রাজ্যে বাড়ল আরও ২টি ছুটির দিন, সবে বরাত ও করম পুজোয় পূর্ণ ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেই সময়ই তিনি রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত দুই দিন ছুটির কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “এতদিন পর্যন্ত রাজ্যে সবে বরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে (অর্থাৎ নির্দিষ্ট একটি শ্রেণির জন্য ছুটি) থাকত। কিন্তু, দীর্ঘদিন ধরেই এই দুই দিনে […]

আরও পড়ুন

রামরাজাতলা প্রায় ৩ ঘণ্টা পর উঠল রেল অবরোধ

প্রায় তিন ঘণ্টা পর অবরোধ উঠল। বুধবার সন্ধ্যায় রামরাজাতলা রেল স্টেশনে অবরোধ করেন নিত্যযাত্রীরা। রাত ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধ রাত ১১টা নাগাদ উঠে যায় । এর জেরে আপ ও ডাউন লাইনে বন্ধ হয়েছে রেল চলাচল। অবরোধের জেরে হাওড়ার কিছু ট্রেন ছাড়তে দেরি হয়েছে। দীর্ঘক্ষণ অবরধের জেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নিত্যযাত্রীদের অভিযোগ, এই এলাকার […]

আরও পড়ুন

ভারতের ২০টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা ইউজিসি-র

ভারতের ২০টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করল ইউজিসি। বুধবার সংবাদ সংস্থা পিটিআইয়ে (PTI) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, দেশের ২০টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করেছে ইউজিসি। তাদের দেওয়া কোনও ডিগ্রি স্বীকৃত নয় বলেও জানানো হয়েছে। ওই প্রতিবেদন থেকে আরও জানা গেছে, দিল্লিতে সবথেকে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে আর তারপরেই রয়েছে উত্তরপ্রদেশ ।

আরও পড়ুন

রাজ্যের বকেয়া টাকা নিয়ে ফের মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজ্যের বকেয়া নিয়ে ফের কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ‘সব রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পেলেও বাংলার টাকা বন্ধ করে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই প্রাপ্য টাকা আটকে রেখেছে।’ দীর্ঘদিন ধরেই রাজ্যের বকেয়া পাওনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে দাবি জানিয়ে […]

আরও পড়ুন

নালিশ শুনতে রাজভবনে এবার ‘অ্যান্টি করাপশন সেল’! রাজ্যের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ মুখ্যমন্ত্রীর

ভোটের আগে পিস রুমের ধাঁচে রাজভবনে খুললেন অ্যান্টি করাপশন সেল। সাধারণ মানুষ এই কন্টোল রুমে অভিযোগ দায়ের করতে পারবেন। দুর্নীতির নালিশ শুনতে তিনটি আলাদা সেল খোলা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল এদিন বলেন, কণ্ঠহীনদের কণ্ঠ দেওয়ার চেষ্টা করছে রাজভবন। আগেও পিসরুমও খুলেছিলেন তিনি। রাজ্যপালের ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রীকে দেখা যায় রাজভবনে। তবে […]

আরও পড়ুন

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে তোপ মুখ্যমন্ত্রীর

ইদানিং অতি সক্রিয় হয়ে উঠেছেন সি ভি আনন্দ বোস। গত কয়েকদিন ধরেই রাজ্যে সমান্তরাল  প্রশাসন চালানোর মারাত্তেমক অভিযোগ উঠেছে রাজভবনের বাসিন্দার বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে ঢাল করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজের প্রিয়পাত্র তথা আজ্ঞাবহদের বসাতে  শুরু করেছেন। রাজ্য সরকারের ক্ষমতাকেই সরাসরি চ্যালেঞ্জ করেছেন। আর রাজ্যপালের ওই অতি সক্রিয়তা নিয়ে বুধবার ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। […]

আরও পড়ুন

কলকাতায় এলেন সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ

সিবিআই ডিরেক্টর হবার পর প্রথমবার কলকাতায় আসলেন প্রবীণ সুদ। বুধবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে সোজা তিনি যান সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।সিবিআই দফতরে পৌঁছানোর পর তিনি দফায় দফায় শুরু করেন বৈঠক বৈঠক। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, কলকাতার সিবিআই আধিকারিকদের সঙ্গে পরিচয় পর্ব শেষে, তাদের বিভিন্ন তদন্তের গতি প্রকৃতি নিয়েও […]

আরও পড়ুন

‘প্রধানমন্ত্রী মোদিকে সংসদে বিবৃতি দিতে ও মণিপুর যেতে বলুন’, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আর্জি ইন্ডিয়ার প্রতিনিধিদের

মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে এ বার সুর আরও চড়াল বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া ৷ উত্তর-পূর্বের রাজ্যের সমস্যা নিয়ে কথা বলতে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন বিরোধী দলের নেতারা ৷ তাঁরা মণিপুরে শান্তি ফেরাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছেন ৷ মণিপুর ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের দাবিতে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া রাষ্ট্রপতি মুর্মুর […]

আরও পড়ুন

হায়দরাবাদের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড

হায়দরাবাদের হাবসিগুডা এলাকার একটি শপিং মলে বিধ্বংসী আগুন লাগল। খবর পেয়ে অকুস্থলে পৌঁছে দমকলের ৫টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে না আসলেও কোনও হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন

হাওড়ার শ্যামপুরের হুগলি নদীর পাড়ে পণ্যবাহী জাহাজের ধাক্কা

হাওড়ার শ্যামপুরের ৫৮ নম্বর গেটে হুগলি নদীর পাড়ে ধাক্কা মারল একটি পণ্যবাহী জাহাজ। জানা গিয়েছে, বুধবার সকাল ১১ টা নাগাদ কলকাতার অভিমুখে যাওয়ার সময় হুগলি নদীর পাড়ে ধাক্কা মারে জাহাজটি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এখনো আটকে আছে জাহাজটি।

আরও পড়ুন
error: Content is protected !!