রাজ্যের একাধিক জেলায় গঙ্গা ভাঙন রুখতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

 রাজ্যের একাধিক জেলার মানুষ বারবার গঙ্গা ভাঙনের মুখে পড়েছে। ভিটেমাটি হারিয়ে সর্বহারা হয়েছেন তাঁরা। এবার গঙ্গার ভাঙন রোধ করতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে রাজ্যের মুখ্যসচিবকে এই নির্দেশ দেন তিনি। পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্তদের কীভাবে সাহায্য করা যায় তা নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। এদিন […]

আরও পড়ুন

কাঁথি পুরসভা দুর্নীতি মামলায় গ্রেফতার অধিকারী পরিবার ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর জাভেদ আখতার

কাঁথি পুরসভায় স্টল দুর্নীতিতে জড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর নাম। সৌমেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলর জাভেদ আখতার। তাঁকেই গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন জাভেদ। আগে তৃণমূল করলেও শুভেন্দু অধিকারীর দলবদলের পরপরেই দল বদল করেন তিনি। গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু’র হাত থেকে […]

আরও পড়ুন

দিল্লি পুরসভায় বড় জয় আপের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র-ডেপুটি মেয়র

নতুন মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচনে ফের বড় জয় পেল আপ। বিনা প্রতিদ্বন্দ্বীতা জয় শেলি ওবেরয়ের। বিজেপির তরফে প্রার্থী শিখা রাই হঠাত করেই তাঁর মনোনয়ন তুলে নেন। আর এরপরেই খেলা ঘুরে যায়। একেবারে সহজ পেয়ে যান আপের শেলি। কার্যত একই ছবি ডেপুটি মেয়র নির্বাচনেও । ওই পদের জন্যেও বিজেপির তরফে সোনি পান্ডে তিনি তাঁর মনোনয়ন […]

আরও পড়ুন

গাঁজা পাচারের অভিযোগে ভারতীয় বংশোদ্ভুদ যুবককে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাল সিঙ্গাপুর

কেজি গাঁজা পাচারের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হল ভারতীয় বংশোদ্ভুদ এক যুবককে। সিঙ্গাপুরের এমন একটি ঘটনায় চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে। যেখানে প্রায় ১ কেজি গাঁজা পাচারের অভিযোগে ভারতীয় বংশোদ্ভুদ এক তরুণকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। তাঙ্গারাজু সোপিয়া নামে বছর ৪৬-এর ওই তামিল যুবককে প্রকাশ্যেই শাস্তি দেওয়া হয় সিঙ্গপুর সরকারের […]

আরও পড়ুন

সুদান থেকে ২৫০ ভারতীয়কে সরাল বায়ুসেনা

সেনা ও আধাসেনার মধ্যে রক্তক্ষয়ী সংগ্রামের জেরে রণক্ষেত্র সুদান। গৃহযুদ্ধে বিদ্বস্ত দেশটি থেকে প্রথম দফায় সুদান পোর্ট থেকে ২৭৮ জন ভারতীয়কে সৌদি আরবের জেড্ডায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবার অপারেশন কাবেরীর অধীনে আরও ২৫০ জন প্রবাসীকে বায়ুসেনার বিশেষ বিমানে করে সুদান থেকে সরানো হল।

আরও পড়ুন

আজ নবান্ন থেকে ১০৯টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

বুধবার নবান্ন থেকে শতাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সব দফতরকে নিয়ে পর্যালোচনা বৈঠকও করতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সূত্রের খবর, বুধবার নবান্নে বিভিন্ন দফতরের মন্ত্রীদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি থাকতে বলা হয়েছে দফতরের শীর্ষ আধিকারিকদের।এদিন সব দফতরকে নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে […]

আরও পড়ুন

আজ ফের দিল্লি পুরসভায় মেয়র নির্বাচন

আগামী অর্থবর্ষের জন্য দিল্লি পুরসভার মেয়র ও ডেপুটি মেয়ার নির্বাচন হবে আজ। গত ২২ ফেব্রুয়ারি পরপর তিনবার ভেস্তে যাওয়ার পর দিল্লির মেয়র নির্বাচিত হয়েছিলেন আপের শেলি ওবেরয়। দিল্লি পুরসভার নিয়ম হল, ১ বছরের মেয়াদে প্রত্যেক মেয়র নির্বাচিত হবেন। সেই মতো পরবর্তী অর্থবর্ষের জন্য আবারও মেয়র ও ডেপুটি নির্বাচিত করবেন ২৬৬ জন কাউন্সিলর। শেলি ওবেরয় ফের […]

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ১৪৪ ধারা জারি করল প্রশাসন

অশান্তির জেরে আগামী ২৮ এপ্রিল অবধি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন। জানা গিয়েছে, ৪, ৫, ৬ ও ১১ নম্বর ওয়ার্ডে ১৪৪ ধারা জারি হয়েছে। কালিয়াগঞ্জ কাণ্ডের জেরে গতকাল, মঙ্গলবার তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় থানায়। এমনকি রেহাই পাননি পুলিশ কর্মীরাও। ব্যাপক মারধর করা হয় […]

আরও পড়ুন

প্রয়াত হলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল

প্রয়াত হলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল৷ মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একাধিক অসুস্থতার কারণে মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ এক সপ্তাহ আগে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ আজ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ উল্লেখযোগ্য ভাবে পঞ্জাবের নবীনতম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার রেকর্ড […]

আরও পড়ুন

কয়লা মাফিয়া রাজু ঝা-র ৫০০ কোটির সম্পত্তির হদিশ, বাজেয়াপ্ত করার পথে সিট

কিছু দিন আগেই পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে ২ নম্বর জাতীয় সড়কের ধারে খুন হয়ে যান আসানসোল দূর্গাপুর শিল্পাঞ্চলের কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা। সেই খুনের ঘটনায় তদন্ত করছে Speciel Investigation Team বা সিট । তাঁরা ইতিমধ্যেই সেই তদন্ত কাজে নেমে পড়েছেন এবং সেই খুনের ঘটনায় যোগ খুঁজে পাওয়ায় কয়লা পাচারে অভিযুক্ত নারায়ণ খাড়কাকে […]

আরও পড়ুন
error: Content is protected !!