আগামী ১৭ মার্চ পর্যন্ত পবন খেরার রক্ষাকবচ বাড়াল সুপ্রিমকোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্যের দায়ে অভিযুক্ত কংগ্রেস নেতা পবন খেরার রক্ষাকবচের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট। আগামী ১৭ মার্চ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে শুক্রবার জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। মোদি বান্ধব শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে যখন গোটা বিশ্ব তোলপাড় তখন  ১৭ ফেব্রুয়ারি একটি সাংবাদিক […]

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় জ্বালানির ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৭, আহত ৫০

ইন্দোনেশিয়ায় একটি জ্বলানি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন। স্থানীয় কর্মকর্তারা জানায়, উত্তর জাকার্তার তানাহ মেরাহ পাড়ার ঘনবসতিপূর্ণ একটি এলাকার কাছে রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি পেরটামিনা পরিচালিত একটি ডিপোয় শুক্রবার আগুন ছড়িয়ে পড়ে। এটি নিয়ন্ত্রণে কাজ করছেন অন্তত ২৬০ জন দমকলকর্মী এবং ৫২টি দমকল ইঞ্জিন। জাকার্তার […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীকে নিয়ে আশালীন-কুরুচিকর মন্তব্য, গ্রেফতার আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশালীন-কুরুচিকর আক্রমণ। গ্রেপ্তার আইনজীবী তথা কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি। প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর গ্রেফতার করা হয় কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীকে । জানা গেছে, ভোররাতে ৩টে নাগাদ তাঁর বারাকপুরের বাড়িতে তল্লাশি চালায় বড়তলা থানার পুলিশ। তারপর তাঁকে গ্রেপ্তার করা হয়। সোশ্যাল মিডিয়ায় নিজেই গ্রেপ্তারির কথা জানান তিনি।  ভোররাত […]

আরও পড়ুন

৪০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে পাকড়াও কর্নাটকের বিজেপি বিধায়কের আমলা ছেলে, বাড়িতে রাতভর তল্লাশির পর উদ্ধার আরও ৮ কোটি

বাবা বিজেপি বিধায়ক। ছেলে রাজ্য সরকারের আমলা। এহেন সুযোগ্য-পুত্রই এবার সরকারি অফিসে বসে ৪০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার। শুধু তাই নয়, ছেলের গ্রেপ্তারির পর বিধায়কের অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে মিলেছে ‘টাকার পাহাড়’। শুক্রবার বিজেপি শাসিত কর্ণাটকের এই ঘটনা সামনে আসতেই দেশজুড়ে আলোড়ন চরমে। সরকারি সূত্রে খবর, গতকাল রাতে দুই জায়গায় হানা […]

আরও পড়ুন

গ্রুপ ডি পদের কাউন্সেলিং পর্ব বন্ধ রাখার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট

রাজ্য স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে উল্লেখযোগ্য রায় দিল শীর্ষ আদালত। এদিন স্কুল সার্ভিসের গ্রুপ ডি-র ১,৯১১ শূন্যপদে হওয়া কাউন্সলিংয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের সিঙ্গল জাজ বেঞ্চের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের রায়ে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি-র চাকরি হারান এই ১,৯১১ জন। এদের পরিবর্তে কমিশনে নতুন লোক নিয়োগের জন্য […]

আরও পড়ুন

রাজ্যের সমস্ত গাড়িতে ভেহিকল লোকেশন ট্র্যাকিং সিস্টেম লাগানোর সময় বাড়াল পরিবহন দফতর

রাজ্যের সমস্ত গাড়িতে ভেহিকল লোকেশন ট্র্যাকিং সিস্টেম লাগানোর সময়সীমা বাড়াল রাজ্য সরকার। এই ডিভাইস লাগানোর জন্য আগামী ৩১ মার্চের পরিবর্তে মে মাস পর্যন্ত সময় দিল রাজ্যের পরিবহন দফতর। নিরাপত্তার স্বার্থে রাজ্য পরিবহন দফতরের তরফে সমস্ত গাড়িতে ভেহিকল লোকেশন ট্র্যাকিং সিস্টেম বসানোর নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মেনে শুক্রবার থেকে পুল কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভিএলটিডি লাগানো […]

আরও পড়ুন

দোল এবং হোলিতে কমছে মেট্রোর সংখ্যা

আগামী মঙ্গলবার ও বুধবার রঙের উ‍ৎসব। আর ওই রঙের উ‍ৎসবের দিনগুলিতে কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে ট্রেন অন্যান্য দিনের তুলনায় কম চলাচল করবে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাতেও কাটছাঁট করা হয়েছে। শুক্রবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৭ মার্চ মঙ্গলবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে দিনভর আপ-ডাউন মিলিয়ে ২৮৮টির বদলে ৬০টি ট্রেন চলবে। কবি […]

আরও পড়ুন

মেঘালয়ে বিজেপির সমর্থনে ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন কনরাড সাংমা

মেঘালয়ে নির্বাচনী প্রচারে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় অমিত শাহ তীব্র আক্রমণ করেছিলেন কনরাড সাংমাকে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী  কনরাড সাংমাকে দুর্নীতি পরায়ন বলে ন্যাশানল পিপিলস পার্টি -কে কটাক্ষ করেছিলেন। নরেন্দ্র মোদীও মেঘালয়ে একা বিজেপি সরকার প্রতিষ্ঠার কথা বলে এনপিপি-কে আক্রমণ করেছিলেন। কিন্তু ভোট মিটতেই আবার কাছাকাছি এনপিপি, বিজেপি। একটুর জন্য একক সংখ্য়াগরিষ্ঠতা না পাওয়া কনরাড সাংমার এনপিপি-কে […]

আরও পড়ুন

মধ্যরাতে ইমন চক্রবর্তীকে লক্ষ্য করে কটূক্তি- অশালীন আচরণ, গ্রেফতার অভিযুক্ত

দক্ষিণ কলকাতার রাস্তায় প্রকাশ্যে হেনস্থার শিকার সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। প্রতি দিন রাতেই ইমন, তাঁর স্বামী নীলাঞ্জন এবং আরও কিছু বন্ধু ব্যাডমিন্টন খেলতে যান। বৃহস্পতিবার রাতেও খেলতে গিয়েছিলেন। খেলাধুলোর পর একটি ফলের দোকানে যান গায়িকা। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরাও। ফল কিনতে গিয়েই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তাঁকে। বিভিন্ন ফলের নাম করে গায়িকার উদ্দেশে কটূক্তি করতে থাকেন […]

আরও পড়ুন

‘এক রাজ্যে কুস্তি, অন্য রাজ্যে দোস্তি!’ এবার বাম-কংগ্রেস শিবিরকে নিশানা প্রধানমন্ত্রী মোদির

তিন রাজ্য নির্বাচনী ফলপ্রকাশ বের হওয়ার পরেই দেশজুড়ে উচ্ছ্বাস শুরু হয়েছে বিজেপি কর্মীদের মধ্যে। এদিন অন্য সেই ছবিই দেখা গেল নয়া দিল্লির বিজেপির সদর কার্যালয়ে। ভোটের ফলাফল প্রকাশের পরে এদিন কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভাষণে প্রধানমন্ত্রীর নিশানায় ছিল বাম এবং কংগ্রেস শিবির। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস শিবির একসঙ্গে লড়াই […]

আরও পড়ুন
error: Content is protected !!