‘আইএএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের মধ্য়ে বৈষম্য নয়’, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রায় ৬ বছর বাদে কলকাতার টাউন হলে বৃহস্পতিবার আবারও বসেছিল রাজ্যের আমলা মহলের ডব্লিউবিসিএস অফিসারদের বার্ষিক সম্মেলন। সেখানেই এদিন কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত ডব্লিউবিসিএস অফিসারদের জন্য এদিন তিনি একগুচ্ছ সুবিধা ঘোষণা করেন যা রাজ্যের আমলা মহলের মুখেও হাসি ফুটিয়েছে। পাশাপাশি তিনি এও বলেন, আইএএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের মধ্যে যেন কোনও বৈষম্য না করা […]

আরও পড়ুন

মেট্রো আতঙ্কে ঘরছাড়া বহু পরিবার, বৌবাজারে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম

ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল মধ্য কলকাতার বউবাজার এলাকার দুর্গা পিতুরি লেনে। এখন চলছিল সেই সুড়ঙ্গে কংক্রিটের কাজ। কিন্তু তার মধ্যেই আবারও ওই একই এলাকায় ১০-১২টি বাড়িতে বড়সড় ফাটল ধরল। আরও বেশ কিছু বাড়িতেও ধরেছে ফাটল। বৃহস্পতিবার সকালে সেই ফাটল আরও বাড়ছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থ বাড়িগুলির ৮২জন বাসিন্দাকে হোটেলে স্থানান্তর করা […]

আরও পড়ুন

ফের অসুস্থ অনুব্রত মন্ডল, বুকে  ব্যথা নিয়ে ভর্তি হাসপাতালে

ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলা সভাপতিকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে । বুধবার রাত থেকে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন এই তৃণমূল নেতা । তাই বৃহস্পতিবার সকালে তাঁকে তাঁর চিনার পার্কের বাসভবন থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে ঢোকার সময় প্রথমে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করেন অনুব্রত । কিন্তু তাতে […]

আরও পড়ুন

‘স্বাস্থ্যসাথী’ কার্ড না নিলে হাসপাতালের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এখনও অনেক অভিযোগ রয়েছে। রাজ্যের বহু হাসপাতাল এখনও স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না বলে অভিযোগ সামনে আসে। এবার তা নিয়ে আরও কড়া হতে চলেছে নবান্ন। আজ করোনা পরিস্থিতি নিয়ে বাংলার স্বাস্থ্য কর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী কার্ডধারীদের চিকি‍ৎসা করাতে অস্বীকার করলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া […]

আরও পড়ুন

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মাস্ক-স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ মুখ্যমন্ত্রীর

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাজ্যবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিলেন তিনি। বুধবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করতে নবান্ন সভাঘরে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বৈঠকে যেমন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ন […]

আরও পড়ুন

কলকাতার একাধিক জায়গায় ইডি-র তল্লাশি

আর্থিক তছরুপের অভিযোগে শহর কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল ইডি। সূত্রের খবর আজ, বুধবার সকালে দেশপ্রিয় পার্কে বসবাসকারী এক বিল্ডারের বাড়িতে তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন ব্যক্তির কালো টাকা নিজের কোম্পানির মাধ্যমে সাদা করতেন। জানা গিয়েছে, এদিন সকালে প্রথমে ইডির মোট তিনজন আধিকারিক ওই বাড়িতে পৌঁছন। পরে আসেন […]

আরও পড়ুন

‘বিভাজনের চেষ্টা করছেন রাজ্যপাল’, বাবুলের শপথগ্রহণের মঞ্চ থেকে অভিযোগ ডেপুটি স্পিকারের

 দীর্ঘ জটিলতা কাটিয়ে ২৫ দিন পর বিধানসভায় শপথবাক্য পাঠ করলেন বাবুল সুপ্রিয়। তাঁকে শপথ গ্রহণ করিয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় । বালিগঞ্জের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন বাবুল সুপ্রিয়। আজ বুধবার দুপুর ১ টার কিছু আগেই বাবুল সুপ্রিয়কে  শপথগ্রহণ করান ডেপুটি স্পিকার। বাবুলের শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে বিস্ফোরক বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় । সরাসরি […]

আরও পড়ুন

অশনি সতর্কতায় লালবাজারে খুলল কন্ট্রোল রুম

ঘূর্ণিঝড় অশনি সতর্কতায় লালবাজারে খোলা হল কন্ট্রোল রুম। সেখানে থাকছে ইউনিফায়েড কমান্ড সেন্টার। কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন সিইএসসি সহ একাধিক সংস্থার প্রতিনিধি। কন্ট্রোল রুমের নাম্বারটি হল- ০৩৩২২১৪১৮৯০। এক্সটেনশন নাম্বার- ৫০৩৩, ৫০৪৪, ৫১৪৬। কলকাতা শহরে ঝড়বৃষ্টির ফলে কেউ কোনও সমস্যায় বা বিপদে পড়লে, যোগাযোগ করতে পারবেন এই কন্ট্রোল রুমে। এই কন্ট্রোল রুমের নির্দিষ্ট নাম্বারে ফোন করে […]

আরও পড়ুন

ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনে বিজেপি, রাজ্যের ভূমিকায় ফের অসন্তোষ প্রকাশ রাজ্যপালের

ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ নিয়ে ফের রাজ্য সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সন্ত্রাসে নিহত পরিবারের সদস্যদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যায় বিজেপির প্রতিনিধি দল। বিজেপির প্রতিনিধি দলের এই সাক্ষাতের পরই এই প্রসঙ্গে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল। এদিন বিকেলে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। রাজভবনের […]

আরও পড়ুন

‘অশনি’ মোকাবিলায় বিদ্যুৎ ভবনে খোলা হল কন্ট্রোল রুম

মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার খবর ও দ্রুত মেরামতির লক্ষ্যে মঙ্গলবার খোলা হল কন্ট্রোল রুম। আজ অর্থাৎ ১০ মে, ২০২২ থেকে বিদ্যুৎ ভবনে একটি ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৫ নভেম্বর, ২০২২ পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে। ঝড়-বৃষ্টিতে কোথাও কোনও বিদ্যুতের তার ছিঁড়ে যায়, পোল পড়ে যায় বা ট্রান্সফর্মার বিকল […]

আরও পড়ুন
error: Content is protected !!