আগামী ৮ জানুয়ারি সেট পরীক্ষা, জারি বিজ্ঞপ্তি

রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের জন্য রাজ্য কলেজ সার্ভিস কমিশন মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল । অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যোগ্যতামান পরীক্ষা স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হল এদিন । বিজ্ঞপ্তি অনুসারে আজ থেকে আগামী ১৫ সেপ্টেম্বর মধ্যরাত অর্থাৎ ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে । আবেদনকারীকে স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর […]

আরও পড়ুন

মহাকরণের স্বরাষ্ট্র দফতরে আগুন, ঘটনাস্থলে দমকল

আগুন লেগেছে মহাকরণের ৫ নম্বর গেটের ভিতর । আগুনের আতঙ্ক ছড়াতেই ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । এসেছে দমকলের চারটি ইঞ্জিন । জানা গিয়েছে, মহাকরণের স্বরাষ্ট্র দফতরের ঘরের কাছে আগুনের ফুলকি ওঠে । সঙ্গে সঙ্গে ওসি রাইটার নিজেই ফোন করে দমকল এবং পুলিশ কন্ট্রোল রুমে খবর দেন । বেশকিছু নথিপত্র পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে […]

আরও পড়ুন

স্বাধীনতা দিবসে ৯৯ জন বন্দি মুক্তি পেলেন

স্বাধীনতা দিবসে কারাগার থেকে মুক্তি পেলেন ৯৯ জন বন্দি। রাজ্যের বিভিন্ন জেল থেকে স্বাধীনতা দিবসের দিন সোমবার তাঁদেরকে মুক্তি দেওয়া হয়েছে। জেল থেকে ছাড়া পাওয়া বেশিরভাগই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। যাঁরা জেল থেকে বেরোলেন তারা বেশিরভাগই খুনের অভিযোগে সাজাপ্রাপ্ত। ১৫ অগস্টে কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে ১১ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

স্বাস্থ্য পরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে

আসানসোল বিশেষ আদালতের নির্দেশে আজ অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেস থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে কমান্ড হাসপাতালে। নিজাম প্যালেস থেকে অনুব্রতকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিয়েছে সিবিআই ৷ কম্যান্ড হাসপাতাল থেকে সিবিআই-এর কাছে আগে থেকেই অনুরোধ জানানো হয়েছিল যে, যেহেতু দুটোর আগে হাসপাতালের আউটডোরগুলিতে প্রচুর রোগীর ভিড় থাকে এবং এমন একজন অভিযুক্তকে হাসপাতালে আনলে […]

আরও পড়ুন

কালীঘাটে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি আর্থিক দুর্নীতি দমন শাখার

সকাল থেকেই কালীঘাটের ৬৮/২ হরিশ মুখার্জি রোডের গণপতি বিল্ডিং-এ তল্লাশি অভিযানে নেমেছেন রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা ৷ ডাইরেক্টর অফ ইকোনমিক অফেন্স শাখার গোয়েন্দাদের তল্লাশি অভিযানে সাহায্য করছে কালীঘাট থানার পুলিশ । রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা জানাচ্ছেন যে, কালীঘাটের এক ব্যবসায়ীর নামে তাঁরা দীর্ঘদিন ধরে অভিযোগ পেয়েছেন যে ওই ব্যবসায়ী […]

আরও পড়ুন

বিরোধী শক্তিকে আটকে দেওয়ার চেষ্টা করছে বিজেপি, ঝাড়খণ্ড সরকারকে বাঁচিয়ে দিয়েছি: মুখ্যমন্ত্রী

বিরোধী শক্তিকে আটকে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। ‘১০ কোটি টাকা করে ঝাড়খণ্ডের একেক জন বিধায়ককে কিনতে চেয়েছিল। সেই চেষ্টা সফল হতে দিইনি। ঝাড়খণ্ড সরকারকে বাঁচিয়ে দিয়েছি’। হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে বেআইনি অর্থ সহ গ্রেফতারের  প্রসঙ্গ তুলে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধীদের  বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে […]

আরও পড়ুন

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি

বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বিক্ষিপ্তভাবে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মানুষ।  বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামী দুই থেকে তিন দিন দক্ষিণের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। এই মুহুর্তে দীঘার কাছাকাছি অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি। রাজ্যের খুব কাছ দিয়ে মূলত পশ্চিমের জেলা গুলির পাশ দিয়ে যাবে নিম্নচাপটি। […]

আরও পড়ুন

স্বাধীনতা দিবসে বদল হচ্ছে মেট্রো পরিষেবায়

স্বাধীনতা দিবসে বদল হচ্ছে মেট্রো পরিষেবায়। আগামী ১৫ আগস্ট অন্যান্য দিনের তুলনায় চলবে কম সংখ্যক মেট্রো। কলকাতা মেট্রোর তরফে এই খবর জানান হয়েছে। তবে দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে […]

আরও পড়ুন

জনসমীক্ষাতেও ধাক্কা খেল বিজেপি, তৃণমূল ৩৫, এনডিএ ৭, ইউপিএ ০

সঙ্ঘের নিজস্ব সমীক্ষায় আগেই ধরা পড়েছিল বাংলায় পদ্মশিবিরের সম্ভাব্য বিপর্যয়ের ছবি। একই ছবি উঠে এসেছিল তৃণমূলের নিজস্ব সমীক্ষাতেও। এবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের জনসমীক্ষাতেও উঠে এল একই রিপোর্ট। ইন্ডিয়া টুডে’র সাম্প্রতিক জনসমীক্ষায় সেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা বাংলার বুকে তৃণমূলকে অক্সিজেন দেওয়ার পক্ষে তো যথেষ্টই এবং একই সঙ্গে বিজেপির কাছে যথেষ্ট উদ্বেগের। পার্থ-কেষ্ট কাণ্ডের পরেও […]

আরও পড়ুন

ডিএ মামলায় হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি রাজ্য সরকারের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার। শুক্রবার রাজ্যের তরফে এই আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে। তবে এই মামলার পরবর্তী শুনানি কবে হবে তা এখনও জানা যায়নি। এর আগে রাজ্য সরকারী কর্মচারীদের বকেয়া ডিএ মামলায় ২০১৯ এর স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট-এর রায়ই বহাল রাখে […]

আরও পড়ুন
error: Content is protected !!