চেতলায় রঙ কারখানায় ভয়াবহ আগুন

চেতলায় রঙের কারখানায় ভয়াবহ আগুন ৷ ঘটনাটি নিউ আলিপুর থানার ২বি দীনেশ দাস চেতলা রোডে । সকাল আটটার সময় আগুন লাগে । চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে । প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন । পরে তিনটি অতিরিক্ত ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয় । মোট ৭টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে […]

আরও পড়ুন

দূষণ কমাতে এবার রাস্তায় ই-অটো নামাতে চলেছে পরিবহণ দফতর

দূষণ কমাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। বিগত দিনে অটো থেকে দূষণ ছড়ানোর অভিযোগ উঠেছিল। এবার পুরনো জ্বালানির অটোর বদলে ই-অটো রাস্তায় নামাতে চলেছে রাজ্যের পরিবহণ দফতর।

আরও পড়ুন

আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনের জন্য তারকা প্রচারকদের তালিকা ঘোষণা তৃণমূলের

আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচন। সোমবারই দুই আসনে রাজ্যের শাসকদলের মনোনীত প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও বাবুল সুপ্রিয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর তার কয়েক ঘন্টার মধ্যেই দু্ই আসনের উপনির্বাচনের জন্য দলের তারকা প্রচারকদের নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তালিকায় যেমন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, তেমনই […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ২৭

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ জন৷ সংক্রমণের হার দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ ৷ রবিবার রাজ্যে করোনা সংক্রমণের হার ছিল ০.৪৬ শতাংশ ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ১৯৫ জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ৮৪২ ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৯৬ জন […]

আরও পড়ুন

স্কুলের পোশাকে কেন বিশ্ববাংলা লোগো, হাইকোর্টে জনস্বার্থ মামলা

পশ্চিমবঙ্গ সরকার পোষিত স্কুলগুলির পোশাকে কেন বিশ্ববাংলা লোগো রাখার কথা হচ্ছে? অবিলম্বে এই বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করার আর্জি জানিয়ে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । সৌমেন হালদার নামে ওই মামলাকারীর বক্তব্য, বিশ্ববাংলা লোগোর মাধ্যমে রাজ্যের হস্তশিল্প ও কুটির শিল্পের প্রচার করা হয় ৷ সেই লোগো কেন স্কুলের ইউনিফর্মে থাকবে ! প্রত্যেক স্কুলের নিজস্ব লোগো […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৪৫

 গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫জন ৷ সংক্রমণের হার দাঁড়িয়েছে ০.৪৬ শতাংশ ৷ শনিবার রাজ্যে করোনা সংক্রমণের হার ছিল ০.৪৪ শতাংশ ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ১৯৪ জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ৮১৫ ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১০৭ জন […]

আরও পড়ুন

‘কাগজে মুড়ে টাকা নেওয়া দেখতে পায় না ইডি’, কয়লাকাণ্ডে দিল্লি যাওয়ার আগে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আগামীকাল দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেবেন সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লি যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, “দেড় বছর পর আবার আমাকে ডেকে পাঠানো হয়েছে, আমি কালকে হাজিরা দেব ৷ আত্মসমর্পণ করব না ৷ তবে নোটিস পাইনি, মৌখিক ভাবে জানানো হয়েছে।’’ তাঁর অভিযোগ, যাদের সুদীপ্ত সেন কাগজে মুড়ে টাকা নিতে দেখেছে, তাদের সম্পর্কে চিঠি […]

আরও পড়ুন

বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের উপর হামলা নিয়ে সরব শুভেন্দু

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। কল্যাণী থেকে দ্য কাশ্মীর ফাইলস সিনেমা দেখে ফিরছিলেন জগন্নাথ। হরিণঘাটা থানা এলাকার শিমুলতলায় তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও বিজেপি-র অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।আজ জগন্নাথ সরকারের উপরে হামলার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হলেন বিরোধী […]

আরও পড়ুন

তিলজলায় শ্যুটআউট কাণ্ডে গ্রেপ্তার এক অভিযুক্ত

তিলজলায় শ্যুটআউট কাণ্ডে অভিযুক্ত রিবোধ রায়কে গ্রেপ্তার করল পুলিস। হোলির দিন আগ্নেয়াস্ত্র, বোমা আর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় জীবোধ রাই ও তার ভাইয়েরা! তিন রাউন্ড গুলিও ছোড়ে তারা। এই ঘটনায় রবিবার ভোরে কাঁচড়াপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে রিবোধকে। বাকি ভাইদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।

আরও পড়ুন

বেহালার বাজারে আগুনে ভস্মীভূত ২৪ টি দোকান

রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ বড়িশা স্কুল সংলগ্ন বেহালার চৌরাস্তার পাশের বাজারে আগুন লাগে। আগুনে ভস্মীভূত প্রায় ২৪টি দোকান। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। পুলিশ ও দমকল সূত্রে খবর, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি বিভিন্ন সামগ্রীর দোকানে। বাজারের পাঁচিলের পিছনেই একটি স্কুল বাড়িরও আংশিক ক্ষতি হয়েছে। তবে […]

আরও পড়ুন
error: Content is protected !!