ভোটের আগে বড় সিদ্ধান্ত, ২৬-২৮টি পদ থেকে ইস্তফা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee। সূত্রের খবর, তিনি ২৬ থেকে ২৮টি “লাভজনক পদ” থেকে ইস্তফা দিয়েছেন।জানা যাচ্ছে, বিধি মেনে নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনও প্রার্থী একাধিক লাভজনক সরকারি পদে থাকলে তা “office of profit” হিসেবে গণ্য হতে পারে, যা নির্বাচনী প্রক্রিয়ায় সমস্যার কারণ হতে পারে।ইতিমধ্যেই এই ইস্তফার চিঠি নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গেছে বলে সূত্রের দাবি।এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, ভোটের আগে সমস্ত বিতর্ক এড়িয়ে সম্পূর্ণভাবে নির্বাচনে ফোকাস করতেই এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এদিকে, ইস্তফার পরই নির্বাচনী প্রচারেও জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলায় সভা ও প্রচারে অংশ নিয়ে তিনি সরাসরি ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে একটি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে—
পদ নয়, ভোট ও জনসংযোগই এখন প্রধান লক্ষ্য।

error: Content is protected !!