নতুন সংসদ ভবন উদ্বোধনে বাধা নেই প্রধানমন্ত্রীর, জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিমকোর্টে

সংসদের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই। রইল না আইনি বাধা। প্রধানমন্ত্রীর বদলে রাষ্ট্রপতিকে দিয়ে এই ভবনের উদ্বোধন করানোর দাবিতে হওয়া মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূরই। এই মর্মে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। জয়া সুকিন নামের এক আইনজীবী […]

আরও পড়ুন

আন্দলনের নামে তহবিলের টাকা নয়ছয়ের অভিযোগ যৌথ মঞ্চের বিরুদ্ধে, আগাম জামিন নিলেন অভিযুক্ত ৭ নেতা

আন্দলনের নামে তহবিল গড়ে টাকা নয়ছয়ের অভিযোগ ঘিরে তোলপাড় সংগ্রামী যৌথ মঞ্চ। ময়দান থানায় লিখিত অভিযোগ মঞ্চেরই এক সদস্যের। গ্রেফতারি এড়াতে কোলকাতা হাইকোর্টে গিয়ে আগাম জামিন নিলেন মঞ্চের ৭ শীর্ষ নেতা। অভিযোগকারী দেবপ্রসাদ হালদার। ইউনিটি ফোরাম এর আহ্বায়ক। একসময় যৌথ মঞ্চে ছিলেন। মঞ্চের থেকে নিজের একটি ডিএ সংক্রান্ত মামলার খরচ চালাবার জন্য মোটা অঙ্কের ডোনেশন […]

আরও পড়ুন

 নিয়োগ দুর্নীতিতে এবার কালীঘাটের কাকুকে তলব ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এবার সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো আর্থিক প্রতারণা সংক্রান্ত তদন্তকারী সংস্থা। আগামী ৩০ মে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই কালীঘাটের কাকু’র বাড়িতে নোটিস গিয়েছে বলে খবর। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত গোপাল দলপতি প্রথম ‘কালীঘাটের কাকু’র নাম প্রকাশ্যে আনেন। দাবি করেন, ‘কালীঘাটের […]

আরও পড়ুন

কেজরিকে সমর্থনের আশ্বাস শরদ পাওয়ারের

 দিল্লির প্রশাসনিক ক্ষমতা দখলে রাখতে মোদি সরকারের আনা অধ্যাদেশের বিরোধিতায় আম আদমি পার্টির পাশে থাকার আশ্বাস দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। বৃহস্পতিবার বিকেলে সমর্থন চেয়ে মরাঠা স্ট্রংম্যানের সঙ্গে বৈঠক করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান, আপের সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, রাঘব চাড্ডা ও আতিশী। বৈঠকে শরদ পওয়ার জানিয়ে দেন, ‘কেন্দ্রের […]

আরও পড়ুন

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুবাইগামী ইন্ডিগো বিমান, রানওয়েতে টেক অফের সময় পাখির সঙ্গে ধাক্কা

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুবাইগামী ইন্ডিগো বিমান। টেক অফের মুখে আচমকা পাখির সঙ্গে বিমানের ধাক্কা। মেঙ্গালুরু থেকে দুবাইয়ের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০মিনিট রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু বাতিল করতে হল বিমানের যাত্রা। কর্ণাটকের দক্ষিণ কানাড়া জেলার মেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এদিন ইন্ডিগো বিমানটি টেক অফের মুখেই রানওয়েতে এক পাখির সঙ্গে সংঘাতের […]

আরও পড়ুন

হানিট্র্যাপ! বসিরহাটের হাড়োয়ার ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেফতার বিজেপি নেত্রীর মেয়ে

বিজেপি নেত্রীর মেয়ের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ। একাধিক রাজনৈতিক নেতাকে ব্ল্যাকমেইল করে লক্ষ লক্ষ টাকা প্রতারণায় গ্রেফতার বিজেপির নেত্রী সহ তার মেয়ে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়ার গ্রাম পঞ্চায়েতের রাখালপল্লী গ্রামের ঘটনা। জানা গিয়েছে, হাড়োয়া বিজেপি মহিলা মোর্চা মণ্ডলের সাধারণ সম্পাদক নমিতা রায়, তার মেয়ে বছর ২৬-র প্রিয়াঙ্কা রায়। বেশ কয়েক […]

আরও পড়ুন

কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যা, ব্যাহত পরিষেবা

ফের মেট্রো স্টেশনে আত্মহত্যা। বৃহস্পতিবার সকাল ১০টা বেজে ১০ মিনিট নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। কালীঘাট ডাউন লাইনে আত্নহত্যা করেন একজন। আপাতত মেট্রো বন্ধ টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো রেল চলছে৷ মেট্রো কর্তৃপক্ষের তরফে যা জানা গিয়েছে, দু’টি ছেলে এবং মেয়ে দাঁড়িয়ে ছিল মেট্রো স্টেশনে। তাঁদের মধ্যে […]

আরও পড়ুন

আজ রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

আজ রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কালবৈশাখীর পরিস্থিতি। দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টির পরিস্থিতি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আজ, বৃহস্পতিবার সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে জেলাগুলিতে। বিকেল […]

আরও পড়ুন

পার্ক সার্কাসে পাইপলাইনের কাজ চলাকালীন মাটিতে ধস, মৃত শ্রমিক

পাইপলাইনের কাজ চলছিল। আচমকা ধসে চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম ছলমন মল্লিক (২২)। পার্ক সার্কাসের সুরাবর্দী অ্যাভিনিউয়ের ঘটনা। ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ৯টা নাগাদ সুরাবর্দী অ্যাভিনিউয়ে পাইপলাইনের কাজ চলছিল। সেখানে ড্রেনেজ লাইনের কাজ করছিলেন ছলমন। কাজ চলাকালীন আচমকাই সেখানে ধস নামে। মাটির তলায় […]

আরও পড়ুন

হোয়াইট হাউজে ট্রাক নিয়ে হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে হত্যার ছক, গ্রেফতার তেলুগু যুবক

মার্কিন সময়ে সোমবার রাতে একজন যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ট্রাক নিয়ে হোয়াইট হাইজে হামলা করতে গিয়েছিলেন ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে খুনেরও পরিকল্পনা ছিল তাঁর ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার ছক কষার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় কান্দুলা সাই বর্ষিত নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বছর ঊনিশের […]

আরও পড়ুন
error: Content is protected !!