কয়লা পাচার কাণ্ডে হরিয়ানার ব্যবসায়ী সিআইডি-র জালে

গোপন অভিযান চালিয়ে কয়লা পাচার কাণ্ডে জড়িত একজনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম সঞ্জয় মালিক। জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। অভিযুক্তকে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে। সিআইডি সূত্রে খবর, ধৃত ব্যবসায়ীকে ৩ দিনের ট্রানজিট রিমাণ্ডে গতকাল কলকাতায় নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার তাঁকে তোলা হয় আসানসোল আদালতে। সিআইডি’র দাবি, ধৃতের সঙ্গে কয়লা পাচারের যোগ আছে। […]

আরও পড়ুন

এবার ল্যান্সডাউনের আবাসনে অর্পিতার ‘বেনামি’ ফ্ল্যাটে ইডির হানা

অর্পিতা মুখোপাধ্যায়ের ল্যান্সডাউনের আবাসনে এবার শুরু ইডির তল্লাশি। ইডি সূত্রে খবর, পণ্ডিতিয়া রোডের ‘পণ্ডিতিয়া ফোর্ট ওয়েসিস’ আবাসনে মঙ্গলবার হানা দেয় ইডি তদন্তকারী দল। এই অভিজাত আবাসনের ব্লক ৬ এর ৫০৩ নম্বর ফ্ল্যাটে চলছে তল্লাশি। ইডি সূত্রে খবর এখানেই বেনামে এই ফ্ল্যাট রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের

আরও পড়ুন

এ টাকা আমার নয়, আমার অবর্তমানে ফ্ল্যাটে রাখা হয়েছে, দাবি অর্পিতার

‘এই টাকা আমার নয় ৷ আমার অজান্তে কে বা কারা সেই টাকা রেখে গিয়েছে আমি জানি না ৷’’ আজ জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় এ কথা বলেন অর্পিতা মুখোপাধ্যায়৷ এসএসসি দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতাকে গ্রেফতার করেছে ইডি ৷ আদালতের নির্দেশ মতো ৪৮ ঘণ্টা অন্তর তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে […]

আরও পড়ুন

মন্ত্রিসভার রদবদলের আগেই বিভিন্ন দফতরকে নিয়ে জরুরি বৈঠক মুখ্যসচিবের

বুধবার বিকেলেই রাজ্য মন্ত্রিসভার রদবদল হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার আগে আজই রাজ্য সরকারের দশটি দফতরের কাজের অগ্রগতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷ মন্ত্রিসভায় রদবদলের আগে একসঙ্গে দশটি দফতরকে নিয়ে মুখ্যসচিবের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল৷ যে দশটি দফতরের প্রধান সচিবদের এ দিনের বৈঠকে ডাকা হয়েছে, […]

আরও পড়ুন

নতুন নিয়োগে কোনও বাধা নেই, ২১ হাজার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, জানালেন শিক্ষামন্ত্রী

সোমবার নিয়োগ নিয়ে এসএসসি কর্তাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপরই সাংবাদিক বৈঠকে তিনি জানান, “নতুন নিয়োগে কোনও বাধা নেই। পুজোর আগেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আপার প্রাইমারি, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এসএলএসটি ও প্রধানশিক্ষক মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ২১ হাজার।” যে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া পুজোর আগেই শুরু […]

আরও পড়ুন

জেলায় জেলায় তৃণমূলের চেয়ারম্যান ও সভাপতি পদে রদবদল

জেলার শীর্ষ নেতৃত্বে রদবদল করল তৃণমূল ৷ পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের পর এবার দলের নিয়ন্ত্রণ নিজের হাতে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেখানে সবচেয়ে বড় রদবদল হুগলি-শ্রীরামপুরের সাংগঠনিক জেলায় । নতুন সভাপতি হলেন অরিন্দম গুঁইন ৷ রাজ্যের সমস্ত জেলার সভাপতি ও চেয়ারম্যান ঠিক করা হয়েছে নতুন ভাবে। উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলার জেলা […]

আরও পড়ুন

দিল্লি থেকে চ্যাটার্ড বিমানে করে বঙ্গে আসছেন ১০০ ইডি আধিকারিক!

সূত্রের খবর, দিল্লি থেকে চ্যাটার্ড বিমানে করে বঙ্গে আসছেন আরও ১০০ ইডি আধিকারিক। এই রাজ্যে তাঁরা ‘অপারেশন’ চালাবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে। সূত্রের খবর, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এই বিশেষ অভিযান। বলা হচ্ছে এই অপারেশন হবে ননস্টপ। জানা গিয়েছে, ১০০ ইডি আধিকারিকের জন্য ইতিমধ্যেই ব্যবস্থা করা হয়েছে চাটার্ড বিমানের। কী ভাবে […]

আরও পড়ুন

বুধবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল, বাদ যাবেন চার থেকে পাঁচ জন, নতুন আরও ৭ টি জেলার ঘোষণা

বুধবার মন্ত্রিসভায় রদবদল করা হবে। চার-পাঁচ জনকে মন্ত্রিসভা থেকে সরানো হবে। তাঁদের কে দলের কাজে লাগানো হবে। নতুন পাঁচ-ছয় জনকে নতুন করে মন্ত্রিত্বের দ্বায়িত্ব দেওয়া হবে। বুধবার বিকেল ৪ টের সময় নতুন নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কারা বাদ যাবেন বা কারা অন্তর্ভুক্ত হবেন, সে বিষয়ে কোনও ইঙ্গিত দেননি মুখ্যমন্ত্রী৷ […]

আরও পড়ুন

১০ কোটি টাকা তোলা চেয়ে কলকাতা থেকে গ্রেফতার রাঁচির আইনজীবী

জনস্বার্থ মামলা প্রত্যাহারের জন্য ১০ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগে সোমবার কলকাতার একটি শপিংমল থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের আইনজীবী । ধৃত আইনজীবীর নাম রাজীব কুমার। শুধু তোলাবাজি করার জন্যই এই ১০ কোটি টাকা তিনি চেয়েছিলেন, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানার […]

আরও পড়ুন

আজ ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক

আজ সোমবার ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক । তিনদিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকলেন। ক’দিন আগেই মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর অপসারণের পর মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দেওয়ার প্রেক্ষিতে সোমবারের বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী আগামী ৪ অগাস্ট নয়াদিল্লি যাচ্ছেন। তার আগে […]

আরও পড়ুন
error: Content is protected !!