আবাসনে এলোপাথাড়ি গুলি, মৃত ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবী সহ ৩

ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হল রাজধানী রোম। ঘটনায় প্রাণ হারান প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনির বান্ধবী-সহ তিনজন। গুলিবিদ্ধ আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক। রোমের স্থানীয় পুলিশ সূত্রে খবর, রবিবার শহরের একটি আবাসনে বৈঠক চলছিল। সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি করেন হামলাকারী। তাতেই প্রাণ হারান প্রধানমন্ত্রীর বান্ধবী বছর ৫০-র নিকোলেটা গোলিসানো। এছাড়া আরও দুই মহিলা ও একজন পুরুষের মৃত্যু হয়েছে […]

আরও পড়ুন

পাক-আফগান সীমান্তে গোলাগুলি, মৃত ১০, আহত ৪০

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ফের উত্তপ্ত পরিস্থিতি। পাক সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে, আফগানবাহিনীর গুলিতে বালোচ সীমান্তে  পাকিস্তানের ১০ জন প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন ৪০জন। গভীর রাত পর্যন্ত উভয়ের মধ্যে সংঘর্ষ চলে। কোনওরকম প্ররোচণা ছাড়াই আফগান সেনাবাহিনীর তরফে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে দাবি করা হয়েছে পাকিস্তানের তরফে। সাধারন মানুষের ওপর ব্যাপক গোলাগুলি এমনকি মর্টারও […]

আরও পড়ুন

লোকসভায় শপথ নিলেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব

সাংসদ পদে শপথ নিলেন অখিলেশের স্ত্রী মুলায়ম সিং যাদব। তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার। স্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিলেশ যাদব। ছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। শপথগ্রহণ শেষে ডিম্পলকে দেখা গেল সনিয়াকে প্রণাম করতে। কিছুক্ষণ তাঁর সঙ্গে কথাও বলেন। চেয়ে নেন আশীর্বাদ।মুলায়মের জীবনাবসানে শূন্য হয় মইনপুরী সংসদীয় কেন্দ্র। সমাজবাদী পার্টির তরফ থেকে ওই কেন্দ্রে […]

আরও পড়ুন

ক্যাবের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত চালক সহ ৭

সাতসকালে ফের কলকাতায় দুর্ঘটনা । ভোর সাড়ে ৫টা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকার পাগলাডাঙার ক্যানাল সাউথ রোডে ইএম বাইপাসগামী অ্যাপ ক্যাবের সঙ্গে বেলেঘাটার দিকে যাওয়া পণ্যবোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পথচারী ও দুটি গাড়ির চালক সহ ৭ জন আহত হন। তাঁদেরকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে প্রগতি ময়দান […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে পিকনিক থেকে ফেরার পথে বাস উল্টে মৃত ২ পড়ুয়া

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পড়ুয়া বোঝাই বাস। যার জেরে প্রাণ হারালেন ২ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্র্রের খাপোলির কাছে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের ওপর। জানা গিয়েছে, একটি কোচিং সেন্টারের পড়ুয়ারা রবিবার শিক্ষামূলক ভ্রমণ সেরে বাসটি করে ফিরছিলেন। সেই সময় বাসটিতে ৪৮ জন পড়ুয়া সমতে মোট ৫২ জন যাত্রী ছিলেন। তখনই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। মৃতদের নাম, দীপক […]

আরও পড়ুন

প্রয়াত সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা

প্রয়াত সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা। বয়স হয়েছিল ১০৩ বছর। গতকাল রাত ১১টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সারদা মঠের চতূর্থ অধ্যক্ষা ছিলেন। তাঁর নেতৃত্বে সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ সম্পন্ন হয়েছিল। প্রব্রাজিকা ভক্তিপ্রাণা স্বামী বিজ্ঞানানন্দের কাছে মন্ত্রপ্রাপ্ত ছিলেন। স্বামী বিজ্ঞানানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণের শিষ্য। ভক্তিপ্রাণাই রামকৃষ্ণ দেবের কোনও […]

আরও পড়ুন

পুরভোটে হারের পর দিল্লি বিজেপি সভাপতির পদে থেকে ইস্তফা দিলেন আদেশ গুপ্তা

রাজধানীর পুরভোটে আপের কাছে হারের ধাক্কা সহ্য করতে না পেরে দিল্লি বিজেপি সভাপতি পদে ইস্তফা দিলেন আদেশ গুপ্তা। ইস্তফাপত্র শীর্ষ নেতৃত্বকে পাঠিয়ে দিয়েছেন। দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বলা হয়েছে, বিজেপি শীর্ষ নেতৃত্ব তাঁর ইস্তফা গ্রহণ করেছে। অস্থায়ী সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বীরেন্দ্র সচদেবাকে। বীরেন্দ্র সচদেবা বর্তমানে দিল্লি বিজেপির সহসভাপতি। নতুন সভাপতি নিয়োগ […]

আরও পড়ুন

‘কোথাও প্রশ্ন ফাঁস হয়নি, নির্বিঘ্নেই পরীক্ষা সম্পন্ন’, শুভেন্দুকে জবাব শিক্ষামন্ত্রীর

বিরোধীদের কটাক্ষ, কোথাও বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ- এবার সব কিছু নিয়েই মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷  শিক্ষামন্ত্রী জানান, এখনও পর্যন্ত পরীক্ষা খুব নির্বিঘ্নে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার্থীরা উৎসবের মেজাজে পরীক্ষা দিয়েছেন। সমস্ত স্তরের আধিকারিকরা উপস্থিত আছেন। গত ৬ মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,  “আমাদের কাছে বহু জায়গা থেকেই অসংখ্য […]

আরও পড়ুন

টিকিট কেটে মেট্রো রেলে উঠলেন প্রধানমন্ত্রী

স্টেশনে ঢুকে টিকিট কাটলেন। ট্রেনে উঠলেন একদল ছাত্রছাত্রীকে সঙ্গে নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রবিবার দেশে মেট্রো রেলের তালিকায় ঢুকে পড়ল মহারাষ্ট্রের নাগপুর শহর। এদিন এক দিনের সফরে মহারাষ্ট্র এবং গোয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে। নাগপুরে তিনি উদ্বোধন করলেন শহরের প্রথম পর্যায়ের মেট্রো রেল পরিষেবার। ১৯৮৪ সালে কলকাতায় দেশের প্রথম মেট্রো (পাতালরেল) চালু […]

আরও পড়ুন

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুখবিন্দর সিং সুখু

হিমাচল প্রদেশের ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস বিধায়ক সুখবিন্দর সিং সুখু। এই প্রথম হিমাচল প্রদেশে উপমুখ্যমন্ত্রী হলেন। সুখবিন্দর সিং সুখুর উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মুকেশ অগ্নিহোত্রী। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে বার্তা দিয়েছেন তিনি।

আরও পড়ুন
error: Content is protected !!