‘কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার, দিল্লির প্রশাসনিক ক্ষমতা দখলে রাতের অন্ধকারে অর্ডিন্যান্স কেন্দ্রের’, মোদি সরকারকে তোপ কেজিওয়ালের

দিল্লির প্রশাসনিক ক্ষমতা দখলে রাতের অন্ধকারে বিশেষ অধ্যাদেশ নিয়ে এসেছে মোদি সরকার। আর ওই অধ্যাদেশের বিরোধিতায় ক্রমশই সুর চড়াচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ মঙ্গলবার নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে ফের একবার ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন তিনি। ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘জনতার ভোটে সরকার গঠন করতে না পেরে বিরোধী […]

আরও পড়ুন

প্রয়াত আরআরআর খ্যাত অভিনেতা রে স্টিভেনসন

প্রয়াত আইরিশ অভিনেতা রে স্টিভেনসন। বয়স হয়েছিল ৫৮। পানিশার: ওয়ার জোন, থর, কিং আর্থারের মতো ছবিতে কাজ করেছেন তিনি। সম্প্রতি অস্কারজয়ী ভারতীয় ছবি আরআরআর-এও অভিনয় করেছেন। এস এস রাজামৌলির সিনেমায় খল চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটিতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২১ মে রে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই খবর নিশ্চিত করেছেন তাঁর পাবলিসিস্ট। তবে […]

আরও পড়ুন

জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন

জামাইষষ্ঠীর দিন অফিস খোলা থাকলে অপূর্ণ থেকে যাবে শ্বশুর বাড়ি ও জামাইদের উৎসব। তাই এই দিনে অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন। অবশ্য জরুরি পরিষেবা দফতরের জন্য বরাদ্দ হচ্ছে না ছুটি। নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ২৫ মে, বৃহস্পতিবার জামাইষষ্ঠী উপলক্ষ্যে দুপুর ২টোর পর ছুটি থাকবে সরকারি দফতরগুলিতে (জরুরি দফতর ছাড়া)। সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৬, জখম ১০

মহারাষ্ট্রের বুলধানায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। জখম হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বুলধানা জেলার পুরাতন মুম্বই-নাগপুর হাইওয়েতে সিন্দখেদ রাজা শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন (এমএসআরটিসি) একটি বাসের। […]

আরও পড়ুন

এবার মালদার বাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১

মালদাঃ এগরা, বজবজের পর এবার মালদা৷ ফের মজুত করে রাখা বাজি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল একজনের৷ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল৷ এ দিন ভোররাতে ঘটনাটি ঘটে মালদার ইংরেজবাজার এলাকায়৷ এ দিন ভোর থেকে ইংরেজবাজারের একটি বন্ধ দোকানের ভিতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা৷ সঙ্গে শুরু হয় পর পর বিস্ফোরণের শব্দ৷ এর […]

আরও পড়ুন

আগামীকাল উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

আগামী ২৪ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। বেলা ১২ টায় ফল প্রকাশ হবে। গত ১৫ মে ট্যুইটে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ৩১ মে ছাত্রাছাত্রীরা মার্কশিট হাতে পাবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা wbresults.nic.in এই ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন। সর্বকালীন রেকর্ড সময়ে এবারের ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক […]

আরও পড়ুন

আজ থেকে শুরু ২ হাজার টাকার নোট বদলের প্রক্রিয়া

আজ থেকেই ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার সমস্ত নোট বাতিল করার কথা ঘোষণা করেছে। আরবিআই জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের পরে ২০০০ হাজার টাকার নোটটি সরিয়ে নেওয়া হবে। ২৩ মে থেকে ২০০০ টাকার নোট ব্যাঙ্কের গিয়ে জমা করা যাবে। তার বদলে অন্য টাকা নেওয়া যাবে। পশ্চিমবঙ্গে […]

আরও পড়ুন

নয়া সংসদ ভবনের উদ্বোধনে আমন্ত্রিত নন রাষ্ট্রপতি, মোদি সরকারকে তোপ কংগ্রেসের

আগামী ২৮ মে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবনের ৷ উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কংগ্রেসের দাবি, রাষ্ট্রপতির হাত দিয়ে এই নতুন ভবনের উদ্বোধন করাতে হবে ৷ আর উদ্বোধন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ৷ কংগ্রেসের অভিযোগ সংসদের অভিভাবক রাষ্ট্রপতি ৷ কিন্তু ২৮ তারিখের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ এই অভিযোগ […]

আরও পড়ুন

সিবিআই জিজ্ঞাসাবাদের পর ফের নবজোয়ারে অভিষেক

কুন্তল ঘোষ চিঠি মামলায় ৯ ঘণ্টা ৪০ মিনিট ধরে অভিষেককে জেরা করেছে সিবিআই। তৃণমূলে সেকেন্ড-ইন-কমান্ডের অবশ্য দাবি, ‘টানা সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় জেরার নির্যাস হল শূন্য, আস্ত অশ্বডিম্ব। যারা জিজ্ঞাসাবাদ করেছে তাদের সময় নষ্ট এবং আমারও সময় নষ্ট’। এদিন বাঁকুড়ায় ফের ‘নবজোয়ার’ কর্মসূচি শুরু করলেন তিনি। বাঁকুড়ায় তৃণমূলের সভায় বজ্রাঘাতে মৃতদের পরিবার ও আহতদের সঙ্গে […]

আরও পড়ুন

ফের রহস্যজনক মৃত্যু টেলি অভিনেতার, মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার আদিত্য সিং রাজপুতের দেহ

ফের মৃত্যু অভিনেতার। এবার টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আদিত্য সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার করা হল তাঁর মুম্বইয়ের ফ্ল্যাট থেকে। আন্ধেরিতে আদিত্য যে ফ্ল্যাটে থাকতেন, সেখান থেকেই উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। আদিত্যর মৃৃতদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু হল আদিত্যর, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে বলে জানানো […]

আরও পড়ুন
error: Content is protected !!