‘পুরভোট একমাস পিছনো উচিত ছিল’, দাবি দিলীপ ঘোষের

বিজেপির দাবি অর্ধেক মেনেছে নির্বাচন কমিশন, নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এমনটাই জানালেন ৷ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তাঁর মত পার্টির মধ্যে বড় পরিবর্তন হচ্ছে, মানিয়ে নিতে সময় লাগবে। ভোট পিছনো নিয়ে তিনি তৃণমূল সরকারের সমালোচনা করে প্রশ্ন করেন, “কমপক্ষে একমাস পিছনো উচিত ছিল ৷ সরকার কি বলতে পারে, ১৫ দিনে […]

আরও পড়ুন

রাজ্যে ফিরল শীতের আমেজ

পশ্চিমী ঝঞ্ঝা দূর হয়েছে রাজ্য থেকে। আর ঝঞ্ঝা দূর হতেই আকাশ পরিষ্কার হয়েছে। আর তাতেই ফের ফিরেছে শীতের আমেজ। আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সকালে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন-চারদিন শুষ্ক আবহাওয়া থাকবে। […]

আরও পড়ুন

নিউটাউনে বিশ্ববাংলা গেটের কাছে ফুটপাথে উঠে পড়ল বেপরোয়া গাড়ি

নিউটাউনে বিশ্ববাংলা গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ল বেপরোয়া গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। ভোর ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। গাড়িতে ৩ জন আরোহী ছিলেন। তাঁরা সকলেই অক্ষত।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত ১৯ হাজার ৬৪, মৃত ৩৯

গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৪ জন। শুক্রবার ২৮ জনের প্রাণ কেড়েছিল মারণ ভাইরাস, শনিবার একলাফে তা বেড়ে দাঁড়াল ৩৯। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯১৩২ জন। শতকরা হিসেবে ৯০.৬৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬৪,৫৭২ টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২৯.৫২ শতাংশ রিপোর্ট পজিটিভ। 

আরও পড়ুন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বহাল বিধিনিষেধ, বিয়ে বাড়ি ও মেলায় ছাড়

রাজ্যে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকছে করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ৷ তবে বিয়ে বাড়ির জন্য কড়াকড়ি কিছুটা শিথিল করল নবান্ন৷ রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ জানুয়ারি থেকে বিয়েবাড়িতে সর্বাধিক দুশো জন অথবা অনুষ্ঠান কক্ষের ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ সমাগম করা যাবে৷ এর পাশাপাশি যাবতীয় বিধিনিষেধ মেনে মেলার আয়োজনেও ছাড় দিয়েছে রাজ্য সরকার৷

আরও পড়ুন

চার পৌরনিগমের ভোট ২২ জানুয়ারির পরিবর্তে আগামী ১২ ফেব্রুয়ারি

চার পৌরনিগম নির্বাচনের নতুন নির্ঘণ্ট প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন ৷ ২২ জানুয়ারির পরিবর্তে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন ৷ সূত্রে খবর, নতুন করে মনোনয়ন জমা নেওয়া হবে না। এতদিন যে আদর্শ আচরণবিধি জারি ছিল, তা চলবে। যা যা কোভিডবিধি ছিল, তাও জারি থাকবে। কেবল প্রচারের জন্য একটু বেশি […]

আরও পড়ুন

করোনা পরিস্থিতিতে চার পুরসভার ভোট পিছিয়ে দেওয়ার বিষয়ে সায় দিল রাজ্য সরকার

করোনা পরিস্থিতিতে চার পুরসভার ভোট পিছিয়ে দেওয়ার বিষয়ে সায় দিল রাজ্য সরকার । শনিবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে একথা জানিয়েছে রাজ্য সরকার, সূত্রের খবর এমনটাই। উল্লেখ্য, শুক্রবার হাইকোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়, চার পুরসভার ভোট চার থেকে ছ’ সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় কিনা সেই বিষয়ে জানাতে। এর জন্য আদালতের তরফে দেওয়া হয়েছিল […]

আরও পড়ুন

বাড়ছে সংক্রমণ, কোভিড রোগীদের জন্য আজ থেকে হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পৌরনিগম

গত ২৪ ঘন্টায় কলকাতায় ৬ হাজার ৮৬৭ জন আক্রান্ত হয়েছেন কলকাতায়। বাড়ছে কনটেইনমেন্ট জোন। শহরের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা পৌরনিগমের তরফে খোলা হচ্ছে স্বাস্থ্য বিভাগের হেল্পলাইন নম্বর ৷ হেল্পলাইন নম্বরটি ০৩৩-২২৮৬১২৩৮ (033-22861238)। এই নম্বরে ফোন করে চিকিৎসক থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স,অক্সিজেন করোনা চিকিৎসা সংক্রান্ত সব সাহায্য পাবেন রোগীরা। হেল্পলাইনের দায়িত্বে থাকছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক […]

আরও পড়ুন

উচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা ফেব্রয়ারিতেই

উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ফেব্রয়ারি মাসেই নেওয়া হবে৷ পরীক্ষার উত্তরপত্রগুলিকে সংরক্ষণ করতে নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে আগামী মাসেই। ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল নিতে হবে। তারপরই সংসদে জমা দিতে হবে ছাত্রছাত্রীদের নম্বর। নম্বর জমা দেওয়ার পরেও প্রতিটি খাতা সযত্নে সংরক্ষণ করতে হবে স্কুলগুলিকে। স্কুলের প্রধান […]

আরও পড়ুন
error: Content is protected !!