আগামী ১০ মার্চ অবধি ইডি হেফাজতে অনুব্রত মণ্ডল

আগামী ১০ মার্চ অবধি ইডি হেফাজতে পাঠানো হল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। গতকাল, মঙ্গলবারই দীর্ঘ টানাপোড়েনের পর অনুব্রত মণ্ডলকে বিমানে করে দিল্লি নিয়ে যাওয়া হয়।  গতকালই মধ্যরাতে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই মামলার শুনানি হয়। সেখানেই আগামী তিনদিন তাঁকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। গোরুপাচার মামলায় গত বছরই গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। এরপর অনেকবার […]

আরও পড়ুন

কাঁচরাপাড়ায় ভয়াবহ আগুনে ভস্মীভূত একাধিক দোকান

কাঁচরাপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান।  কাঁচরাপাড়ায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল আটটি দোকান-সহ একটি বাড়ি। বুধবার সকালে কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডে ঝিলপাড় পান বস্তিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, বুধবার সকালে আচমকা কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডে ঝিলপাড় পান বস্তিতে আগুন দেখতে পাওয়া যায়। […]

আরও পড়ুন

ঢাকার গুলিস্তানে বহুতলে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ১৬, আহত ১২০

 রাজধানীর গুলিস্তানের বহুতলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বিস্ফোরণে ১৬ জন প্রাণ হারিয়েছেন। আহত ১২০। ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও শতাধিক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনিক আধিকারিকদের আশঙ্কা। সাত তলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচের দুটো তলায় স্যানিটারি সামগ্রী আর গৃহস্থালী সামগ্রীর বেশ […]

আরও পড়ুন

ইএসআই হাসপাতালে আনা হল অনুব্রতকে, ফিট সার্টিফিকেট পেলেই নিয়ে যাওয়া হবে দিল্লি

জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হল অনুব্রত মণ্ডলকে। সেখানে চিকিৎসকরা শারীরিক পরীক্ষা করছেন তাঁর। সেখান থেকে ফিট সার্টিফিকেট পেলেই অনুব্রতকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে। এদিন কড়া নিরাপত্তায় অনুব্রতকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন

লালুকে জেরার জন্য দিল্লির বাসভবনে সিবিআই আধিকারিকরা

জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলার লালুপ্রসাদ যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার সকাল এগারোটার আগেই লালু মিশা ভারতীর বাসভবনে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। গত রবিবারই তৃণমূল কংগ্রেস সহ আট বিরোধী দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে সিবিআই-ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার বন্ধ করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ওই চিঠির ২৪ ঘন্টার মধ্যে বিরোধী […]

আরও পড়ুন

আজ দোল পূর্ণিমা, রাজ্যজুড়ে মেতে উঠেছে রঙের উৎসবে

আজ, মঙ্গলবার দোল পূর্ণিমা। রাজ্যজুড়ে পালিত হচ্ছে দোল উৎসব। ছোট বড় নির্বিশেষে দোল উৎসবে মেতে উঠেছেন। তবে দোলের দুদিন আগেই স্কুল, কলেজ সহ বিভিন্ন এলাকায় রঙের উৎসবের মহড়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালিত হচ্ছে। এদিন সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বেলুড়মঠে শুরু হয়েছে দোল উৎসব। বিভিন্ন মানুষের উপস্থিতিতে […]

আরও পড়ুন

বনগাঁর পেট্রাপোল সীমান্তের পুকুর থেকে পাওয়া গেল প্রায় ২.৫৭ কোটি টাকার ৪০টি সোনার বিস্কুট

বড়সড় সাফল্য বিএসএফের। পুকুর থেকে পাওয়া গেল প্রায় ২.৫৭ কোটি টাকার ৪০টি সোনার বিস্কুট । ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তের কালিয়ানির একটি পুকুরে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ১৫৮ বর্ডার সিকিউরিটি ফোর্সের সুনির্দষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, পেট্রাপোল সীমান্তের কালিয়ানির একটি জলাভূমি এলাকায় অনুসন্ধানের চলছিল। সেই সময় সময় ৪০টি […]

আরও পড়ুন

নদিয়ার কালীগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, জখম ওসি সহ ২ পুলিশ কর্মী

সোমবার রাতে নদিয়ার কালীগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির অভিযোগ। বোমার আঘাতে জখম হয়েছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ চক্রবর্তী সহ দুই পুলিশ কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী। সূত্রের খবর, এক আসামীকে গ্রেফতার করা নিয়ে কালিগঞ্জ ব্লকের মোলান্দি গ্রামে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।  স্থানীয়দের দাবি, কালিগঞ্জ […]

আরও পড়ুন

আরব সাগরে উপকূলরক্ষী বাহিনীর হাতে পাকড়াও ইরানি নৌকা, উদ্ধার ৪২৫ কোটির টাকার মাদক

রাতে আরব সাগরে ভারতীয় জলসীমার মধ্যে একটি নৌকার গতিবিধি দেখে সন্দেহ হয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ৷ আর আগে থাকতেই তাদের খবর দিয়েছিল অ্যান্টি টেরর স্কোয়াড ৷ ইরানের নৌকাটিকে ধাওয়া করে ৬১ কেজি মাদক উদ্ধার করে তারা । যার বাজার মূল্য প্রায় ৪২৫।

আরও পড়ুন

বাংলায় আসছে বড়সড় বিনিয়োগ! কলকাতায় তৈরি হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ২১ মার্চ মউ স্বাক্ষর

বাংলায় আসছে ফের বড়সড় বিনিয়োগ। পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম শাখা খুলছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আগামী ২১ মার্চ কলকাতায় আসছেন বিশ্ব বাণিজ্য কেন্দ্রের প্রতিনিধিরা। কেন্দ্র খোলার জন্য রাজারহাট-নিউটাউনের বেশ কয়েকটি জমি দেখবেন তাঁরা। পাশাপাশি ওই দিন রাজ্য সরকারের সঙ্গে মউ চুক্তিও স্বাক্ষর করবেন। আজ সোমবার বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী […]

আরও পড়ুন
error: Content is protected !!