ট্রলার সঙ্গে গাড়িতে মুখোমুখি সংঘর্ষ, মৃত ২ মহিলা সহ ৩

 বেহালার মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। এবার ১৬ নম্বর জাতীয় সড়কের কুলগাছিয়া ফ্লাইওভারের উপর লেন ভেঙে কলকাতামুখী চারচাকার গাড়িতে মুখোমুখি ধাক্কা মারল ট্রলার। ঘটনায় মৃত্যু হয়েছে, গাড়ির আরোহী ২ মহিলা সহ তিনজনের। একজন আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির মধ্যেই আটকে পড়েন চালক। উলুবেড়িয়া […]

আরও পড়ুন

এবার থেকে সব স্কুলে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক, সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়

এবার থেকে সব স্কুলে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক। প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ও ইংরেজি নিতেই হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ রাজ্যের শিক্ষানীতি অনুমোদিত হয়। সেই শিক্ষানীতিতেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বাংলা এবং ইংরেজি পড়তেই হবে। শুধু তাই নয়, তৃতীয় ভাষা হিসেবে যে অঞ্চলে যে ভাষার প্রয়োগ বেশি বা কার্যকরিতা বেশি সেই অঞ্চলে […]

আরও পড়ুন

আগামী ৯ অগাস্ট পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা

মৌসুমী অক্ষরেখা ভাগলপুর, মালদা, মিজোরাম হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দ্বিতীয়ত, একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপরে রয়েছে। বাংলাদেশ সংলগ্ন এলাকায় প্রচুর জলীয় বাষ্প তৈরি হচ্ছে এবং সেই জলীয়বাষ্প ধীরে ধীরে আমাদের রাজ্যে প্রবেশ করছে। এর ফলে দক্ষিণবঙ্গে সোমবার, মঙ্গলবার ও বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪ পরগনা, […]

আরও পড়ুন

ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে অস্ট্রেলিয়া

ডেনমার্কের বিরুদ্ধে খেলাটা অত সহজ ছিল না। কারণ, পাল্লা যতই অস্ট্রেলিয়ার দিকে ভারী হোক না কেন, অনেক সময় স্নায়ুর চাপ জেতা ম্যাচকেও হারিয়ে দেয়। তবে এমন দুর্ঘটনা ঘটনি। স্বভাবসিদ্ধভাবেই ডেনমার্কের বিরুদ্ধে ২-০ গোলে জিতে যায় অস্ট্রেলিয়া। ডেনিশরা চেষ্টা করেছিল অনেক। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। এদিন প্রথম থেকেই আলাদা ছন্দে ছিলেন হলুদ জার্সির দলটি। […]

আরও পড়ুন

কর্ণাটকের উদুপির কলেজ টয়লেটে ভিডিও কাণ্ডে সিআইডি তদন্ত

কর্ণাটকের উদুপি জেলার এক প্রাইভেট কলেজের টয়লেটে মহিলাদের গোপন ভিডিয়ো তোলার অভিযোগ কাণ্ডে তোলপাড় হয় রাজ্য। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব সিআইডি-র হাতে তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। উদুপি কাণ্ডকে স্পর্শকাতর অ্যাখা দিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সিআইডি রিপোর্ট হাতে পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

টাকা দিয়ে চাকরি পাওয়ায় গ্রেফতার মুর্শিদাবাদের ৪ শিক্ষক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ আদালতের নির্দেশে চার জন শিক্ষক হাজিরা দেন। ওই চার শিক্ষককে গ্রেফতার করার নির্দেশ দেয় আদালত। আগামী ২১ আগস্ট পর্যন্ত শিক্ষককে বিচার বিভাগীয় হেফাজতে রাখার জন্য নির্দেশ দেয় আদালত। তাদের পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে।এদের মধ্যে জাহির উদ্দিন শেখ কুসুম কামিনি প্রাইমারি স্কুল, সাগিরর হোসেন সিঙ্গার পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল, সিমার হোসেন খজর […]

আরও পড়ুন

মণিপুরের হিংসার ঘটনার তদন্তে ৩ অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতির কমিটি গঠন করল সুপ্রিমকোর্ট

বিজেপি শাসিত মণিপুরে ‘আইনের শাসনের প্রতি বিশ্বাস ফেরাতে’, সোমবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মণিপুরের বিভিন্ন হিংসার ঘটনার তদন্ত, ত্রাণের কাজ, ক্ষতিপূরণ দেওয়া, হিংসায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিভিন্ন ধ্বংস হয়ে যাওয়া ধর্মীয় স্থানের পুননির্মাণের মতো মানবিক কাজগুলি পর্যালোচনার জন্য, দেশের বিভিন্ন হাইকোর্টের অবসরপ্রাপ্ত তিন মহিলা বিচারপতির সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করল সুপ্রিম […]

আরও পড়ুন

রাহুল গান্ধির সাংসদ পদ ফিরতেই মিষ্টিমুখ, আনন্দে সামিল ‘ইন্ডিয়া’

সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধির। মোদি পদবী মামলায় গত মে মাসে রাহুলকে দোষী সাব্যস্ত করেছিল সুরাত আদালত। বাতিল হয়েছিল তাঁর সাংসদ পদ। তবে গত শুক্রবার সুরাত আদালতের রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। তারপর থেকে সনিয়া পুত্রের লোকসভায় ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে সোমবারই লোকসভা  সেক্রেটারিয়েটরের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের সাংসদ […]

আরও পড়ুন

সিঙ্গুরে তৈরি হচ্ছে বিজনেস পার্ক

সিঙ্গুরে বিজনেস পার্ক তৈরি করছে এরাজ্যের ট্রেডারদের সংগঠন কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন। রামনগর মৌজায় দু’শো বিঘা জমির উপর গড়ে উঠবে ওই পার্ক। সংগঠনের সভাপতি সুশীল পোদ্দার বলেন, আমরা জমি কেনার কাজ প্রায় শেষ করে এনেছি। খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে বিভিন্ন সংস্থার হাতে জমি […]

আরও পড়ুন

ওভারহেড তারে হনুমান, কৃষ্ণনগর- শিয়ালদা ডাউন লাইনে ভোগান্তি

 সপ্তাহের শুরুতেই সাতসকালে ট্রেনের গন্ডগোল কৃষ্ণনগর শিয়ালদহ ডাউন লাইনে। ডাউন ধনধান্য এক্সপ্রেস কৃষ্ণনগর স্টেশন ছেড়ে জালালখালি ঢোকার আগেই বিপত্তি। ডাউন লাইনের তারে একটি হনুমান তড়িৎদাহ হওয়ার পরেই তার ঝুলে যায়। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই হনুমানের। রেল লাইনের এক পাশে পড়ে রয়েছে হনুমানটি। ওভারহেডের তার ঝুলে যাওয়ায় আনুমানিক সকাল ৯:৩০টা নাগাদ ডাউন ধনধান্য এক্সপ্রেস জালালখালি […]

আরও পড়ুন
error: Content is protected !!