যথেষ্ট উদ্বেগজনক, এমন কিছু ঘটতে পারে, আমি ভাবতেও পারছি না, পার্থকে মন্ত্রিত্ব ও দল থেকে সরানো হোক, টুইট কুণালের

এদিন টাকা উদ্ধারের পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রাথমিক প্রতিক্রিয়া, এই টাকা উদ্ধারের ছবি অত্যন্ত উদ্বেগজনক । মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনা । তিনি কোনও রাখঢাক না করেই বলেছেন, “এমন কিছু ঘটতে পারে, আমি ভাবতেও পারছি না । এই ছবি যথেষ্ট উদ্বেগজনক । আমি একে কোনওমতেই আড়ালের চেষ্টা করব না । এটা […]

আরও পড়ুন

‘মিনি ব্যাংক হিসেবে ব্যবহার হয়েছে আমার বাড়ি’, ইডির কাছে বললেন অর্পিতা

এসএসসি কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে একটি বড় দাবি করেছেন অর্পিতা। তিনি দাবি করেছেন যে তার বাড়িটি “মিনি ব্যাংক” হিসাবে ব্যবহার করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতার আইনজীবীরা পরবর্তী শুনানিতে ইডির দাবি প্রত্যাখ্যান করবেন বলে জানা গিয়েছে। মিডিয়াতে তাদের তদন্তের তথ্য ফাঁস করার জন্য সংস্থার […]

আরও পড়ুন

প্রায় ১৪ ঘণ্টা জেরার পর রাত ১২টায় ইডি দফতর থেকে বেরলেন মানিক ভট্টাচার্য

বুধবার মানিক ভট্টাচার্যকে প্রায় চোদ্দ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । কিন্তু সেই জিজ্ঞাসাবাদের পর আর বিচলিত হতে দেখা গেল না মানিক ভট্টাচার্যকে । বুধবার বেলা বারোটার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল মানিক ভট্টাচার্যের । কিন্তু নির্ধারিত সময়ের প্রায় দু’ঘণ্টা আগে অর্থাৎ সকাল দশটা নাগাদ হাজির হয়ে যান মানিক […]

আরও পড়ুন

‘তৃণমূলের ৩৮ বিধায়ক বিজেপি-র সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন’! বিস্ফোরক দাবি মিঠুনের

 বিজেপি-র সঙ্গে তৃণমূলের ৩৮ জন বিধায়কের নিয়মিত যোগাযোগ রয়েছে ! বুধবার কলকাতায় দলের রাজ্য সদর কার্যালয়ে বসে এমনটাই দাবি করলেন বিজেপি-র তারকা নেতা মিঠুন চক্রবর্তী ৷ এদিন সকালে দলীয় বিধায়কদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি ৷ তারপরই হেস্টিংসের বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন মিঠুন ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তাঁর কাছে একটি ‘ব্রেকিং নিউজ’ আছে […]

আরও পড়ুন

আগামীকাল মন্ত্রিসভার বৈঠক, জল্পনা তুঙ্গে

আগামিকাল মন্ত্রিসভার বৈঠক। আর সেই বৈঠককে কেন্দ্র করেই শুরু হয়েছে জল্পনা। কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। প্রশাসনিক হিসেব অনুযায়ী এই বৈঠক রুটিন মাফিক। তবে পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত এই প্রথম মন্ত্রিসভার বৈঠক হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়া। জল্পনা, তবে […]

আরও পড়ুন

অর্পিতাকে জেরা করে শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির

জেরা করে একের পর এক তথ্য হাতে আসছে ইডির তদন্তকারীদের। তার ভিত্তিতে ইডি বুধবার শহরের বেশ কিছু এলাকায় অভিযানে নেমেছে। সূত্রের খবর, ঢাকুরিয়ার একটি বস্ত্রবিপণি, কসবা রাজডাঙ্গা এবং বালিগঞ্জের দুটি ফ্ল্যাটে তল্লাশিতে গিয়েছেন ইডির অফিসাররা।  কসবার ওই ফ্ল্যাটটির মালিকানা অর্পিতা মুখোপাধ্যায়ের নামেই রয়েছে বলে ইডি সূত্রের খবর। ওই ফ্ল্যাটে মূলত কয়েকজন চিকিৎসক ভাড়া থাকেন। বাইপাসের […]

আরও পড়ুন

ইডি দফতরে এলেন মানিক ভট্টাচার্য

আজ সকালেই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন মানিক ভট্টাচার্য ৷ তাঁকে আজ বেলা ১২টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ সময়ের আগেই তিনি ইডি দফতরে পৌঁছে যান ৷ এর আগে মানিক ভট্টাচার্যকে তাঁর বাড়িতে একদফা জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা ৷ এ বার তাঁকে সল্টলেকে সিজি ও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ […]

আরও পড়ুন

মানিক ভট্টাচার্যকে তলব করলো ইডি

প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এ বার ইডি-র নজরে প্রাথমিক স্কুল শিক্ষা পর্ষদের বহিষ্কৃত সভাপতি মানিক ভট্টাচার্য ৷ তাঁকে আগামিকাল বেলা ১২টার মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে প্রাক্তন পর্ষদ সভাপতিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর ৷

আরও পড়ুন

‘পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিন’, মুখ্যমন্ত্রীকে চিঠি অধীর রঞ্জন চৌধুরী-র

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এখন ইডির হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন অপরাধ প্রমাণিত হলে রেয়াত করা হবে না। এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেই চিঠিতে অধীররঞ্জন চৌধুরী লিখেছেন, ‘‌যে সময়কালে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে, […]

আরও পড়ুন

দোষী প্রমাণিত হলে ব্যবস্থা, ‘মমতা দি ঠিকই বলেছেন,’ কলকাতায় ফিরে বললেন পার্থ চট্টোপাধ্যায়

তৃণমূল সুপ্রিমোর মতের সঙ্গেই সহমত পার্থ চট্টোপাধ্যায়ের৷ দুর্নীতি প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলেও, তাঁর দীর্ঘদিনের অনুগত পার্থর পূর্ণ আস্থা রয়েছে নেত্রীর প্রতি ৷ ভুবনেশ্বর থেকে কলকাতা ফিরে মমতার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সে কথাই আরও একবার বুঝিয়ে দিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী৷ শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে তৎকালীন শিক্ষামন্ত্রী […]

আরও পড়ুন
error: Content is protected !!