
বিয়ের সাবস্ক্রিপশন বাতিল করতে ভুলে গিয়েছিলাম!”—৫ বছরের বিবাহবার্ষিকীতে দেবলীনার পোস্টে তুঙ্গে জল্পনা, গৌরবের সঙ্গে সব ঠিক আছে তো?
বাংলা টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়। ২০২০ সালের ৯ ডিসেম্বর তাদের বিয়ে হয়। এ বছর তাদের বৈবাহিক জীবনের পাঁচ বছর পূর্ণ হল। কিন্তু এই বিশেষ দিনে রোম্যান্টিক পোস্ট নয়, বরং দেবলীনার সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করেছে তুমুল চর্চা। নিজের ও গৌরবের স্মৃতিময় ছবি শেয়ার করে দেবলীনা লেখেন— “উফ! বিয়ের এক মাস বাদে সাবস্ক্রিপশন বাতিল করতে ভুলে গিয়েছিলাম। আর সেই জন্যই হয়তো পাঁচ বছর এত তাড়াতাড়ি কেটে গেল!” এই লাইনটি দেখেই নেটিজেনদের কপালে ভাঁজ। অনেকে প্রশ্ন তুলছেন— উক্তির আড়ালে কি লুকিয়ে আছে কোনও অভিমান? নাকি সম্পর্কের ভেতরে চলছে ঠাণ্ডা যুদ্ধ?শোনা যাচ্ছে, সম্প্রতি দেবলীনার ঘনায় আত্মীয়বিয়োগ হয়েছে, তাই পরিকল্পনা মতো কোনও ট্রিপ বা উদযাপন করতে পারেননি তারা। সেই মানসিক চাপই কি এই ধরনের ‘ক্রিপ্টিক’ পোস্টের কারণ? নেটিজেনদের মধ্যে মতভেদ। কেউ লিখেছেন, “মজার ছলে লিখেছেন।” আবার কেউ তির্যক মন্তব্য করে লিখেছেন— “সাবস্ক্রিপশন ক্যানসেল মানে সম্পর্ক শেষ?” অন্যদিকে বেশ কিছু অনুরাগী মন্তব্য করেন— “দাম্পত্যে অভিমান থাকতেই পারে, তাতে সম্পর্কের মূল্য কমে না।”এমন আবেগঘন ক্যাপশন সত্ত্বেও ছবিগুলোতে দু’জনকে আগের মতোই কাছাকাছি দেখা গেছে। তাই অনেকেই মনে করছেন, এটা কেবল মাত্র মজার মধ্যেই সীমাবদ্ধ। তবে আবারও অনেকে মনে করছেন, তারকাদের জীবনে সোশ্যাল মিডিয়া পোস্ট কখনও কখনও বাস্তব অনুভূতির ইঙ্গিত দেয়। এই পোস্ট ট্রেন্ড হওয়ার পর থেকেই আলোচনা থামছে না— দেবলীনা কি সত্যিই মজা করেছেন, নাকি হৃদয়ের ক্লান্তি সোশ্যাল মিডিয়ার ভাষায় প্রকাশ করেছেন?তবে একটা বিষয় পরিষ্কার— ৫ বছর একসঙ্গে পথচলার পরও দেবলীনা-গৌরব জুটি ভক্তদের কাছে এখনও সমান আকর্ষণীয় এবং তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কৌতূহলেও কোনও ভাটা নেই। এখন দেখার, এই ভাইরাল পোস্টের পর দম্পতি আবার কবে একসঙ্গে ছবি শেয়ার করে সমস্ত জল্পনার ইতি টানেন।


