ফের রেপোরেট বৃদ্ধি করল আরবিআই

আরবিআইয়ের ঋণ নীতি কমিটির বৈঠকের পরে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল রেপোরেট বৃদ্ধি করা হয়েছে ৩৫ বেসিস পয়েন্ট (৬.২৫ শতাংশ)। এই নিয়ে পরপর পাঁচবার রেপোরেট বৃদ্ধি করল আরবিআই। বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে ভারতের এই কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছে, বর্তমান আর্থিক পরিস্থিতির মূল্যায়নের ওপর ভিত্তি করে রেপোরেট ৩৫ বেসিস পয়েন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]

আরও পড়ুন

ইন্দোনেশিয়ার জাভায় পুলিশ স্টেশনে বিস্ফোরণ, হত ২

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে পুলিশ স্টেশনের ভিতরে বিস্ফোরণ। এক আততায়ীর তরফে সেই বিস্ফোরণ ঘটানো হয়েছে, যার ফলে মৃত্যু হয়েছে দুজনের। নিহতের মধ্যে একজন পুলিশ কর্মী রয়েছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন

জলপাইগুড়ির নাগরাকাটায় হাতির হানায় মৃত ২

জলপাইগুড়ির নাগরাকাটার হাতির হানায় মৃত্যু হল দুজনের। আহত আরও দুই। মৃত ব্যক্তিরা দুজনেই একই পরিবারের বলে জানা গিয়েছে। গতকাল, মঙ্গলবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের ১ নং আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকার কলাবাড়ি চাবাগানে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার গারা লাইনে বুনোহাতির দল আটমকাই ঢুকে পড়ে। যার ফলে হাতির হামলায় একই পরিবারের দুইজনের মৃত্যু হয়। […]

আরও পড়ুন

রোনাল্ডোকে ছাড়াই সুইৎজারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে দিয়ে শেষ আটে পর্তুগাল

সুইৎজারল্যান্ডকে ৬-১  গোলে হারিয়ে  শেষ আটে গেল পর্তুগাল। এদিন রোনাল্ডোকে ছাড়াই খেলতে নামে পর্তুগাল। ফর্ম না থাকায় রোনাল্ডোকে বসিয়ে দেন কোচ। কিন্তু তাতে কোন প্রভাব পড়েনি পর্তুগালের খেলায়। দলের হয়ে হ্যাটট্রিক করেন গনজালো রামোস। ম্যাচের ১৭ মিনিটে বাঁ দিক থেকে হোয়াও ফেলিক্সের ডিফেন্স চেরা পাসে প্রথম গোল পায় পর্তুগাল। গনজালো রামোস ডিফেন্ডারদের কাটিয়ে বাঁদিকের দুরূহ […]

আরও পড়ুন

স্পেনকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কোয়ার্টার ফাইনালে চলে গেল মরক্কো। স্পেনকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শেষ আটে চলে গেল তারা। গোটা ম্যাচে মরক্কোর বিরুদ্ধে গোলই করতে পারল না স্পেন।  নির্ধারিত সময় ও এক্সট্রা টাইমে ম্যাচ 0-0 গোলে অমিমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে ফল ৩-০। তিনটে পেনাল্টি সেভ করে ম্যাচের নায়ক মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো দলকে পরের রাউন্ডে নিয়ে চলে গেলেন।  

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ডাকে আবারও জি-২০ প্রস্তুতি বৈঠক, আগামী ৯ ডিসেম্বর ভার্চুয়ালি থাকবেন মুখ্যমন্ত্রী

আবারও প্রস্তুতি বৈঠক। জি-২০ নিয়ে সেই প্রস্তুতি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগামী ৯ ডিসেম্বর ডাকা ওই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন ভার্চুয়ালি। জানা গিয়েছে, বিকেল ৫টা থেকে হবে বৈঠক। সে দিন বিকেল ৫টা থেকে বৈঠক হওয়ার কথা রয়েছে৷ বাড়ি থেকেই এ বার সেই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷

আরও পড়ুন

রাজস্থানের পুষ্কর মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

 রাজস্থানে পুষ্কর মন্দিরে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ৩টে নাগাদ পুষ্করে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মন্দিরের গর্ভগৃহে তিনি পুজো দেন। সেই সঙ্গে তিনি আরতি করেন। এর পাশাপাশি তিনি ঘুরে দেখেন আশেপাশের বেশ কয়েকটি মন্দির। এরপর তিনি যান ব্রক্ষ্মা-সাবিত্রী ঘাটে। সেখানে প্রায় আধ ঘণ্টা তিনি ছিলেন। সেখানে বিশেষ পুজো-পাঠে যোগ দেন মমতা […]

আরও পড়ুন

এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দৌস

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড় মান্দৌসে। বতর্মানে আন্দামান দ্বীপপুঞ্জের ওপর অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। তার অভিমুখ উত্তর ও উত্তরপূর্ব দিকে। আগামী ৮ ডিসেম্বর সকালে তামিলনাড়ু ও অন্ধ্র উপকুলে মান্দৌস আছড়ে পড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন

ভুয়ো ৪০ ওএমআর  শিট প্রকাশের নির্দেশ বিচারপতি

আগেই বেআইনিভাবে নিয়োগ হওয়া ১৮৩ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । এবার ফের ভুয়ো সুপারিশের ভিত্তিতে চাকরি পাওয়া ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের মধ্যে ওই ৪০ জনের নাম, রোল নম্বর-সহ বিস্তারিত প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি-কে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন তিনি। এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার […]

আরও পড়ুন

ফের আফগানিস্তানে বিস্ফোরণ, মৃত ৫

আফগানিস্তানে ফের বোমা বিস্ফোরণ। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার একটি তেল কোম্পানির কর্মীদের নিয়ে যাওয়ার সময় একটি বাসে আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে এখনও অবধি ৫জন প্রাণ হারিয়েছেন বলে খবর। জখম হয়েছেন আরও ৪ জন। তবে কারা এই বিস্ফোরণের পিছনে দায়ী তা জানা যায়নি।

আরও পড়ুন
error: Content is protected !!