প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে এবার নাম জড়াল ৩ তৃণমূল বিধায়কের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের সুপারিশ করেছেন তিন বিধায়ক। নাম জড়িয়েছে রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি, তৃণমূল বিধায়ক অসীম মাঝি এবং তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়দের। তাঁদের নিজেদের লেটারপ্যাডে লিখে প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপারিশ করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার আদালতের কাছে এই তিন বিধায়কের লেটারপ্যাডের প্রতিলিপি আদালতে জমা দেন মামলাকারীরা। কলকাতা হাই কোর্টের […]

আরও পড়ুন

উদয়পুর ও জম্মুর হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি তৃণমূলের

উদয়পুর ও জম্মুর হত্যাকান্ডের ঘটনায় জঙ্গি কার্যকলাপে বিজেপির যোগ রয়েছে। এই দুই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে তাঁদের প্রশ্ন, বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যে কেন্দ্রীয় সরকার এখনও চুপ কেন,  যার জন্য একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে তাঁকে এখনও কেন গ্রেফতার করা হল না ? এই সব কিছুর বিচারের দাবিতে মঙ্গলবার সাংবাদিক […]

আরও পড়ুন

মারব এখানে, লাশ পড়বে শ্মশানে বলে একটা পার্টি এখন শ্মশানে-কবরে চলে গিয়েছে, কটাক্ষ অধীরের

মিঠুন চক্রবর্তীর কলকাতা আসা নিয়ে তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তাঁর মতে, একটা পার্টির দেউলিয়াপনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে মিঠুন চক্রবর্তীকে দিয়ে সিনেমার ডায়ালগ বলিয়ে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্ট হয় ৷ সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী । একাধিক ইস্যুতে প্রশ্ন উত্তর চলার পরে মিঠুন […]

আরও পড়ুন

তপন দত্ত হত্যাকাণ্ডে নতুন করে এফআইআর দায়ের সিবিআইয়ের

পরিবেশবিদ তথা তৃণমূল নেতা তপন দত্ত হত্যাকাণ্ডে নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট এই তদন্তের ভার তুলে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। আদালতের নির্দেশ ছিল, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ২০১১ সালের মে মাসে খুন হয়েছিলেন তপন দত্ত। চলতি বছরের ৯ জুন সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। জলা […]

আরও পড়ুন

আজ রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা ও দমদমের মধ্যে ট্রেন চলাচল

শিয়ালদা ও দমদমের মধ্যে ২২ নম্বর সেতুর রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকতে চলেছে একাধিক লোকাল ট্রেনের চলাচল ৷ আজ, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ থাকবে এই ট্রেন চলাচল ৷ এই ১০ ঘণ্টার জন্য মোট ৩৮টি লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে পূর্ব রেল ৷ এছাড়াও যাত্রার সময়সূচি বদল করা হয়েছে […]

আরও পড়ুন

নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ

বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মা সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার মুখে পড়েছেন গতকাল, শুক্রবার ৷ তার পর দিনই আরও বিপাকে পড়লেন বিজেপি থেকে বহিষ্কৃত এই নেত্রী ৷ শনিবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ ৷ তিনি যে বিতর্কিত মন্তব্যটি করেন, তা নিয়ে কলকাতার আমহার্স্ট স্ট্রিট, বড়তলা ও নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয় ৷ […]

আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুকে নিয়ে মমতার মন্তব্যের কড়া নিন্দা কংগ্রেস- সিপিএমের

বিজেপি রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম আগেই জানিয়ে দিলে তৃণমূল কংগ্রেস অন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারত ৷ হুল দিবসে জঙ্গলমহলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে ৷ এমনকী আদিবাসী-দলিতরা ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপালের সঙ্গেই রয়েছেন ৷ এমনই বার্তা দিয়ে দ্রৌপদী মুর্মুর জয়ের ইঙ্গিতও দেন মুখ্যমন্ত্রী ৷ মূলত মমতার উদ্যোগেই দেশের 17টি অ-বিজেপি দল […]

আরও পড়ুন

‘দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি’, বিজেপি আগে জানালে সমর্থনের কথা ভাবতাম: মমতা বন্দ্যোপাধ্যায়

“এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি। আগে জানালে ভেবে দেখতাম।” কলকাতায় ইসকনে রথযাত্রার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি এও জানান, যেহেতু সর্বসম্মতিক্রমে বিরোধী দলগুলো প্রার্থী ঠিক করেছে, তাই সকলের সঙ্গে আলোচনা না করে, প্রার্থী প্রত্যাহার করা যাবে না। এ দিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। আগে […]

আরও পড়ুন

কলকাতায় ইসকনের রথযাত্রায় মুখ্যমন্ত্রী

ইসকনের রথযাত্রায় সামিল হয়ে শুক্রবার নিজে হাতে রথের দড়ি টেনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতায় ইসকনের রথযাত্রায় সামিল হয়ে জগন্নাথদেবের কাছে সকলের সকলের মঙ্গল চেয়ে প্রার্থনা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান এবং বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী।

আরও পড়ুন

সরকারি শিক্ষকদের কড়া বার্তা রাজ্যের শিক্ষা দফতরের, গৃহশিক্ষকতা করলেই মিলবে কড়া শাস্তি

স্কুলের চাকরি থাকা সত্ত্বেও বেআইনিভাবে গৃহশিক্ষকতা করার অভিযোগ উঠছে অসংখ্য শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে ৷ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ জানিয়ে আসছে গৃহশিক্ষকদের সংগঠন ৷ এবার এ নিয়ে কঠোর বার্তা দিল রাজ্যের শিক্ষা দফতরও ৷ জারি করা হল নয়া নির্দেশিকা ৷ ২৭ জুনের সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সরকারি স্কুলে কর্মরত যে শিক্ষক-শিক্ষিকারা নিয়ম ভেঙে প্রাইভেট টিউশন […]

আরও পড়ুন
error: Content is protected !!