অবশেষে যৌন হেনস্তার তদন্তে বিজেপি সাংসদ ব্রিজভূষণের বাড়িতে দিল্লি পুলিশ

যৌন হেনস্তার তদন্তে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশ। আজ সকালে উত্তরপ্রদেশের গোন্ডায় বিতর্কিত এই বিজেপি নেতার বাড়িতে পৌঁছয় একটি তদন্তকারী দল। সূত্রের খবর, সেখানে ১২জনের বয়ান রেকর্ড করা হতে পারে আজ। এখনও অবধি মোট ১৩৭ জনের বয়ান নিয়েছে দিল্লি পুলিসের বিশেষ তদন্তকারী দল।

আরও পড়ুন

হরিয়ানায় মৃদু ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ২.৫

মঙ্গলবার সকালে কেঁপে উঠল হরিয়ানা। হরিয়ানার ঝাজ্জর প্রদেশে সকাল ৭টা ৮ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.৫। কম্পনের গভীরতা ১২ কিমি গভীরে ছিল বলে জানিয়েছে ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি।

আরও পড়ুন

বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দলা পাকানো দেহ শনাক্ত করতে পারছে না পরিবার, ভরসা ডিএনএ পরীক্ষা

শুক্রবার সন্ধ্যায় ওড়িশা বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শয়ে শয়ে যাত্রীর। তবে ধীরে ধীরে সম্পন্ন হয়েছে উদ্ধারকার্য। রেললাইনের সারাই কাজও প্রায় শেষের দিকে। বালেশ্বর লাইনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। আহতদের উদ্ধার করে দিল্লি এবং ওড়িশার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে প্রত্যেকের। তবে দুর্ঘটনায় ক্ষতবিক্ষত, দলা পাকানো দেহ গুলো […]

আরও পড়ুন

আন্দোলন জারি থাকবে, চাকরিতে যোগ দিলেন সাক্ষী-বজরং-বিনেশরা

কুস্তিগীরদের আন্দোলন থেকে সরে এলেন সাক্ষী মালিক! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের দুইদিন পরেই আচমকা গুজব ছড়িয়ে পড়ে, সাক্ষী আন্দোলন থেকে সরে এসেছেন। সূত্রের খবর, ৩১ মে রেলের চাকরিতে যোগ দিয়েছেন সাক্ষী। কাজে যোগ দিয়েছেন বজরং পুনিয়া, বিনেশ ফোগটও। তবে আন্দোলন থেকে তাঁরা কেউই সরে আসেননি। আন্দোলন থেকে সরে আসার গুঞ্জন ঘিরে সাক্ষী বলেন, ‘আন্দোলন […]

আরও পড়ুন

ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত মালগাড়ি

করমণ্ডল কাণ্ডের পর কেটেছে মাত্র ২ দিন। সোমবার সকালেই খবর, ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি মালগাড়ি বেলাইন হয়েছে। এই ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। বারগড় জেলায় এদিন বেলাইন হয় একটি মালগাড়ি। জানা গিয়েছে, তাতে ছিল চুনাপাথর। ডুংরি চুনাপাথরের খনি থেকে মালগাড়িটি যাচ্ছিল বারগড়ের মেন্দাপালি এলাকার একটি সিমেন্ট কারখানায়। দুর্ঘটনাটি ঘটেছে সেই ন্যারো গেজ লাইনে। […]

আরও পড়ুন

বিহারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৭০০ কোটির নির্মীয়মাণ ব্রিজ

বালেশ্বরের রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক বড়সড় বিপত্তি। বিহারের ভাগলপুরে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্রিজ। রবিবার সন্ধ্যায় বিহারের ভাগলপুর জেলায় গঙ্গা নদীর উপর এই ব্রিজ ভেঙে পড়ে। অগুয়ান্তি-সুলতানগঞ্জ ব্রিজটি ছিল নির্মীয়মাণ। ফলে এই দুর্ঘটনায় কোনও হতাহতের আশঙ্কা নেই। ব্রিজের তিনটি স্তম্ভ একের পর এক ভেঙে গুঁড়িয়ে যায়। নদীর উপর ১০০ মিটার […]

আরও পড়ুন

অলিম্পিকও বাধা হতে পারে কুস্তিগিরদের

কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারি চেয়ে কুস্তিগিরদের আন্দোলনের মধ্যেই ভারতীয় কুস্তি সংস্থার নির্বাসিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হাতে মাত্র সাতদিন সময় রয়েছে। তার মধ্যে যদি কুস্তি ফেডারেশনে নির্বাচন না হয়, তাহলে কড়া ব্যবস্থা নিতে পারে আন্তর্জাতিক কুস্তি সংস্থা। দেশের কুস্তি ফেডারেশনের সমস্ত কাজকর্ম এখন চালাচ্ছে ভারতীয় অলিম্পিক সংস্থার তৈরি করে দেওয়া একটি বিশেষ […]

আরও পড়ুন

উত্তরাখণ্ডের তিনটি মন্দিরে মহিলাদের ছোট পোশাকে প্রবেশে নিষেধাজ্ঞা

 ছোট পোশাক পরে মহিলারা মন্দিরে প্রবেশ করতে পারবেন না। উত্তরাখণ্ডের তিনটি মন্দিরে মহিলাদের জন্যে পোশাক বিভেদীকরণের কথা ঘোষণা করলেন উত্তরাখণ্ডের মহানির্বাণী আখড়ার সেক্রেটরি শ্রীমহন্ত রবীন্দ্র পুরী। তিনি জানিয়েছেন, মহানির্বাণী আখড়ার অধীনে আসা উত্তরাখণ্ডের ৩টি মন্দিরে মহিলারা ছোট পোশাক পরে প্রবেশ করতে পারবেন না। মন্দিরগুলোর মধ্যে রয়েছে হরিদ্বারের কানখালে দক্ষিণ প্রজাপতি মন্দির, পৌড়ির নীলকান্ত মহাদেব মন্দির এবং […]

আরও পড়ুন

বালাসোরের দুর্ঘটনাস্থলে অধীর, ওড়িশায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য

রবিবার সকালে বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে তিনি রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ সূত্রে জানা গিয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নির্দেশেই পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন তিনি ৷ তাঁর সঙ্গে রয়েছেন কংগ্রেসের আরেক নেতা এ চেল্লা কুমার ৷ এদিকে ওড়িশায় গিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ তিনি ভুবনেশ্বর এইমসে […]

আরও পড়ুন

ওড়িশায় বালেশ্বরে রেল দুর্ঘটনায় আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে সুপ্রিমকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

করমণ্ডল দুর্ঘটনার পিছনে প্রকৃত সত্য উদঘাটনে আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। রবিবার সর্বোচ্চ আদালতে ওই জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি। আর্জিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টেরই অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে তদন্ত চালানো হোক। যাত্রীদের নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নেওয়ার পরিকল্পনা রয়েছে, তা […]

আরও পড়ুন
error: Content is protected !!