকে বসতে পারেন মোদি। তবে কবে ওই বৈঠক হবে তা নিশ্চিত নয়। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অপরাধে […]

আরও পড়ুন
error: Content is protected !!