পূর্ব যাদবপুরের যমুনানগরে উত্তেজনা, গুলি ও হামলার অভিযোগে চাঞ্চল্য

পূর্ব যাদবপুর থানার অন্তর্গত যমুনানগর এলাকায় হঠাৎই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গুলি চলার অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় একাধিক মানুষ আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেপরোয়াভাবে বাইক চালানোর প্রতিবাদ করাকে কেন্দ্র করেই এই অশান্তির সূত্রপাত। অভিযোগ, স্থানীয় যুবক রবি নস্কর প্রতিবাদ জানালে বাইক চালক ও তার সঙ্গীরা তাঁকে বেধড়ক মারধর করে।এমনকি তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করা হয় বলেও দাবি স্থানীয়দের একাংশের।গুরুতর জখম অবস্থায় ওই যুবক পরে স্থানীয়দের পুরো ঘটনা জানান।এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ।অভিযুক্তদের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন অভিযোগ ওঠে, অভিযুক্তরা বাইরে থেকে দুষ্কৃতী ডেকে আনে।এরপরই শুরু হয় ব্যাপক হামলা।ধারালো অস্ত্র দিয়ে একাধিক স্থানীয় বাসিন্দাকে কোপ মারা হয় এবং এলাকায় ভাঙচুর চালানো হয়।কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।সব মিলিয়ে, সামান্য প্রতিবাদ থেকেই কীভাবে বড়সড় অশান্তির সৃষ্টি হতে পারে, যমুনানগরের এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ।

error: Content is protected !!