সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল প্রায় ২৭টি লোকাল! কল্যাণী-কাঁচড়াপাড়ায় ৭ ঘণ্টার মেগা ব্লক, জেনে নিন ট্রেনের তালিকা

সপ্তাহান্তে ট্রেনে যাতায়াতের পরিকল্পনা থাকলে আগে থেকেই সতর্ক হন। রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। কল্যাণী ও কাঁচড়াপাড়া স্টেশনের মধ্যে ডাউন লাইনের ট্র্যাক এবং ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের জন্য শনিবার, ৩১ অক্টোবর রাত থেকে রবিবার, ১ নভেম্বর ভোর পর্যন্ত টানা সাত ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত কাজ চলবে। এর জেরে দু’দিনে আপ ও ডাউন মিলিয়ে প্রায় ২৭টি ট্রেন বাতিল থাকবে। ৩১ অক্টোবর, শনিবার বাতিল ট্রেন: শিয়ালদহ-রানাঘাট শাখায় ৩১৬২৯, ৩১৬৩১ ও ৬৩১১১ আপ এবং ৩১৬৩২ ও ৩১৬৩৪ ডাউন লোকাল বাতিল থাকবে। শিয়ালদহ-শান্তিপুর শাখায় ৩১৫৩৯ ও ৩১৫৪১ আপ এবং ৩১৫৩৮ ও ৩১৫৪২ ডাউন ট্রেন চলবে না। এছাড়া শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার ৩১৮৪১ আপ ও ৩১৮৪৪ ডাউন, শিয়ালদহ-গেদে শাখার ৩১৯২৯ আপ ও ৩১৯২৮ ডাউন এবং কল্যাণী সীমান্ত শাখার ৩১১৯২ ডাউন লোকাল বাতিল করা হয়েছে। শিয়ালদহ-লালগোলা শাখার ৩৩৪৩১ আপ ও ৩৩৪৩২ ডাউন ট্রেনও বাতিল থাকবে। ১ নভেম্বর, রবিবার বাতিল ট্রেন: নৈহাটি-কল্যাণী সীমান্ত শাখায় ৩১১৯১ আপ, শিয়ালদহ-রানাঘাট শাখায় ৩১৬১১ আপ ও ৩১৬১২ ডাউন, শিয়ালদহ-শান্তিপুর শাখায় ৩১৫১১ আপ ও ৩১৫১২ ডাউন, শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় ৩১৮১১ আপ ও ৩১৮১২ ডাউন এবং শিয়ালদহ-গেদে শাখায় ৩১৯১১ আপ ও ৩১৯১২ ডাউন লোকাল বাতিল থাকবে। শুধু ট্রেন বাতিল নয়, কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ৩১ অক্টোবরের ৬৩১০৬ ডাউন লালগোলা-শিয়ালদহ ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে রানাঘাটে যাত্রা শেষ করবে। ৩১ অক্টোবরের ৩১৩৪১ আপ এবং ১ নভেম্বরের ৩১৩১১ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি পর্যন্ত চলবে। রবিবার ৩১৩১২ ও ৩১৩১৪ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি স্টেশন থেকেই যাত্রা শুরু করবে। এছাড়া ১ নভেম্বরের ৫৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটি নির্ধারিত সময়ের ৬০ মিনিট পরে ছাড়বে এবং লালগোলার পরিবর্তে কাঁচড়াপাড়া পর্যন্ত চলবে। তাই শনিবার ও রবিবার যাঁরা শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় যাতায়াত করবেন, তাঁদের বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের নম্বর ও সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

error: Content is protected !!