‘শীত-গ্রীষ্ম-বর্ষা তৃণমূলই ভরসা, ভারতবাসীর ভরসা’, জয়ের পর কালিঘাটে পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শনিবার বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর কালীঘাট মন্দিরে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন বিকেল পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে সরাসরি কালীঘাট মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী৷ সেখানে পুজো দেন তিনি ৷ এদিন দুই কেন্দ্রে জয়ের জন্য ভোটারদের ধন্যবাদ দেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের কাছে আমরা […]

আরও পড়ুন

আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনে জয় নিশ্চিত হতেই ভোটারদের ধন্যবাদ জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রের জয় সুনিশ্চিত হতেই টুইট বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের জয়কে তিনি ‘নববর্ষের উপহার’ হিসাবে চিহ্নিত করেছেন। আমজনতা তৃণমূলকে এই জয় নববর্ষের জয় হিসাবেই তুলে দিয়েছেন বলে মনে করছেন তিনি। এদিন তিনি তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘আমি হৃদয় থেকে আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা […]

আরও পড়ুন

 ইংরেজবাজার ধর্ষণকাণ্ডে আইসি সহ ৩ পুলিশ আধিকারীক-কে তলব করল দময়ন্তী সেন

ইংরেজবাজারে নাবালিকাকে ধর্ষণকাণ্ডে আইসি সহ তিন পুলিশ আধিকারিককে লালবাজারে তলব৷ সূত্রে খবর, কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেন তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে জানতে চেয়ে তাঁদের তলব করেছেন ৷ বিকেল চারটেয় কলকাতা পুলিশের সদর দফতরে এনিয়ে বৈঠক হবে ৷ জানা গিয়েছে, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস, ডিএসপি হেড কোয়ার্টার প্রশান্ত দেবনাথ এবং অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার […]

আরও পড়ুন

নববর্ষে কমছে মেট্রোর সংখ্যা

আজ, শুক্রবার বাংলা নববর্ষ উপলক্ষে অন্যান্য কাজের দিনের তুলনায় মেট্রো পরিষেবা কিছুটা কমবে। আজ সবমিলিয়ে ৪৮টি মেট্রো পরিষেবা কমবে। গোটাদিনে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ২৩৪টি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। যদিও সপ্তাহের কাজের দিনগুলিতে এই মুহূর্তে সারাদিনে ২৮২টি মেট্রো পরিষেবা পান যাত্রীরা। বাংলা বছরের প্রথম দিনে যাত্রী সংখ্যা খানিক কম হবে বলে পরিষেবা সামান্য কমানোর […]

আরও পড়ুন

নববর্ষের উপহার, পুরোপুরি খুলে গেল বেলুড় মঠ, মিলবে প্রসাদও

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় নববর্ষের দিন যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যহার করে নিল বেলুড় মঠ কর্তৃপক্ষ। মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল ৬টা ৩০মিনিট থেকে বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মঠ খোলা থাকবে। এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন, মহারাজ প্রণাম ইত্যাদি ছাড়াও আরতি দেখতে পারবেন ভক্তরা। মঙ্গলারতি, সন্ধ্যারতিতে অংশ নিতে পারবেন […]

আরও পড়ুন

এবার অ্যাপ ছাড়াই জানা যাবে রাজ্যের সব বাসের অবস্থান, গুগল ম্যাপে মিলবে সরকারি বাসের রুট

কোনও অ্যাপের প্রয়োজন নেই । এবার স্মার্টফোনে গুগুলেই সন্ধান মিলবে শহরের কোন রাস্তায় পাওয়া যাবে কোন সরকারি বাস। দ্রুত শুরু হতে চলেছে এই পরিষেবা। এমনটাই জানা গেছে রাজ্য পরিবহন দফতরের মাধ্যমে। আপনি খুব তাড়ায় রয়েছেন। গন্তব্যে পৌঁছতে হবে তাড়াতাড়ি। কিন্তু বাস স্টপে এসে জানতে পারলেন এই মাত্র বেরিয়ে গিয়েছে বাস ৷ তাও ভাবলেন একটু অপেক্ষা […]

আরও পড়ুন

কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

রাত পোহালেই বাংলা নববর্ষ। ১৪২৮ শেষ হয়ে ১৮২৯ এর সূচনা। আর এই নববর্ষের প্রাক্কালে প্রতিবছরের ন্যায় এবছরেও কালীঘাট মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার একটু হলেও আলাদা। কারণ প্রতি বছর মাঝরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। এবার গেলেন বিকেল বেলায়। রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন তিনি। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেড়িয়ে […]

আরও পড়ুন

এসএসসির নিয়োগ মামলায় এবার আর্থিক দুর্নীতির তদন্তে নামছে ইডি

এসএসসি নিয়োগ দুর্নীতিতে এবার অর্থ তছরূপের তদন্তে নামছে ইডি। কেন্দ্রীয় এই সংস্থার দিল্লি দফতরের নির্দেশ সিবিআই এফআইআর-র সূত্র ধরে পৃথক এফআইআর করবে ইডি। এই নিয়োগ-কাণ্ডে ব্যাপক অর্থ তছরূপ হয়েছে। এমনটাই মনে করছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তাই পৃথক একটি দল গঠন করে সিবিআইয়ের (CBI) থেকে নথি সংগ্রহের কাজ শুরু হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বাগ কমিটির অনুসন্ধান […]

আরও পড়ুন

‘বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার’, বিধানসভা চত্বরে দাঁড়িয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের সরব রাজ্যপাল

ফের চরমে রাজ্য ও রাজ্যপাল সংঘাত। আম্বেদকর জন্মজয়ন্তীতে বিধানসভার স্পিকারের পাশে দাঁড়িয়ে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক জগদীপ ধনকড়। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আরও একবার তোপ দাগলেন তিনি। আজ, বৃহস্পতিবার বিধানসভায় বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যপাল শ্রদ্ধা জানাতে যান। সেখানে দেখা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আরও একবার তোপ দাগলেন তিনি। যদিও রাজ্যপালের […]

আরও পড়ুন

বেহালায় গোষ্ঠীদ্বন্দ্বে অভিযুক্ত ওয়ার্ডের যুব সভাপতিকে বহিষ্কার করল তৃণমূল

বেহালা ১২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় বহিষ্কার করা হল ওই ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি বাবান বন্দ্যোপাধ্যায়কে। গত দেড়দিন ধরে বাবানের খোঁজ চালাচ্ছে পুলিস। যদিও এখনও অধরা রয়েছে অভিযুক্ত। বৃহস্পতিবার বেহালা পূর্ব বিধানসভার বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাড়িতে ১২১ নম্বর ওয়ার্ডের বেশকিছু মহিলারা এসে বিক্ষোভ দেখান। ওই মহিলাদের বক্তব্য, বাবান কোনও অন্যায় করেনি। তাঁকে যেন ছেড়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!