পাঁচ রাজ্য থেকে বিজয় মিছিলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল নির্বাচন কমিশন

পাঁচ রাজ্য থেকে বিজয় মিছিলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর দিতে গিয়ে জানিয়েছে, পাঁচ রাজ্যের সর্বশেষ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সভা-সমাবেশেপর ওপর থেকে বিধিনিষে তুলে নেওয়া হল। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন […]

আরও পড়ুন

‘মাধ্যমিক চলাকালীন ইন্টারনেট বন্ধ নয়’ রাজ্য সরকারের সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্ট

করোনা আতঙ্ক কাটিয়ে ফের খাতায়-কলমে পরীক্ষা। গত বছরের নভেম্বরেই নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার থেকে রাজ্যজুড়ে  ১ হাজার ৪৩৫ প্রধানকেন্দ্র ও ২ হাজার ৭৫৯ উপকেন্দ্রে চলছে মাধ্যমিক পরীক্ষা।  এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩। মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাসে যা রেকর্ড।  করোনা আবহে গত বছর পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। তার আগে পর্যন্ত প্রতি […]

আরও পড়ুন

পৌর-বাজার রক্ষণাবেক্ষণে এবার মাসিক ফি, নয়া সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশনের

পৌরবাজার রক্ষণাবেক্ষণে এবার নয়া সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশনের। কলকাতা কর্পোরেশনের বাজারগুলি রক্ষণাবেক্ষণে এবার থেকে দোকানদারদের থেকে মাসিক ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাজার বিভাগ। দোকানদারদের আলাদা আলাদা বিদ্যুতের মিটার যাতে হয়, সেবিষয় পরিকল্পনা করছে তারা। বাজার বিভাগের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে কলকাতা কর্পোরেশন সূত্রে খবর। সেখানে উপস্থিত ছিলেন বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন (ববি),পুর কমিশনার বিনোদ […]

আরও পড়ুন

বিজেপি বিধায়কদের সাসপেনশনের প্রতিবাদে বিধানসভায় ফের বিক্ষোভ

বৃহস্পতিবারও বিধানসভার চলতি অধিবেশনে বিজেপির ২ বিধায়ককে সাসপেন্ড করাকে কেন্দ্র করে বিজেপি বিধায়কদের বিক্ষোভ জারি। রাজ্যপালের ভাষণ চলাকালীন অসংসদীয় আচরণের জন্য নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী এবং পুরুলিয়া সদরের বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে চলতি অধিবেশনের সাসপেন্ড করা হয় ৷ এদিন এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বিজেপি বিধায়কেরা লবিতে বিক্ষোভ দেখান।

আরও পড়ুন

পাঁচ রাজ্যেই বিজেপি সরকার গড়বে, দাবি দিলীপ ঘোষের

“পাঁচ রাজ্যেই বিজেপি সরকার গড়বে”, দাবি দিলীপ ঘোষ ৷ বৃহস্পতিবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ৷ পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফল নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তিনি বলেন, “বিজেপির সরকার সব জায়গায় হবে। তবে পঞ্জাবে তো আমরা সরাসরি নেতৃত্ব দিইনি, অন্যান্য দলের সঙ্গে থাকতাম। এবারে আমরা নেতৃত্ব দিয়েছি ৷ পঞ্জাবেও […]

আরও পড়ুন

কংগ্রেস দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়ে গেল, এত পুরনো একটা দল কিভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে: ফিরহাদ হাকিম

আজ ৫ রা‌জ্যের ভোটের ফলাফলে কার্যত উড়ে গিয়েছে কংগ্রেস। সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘কংগ্রেস দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়ে গেল। এত পুরনো একটা দল কিভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কংগ্রেসের উচিত নিজেদের অস্তিত্ব রক্ষায় তৃণমূলের সঙ্গে যোগ দেওয়া। গান্ধীবাদ ও সুভাষ বাদ নিয়ে একসঙ্গে লড়াই করা।’ পাশাপাশি উত্তরপ্রদেশের ফল নিয়ে ফিরহাদ হাকিম […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১১৪

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লক্ষ ৯৩ হাজার ০৯৪ জন। পজিটিভিটি রেট ০.৪৯ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ২১,১৮২ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১০২। মোট করোনা জয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা […]

আরও পড়ুন

রাজ্যে ৮টি নতুন থানা তৈরির বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্র দপ্তর

স্বরাষ্ট্র দপ্তর রাজ্যে আরও নতুন ৮টি নতুন থানা তৈরির বিজ্ঞপ্তি জারি করল। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই নতুন আটটি থানা হল, দক্ষিণেশ্বর, নাগেরবাজার, কামারহাটি, মোহনপুর, বাসুদেবপুর, শিবদাসপুর, হালিশহর ও জেঠিয়া।  

আরও পড়ুন

পাঁচটি নতুন সাইবার থানা খুলতে চলেছে রাজ্য প্রশাসন

এবার আরও পাঁচটি নতুন সাইবার থানা খুলতে চলেছে রাজ্য প্রশাসন। রাজ্যে ঘটে চলা সাইবার অপরাধে রাশ টানতেই এই প্রয়াস। আজ, বুধবার এই কথা জানিয়ে নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন পাঁচটি সাইবার থানা হল যথাক্রমে- রানাঘাট, কল্যাণী, ইসলামপুর, বনগাঁ ও চন্দননগর। প্রত্যেকটি থানাকেই নির্দিষ্ট আদালতের অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

পুলিশ আবাসন থেকে ঝাঁপ যুবকের! তদন্ত শুরু হতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য

সল্টলেকের ১১ তলা উঁচু পুলিশ আবাসন থেকে পড়ে মৃত্যু যুবকের। আজ সকালে আবাসনের নিচে পাওয়া যায় এক তরুণের মৃতদেহ ৷ পুলিশের অনুমান, ১১ তলা থেকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে ৷ মৃতের নাম পার্থ সারথি পাল। বছর বাইশের ওই তরুণ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এমএসসি প্রথম বর্ষের ছাত্র ৷ সল্টলেকেরই সেন মহাশয় এলাকার একটি আবাসনের বাসিন্দা ৷ পুলিশ […]

আরও পড়ুন
error: Content is protected !!