```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

টরন্টো বিমানবন্দরে যাত্রী সমেত উল্টে গেল বিমান, আহত ১৮

কানাডার টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় যাত্রী সমেত উল্টে গেল একটি বিমান। ঘটনায় আহত হয়েছেন মোট ১৮ জন। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। এক শিশু সহ তিনজন গুরুতর চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে প্রত্যেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, সোমবার ডেল্টা এয়ারলাইনসের একটি বিমান আমেরিকার মিনিপলিস থেকে টরন্টোর উদ্দেশে রওনা দিয়েছিল। টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে অবতরণের সময়ই আচমকা বিমানটি উল্টে যায়। এরপরই বিমানটিকে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং উদ্ধারকারী দল।বিমানবন্দর সূত্রে খবর, বিমানটিতে মোট ৭৬ জন যাত্রী এবং ৪জন ক্রু ছিলেন। তবে কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়। তবে জানা গিয়েছে, এদিন কানাডায় তুষারঝড় হয়। তার কিছুক্ষণ পরই বিমানটি অবতরণ করে। কিন্তু সেই সময় বাইরে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছিল। এই দুর্ঘটনার পর টরন্টো বিমানবন্দরে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে বিমান ওঠা নামা বন্ধ ছিল।  

error: Content is protected !!