উত্তরপ্রদেশের মিরাটে দলিত নাবালিকা ছাত্রীর সঙ্গে কুকীর্তি করতে গিয়ে ধরা পড়লেন প্রধান শিক্ষক

দলিত নাবালিকা ছাত্রীর সঙ্গে অশ্লীল কাজ করতে গিয়ে ধরা পড়লেন সরকারি স্কুলের প্রধান শিক্ষক। উত্তরপ্রদেশের মিরাটে ওই সরকারি স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, নাবালিকার নখ কেটে দেওয়ার নাম করে নিজের কক্ষে নিয়ে যান অভিযুক্ত প্রধান শিক্ষক জামাল কামিল। সেখানে ছাত্রীর জামা তুলে তাকে অশ্লীল ভাবে স্পর্শ করছিলেন তিনি। প্রধান শিক্ষকের কুকীর্তি হাতেনাতে […]

আরও পড়ুন

নেপালে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭

মহারাষ্ট্র থেকে তীর্থযাত্রার উদ্দেশে তিনটি বাসে করে নেপালে রওনা দিয়েছিল ১০৪ জন ভারতীয়ের দল। দু’দিন আগেই উত্তরপ্রদেশ থেকে তারা পোখরায় পৌঁছায়। শুক্রবার সকালে পোখরার রিসর্ট থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা। প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ ফুট নীচে নদীতে পড়ল বাস। কাঠমাণ্ডু থেকে ১২০ কিলোমিটার দূরে তানাহুনের মারশিংডিতে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার মধ্যরাত পর্যন্ত […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশে স্কুলের ঝুল বারান্দা ভেঙে আহত ৪০ পড়ুয়া

 উত্তরপ্রদেশ স্কুলের ঝুল বারান্দা ভেঙে আহত হল ৪০ জন পড়ুয়া। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বারাবাঁকি এলাকার একটি স্কুলে। পুলিশ সূত্রে খবর, সকালে প্রার্থনার জন্য ঝুল বারান্দায় জড়ো হয়েছিল পড়ুয়ারা। সেই সময় আচমকাই ভেঙে পড়ে পড়ে ঝুল বারান্দাটি। অনেকেই সেই পড়ে গিয়ে কংক্রিটের নীচে চাপা পড়ে যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিক্ষকরা […]

আরও পড়ুন

বিধানসভা নির্বাচনের আগে জম্মু-কাশ্মীরে জারি ‘হাই-অ্যালার্ট’

সামনেই জম্মু-কাশ্মীরের নির্বাচন। এখানে সুষ্ঠুভাবে ভোট করাতে গেলে প্রয়োজন সঠিক নিরাপত্তা। সেই কাজেই এবার তৎপর ভারতীয় সেনা। জম্মুতে ইতিমধ্যেই বাড়তি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে হবে বিধানসভা ভোট। মোট তিনদফায় হবে ভোট।  গোটা জম্মু-কাশ্মীর জুড়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। গোয়েন্দাদের কাছে খবর রয়েছে এই নির্বাচনকে ঘিরে জঙ্গি হামলার ঘটনা হতে পারে। […]

আরও পড়ুন

ফের ১৫৬ টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র

খোলা বাজারে ফের কয়েকটি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। ১৫৬ টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করা হল। গুণমান পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর এই ককটেল ওষুধগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। যে ওষুধগুলি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি ককটেল ওষুধ। ককটেল মানে হল একটি ওষুধের মধ্যে অনেকগুলি ওষুধের মিশ্রণ। বিশেষজ্ঞ টিম এই ওষুধগুলি পরীক্ষা করে দেখেছে এগুলি রোগীদের পক্ষে […]

আরও পড়ুন

শিল্পপতি অনিল আম্বানিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল সেবি

আরও বিপাকে পড়লেন শিল্পপতি অনিল আম্বানি। প্রতারণার অভিযোগে এবার পাঁচ বছরের জন্য তাঁকে নিষিদ্ধ ঘোষণা করল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি। পাশাপাশি রিলায়েন্স হোম ফাইনান্সের প্রাক্তন কর্তাকে ২৫ কোটি টাকা জরিমানাও করা হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে আজ, শুক্রবার অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের (এডিএজি) শেয়ারগুলিতে বড়সড় ধস নামল। এদিন এই গ্রুপের […]

আরও পড়ুন

নেপালে ৪০জন যাত্রী নিয়ে নদীতে পড়ল বাস, মৃত কমপক্ষে ১৪

নেপালের নদীতে পড়ল ভারতের যাত্রীবোঝাই বাস। শুক্রবার পড়শি দেশের তানাহুন জেলার মারসাঙ্গি নদীতে ৪০ জন যাত্রীকে নিয়ে পড়ে যায় বাসটি। তানাহুন জেলা পুলিশের DSP বলেন, ‘উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো এই বাসটি নদীতে পড়ে যায়। এটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিলেন। দুর্ঘটনার কমপক্ষে ১৪জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

জাতীয় মহাকাশ দিবসে বিজ্ঞানীদের প্রশংসা প্রধানমন্ত্রীর

ভারতীয় মহাকাশ গবেষণার সেই ঐতিহাসিক দিন ৷ গতবছর অর্থাৎ, ২০২৩ সালের ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করেছিল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম ৷ ঐতিহাসিক এই দিনটিকে প্রথমবার জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করা হচ্ছে ৷ সেই উপলক্ষে সকল ভারতবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ অন্যদিকে, ভারতীয় মহাকাশ বিজ্ঞানের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা […]

আরও পড়ুন

টানা বৃষ্টির জেরে মাঝরাতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ধস, মৃত কমপক্ষে ৪

টানা বৃষ্টির জেরে ধস এবং তার ফলে মৃত্যুমিছিল যেন সারা দেশের চেনা চিত্র হয়ে উঠেছে। মাত্র কিছুদিন আগেই আতঙ্কের অপর নাম ছিল ওয়ানাড়। এবার ঘটনাস্থল উত্তরাখণ্ড। ধসের জেরে কেদার ও বদ্রীর একাধিক রুটে বিপর্যস্ত পরিষেবা। গতকাল, বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিট নাগাদ প্রবল বৃষ্টির জেরে হঠাৎই ধস নামে রুদ্রপ্রয়াগ জেলার ফাটা এলাকায়। যার জেরে মৃত্যু […]

আরও পড়ুন

লাদাখের খাদে থেকে ২৭ জন বাস যাত্রীকে উদ্ধার করলেন ভারতীয় সেনাবাহিনী

 লাদাখে খাদে পড়ে গিয়েছিল বাস। সেখান থেকে ২৭ জন যাত্রীকে উদ্ধার করলেন ভারতীয় সেনাবাহিনী। ঘটনাটি ঘটেছিল লাদাখের দুরবুকে। একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন বাসের যাত্রীরা। তবে এরপরই খাদে পড়ে যায় বাসটি। ঘটনার জেরে সাতজন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। মঙ্গলবার এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এরপরই উদ্ধারকাজে নেমে পড়ে সেনাবাহিনী। […]

আরও পড়ুন
error: Content is protected !!