```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফরাসি কোম্পানিগুলিকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

ফরাসি কোম্পানিগুলিকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্যারিসে 14তম ভারত-ফ্রান্স সিইও ফোরামে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি বলেন, “আপনাদের সবাইকে বলি, এটাই ভারতে আসার একেবারে সঠিক সময় ৷ প্রত্যেকের উন্নতি জড়িয়ে আছে ভারতের উন্নতিতে ৷” এর উদাহরণ হিসাবে তিনি ভারতে বিমান যোগাযোগ ক্ষেত্রের কথা উল্লেখ করেন ৷ প্রধানমন্ত্রী বলেন, “বিমান যোগাযোগ ক্ষেত্রে এর উদাহরণ দেখতে পাওয়া যাবে ৷ ভারতীয় কোম্পানিগুলি বিমানের জন্য অনেক অর্ডার দিচ্ছে ৷ আর এখন আমরা 120টি নতুন বিমানবন্দর তৈরি করতে চলেছি ৷ তাই আপনারা আপনাদের ভবিষ্যতের সম্ভাবনার বিষয়টি আন্দাজ করতে পারেন ৷” তিনি উল্লেখ করেন, “ভারত ও ফ্রান্স শুধুমাত্র গণতান্ত্রিক মূল্যবোধের দ্বারাই যুক্ত নয় ৷ আমাদের বন্ধুত্বের ভিত্তি একে অপরের প্রতি গভীর বিশ্বাস, উদ্ভাবন এবং জনকল্যাণ ৷ আমাদের অংশীদারিত্ব শুধুমাত্র দু’টি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় ৷ বিশ্বের নানা সমস্যা, চ্যালেঞ্জগুলির মোকাবিলায় আমরা একে অপরের সহযোগিতা করছি ৷ আমি শেষ বার যখন এখানে এসেছিলাম, তখনই আমাদের অংশীদারিত্ব বিষয়ে 2047 সালের রোডম্যাপের কথা উল্লেখ করেছিলাম ৷” এরোস্পেস, বন্দর, প্রতিরক্ষা, ইলেক্ট্রনিক্স, ডেয়ারি, রাসায়নিক এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রগুলিতে ভারত-ফ্রান্স সহযোগিতায় কাজ হচ্ছে, জানান প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি বলেন, “আপনারা সবাই জানেন, গত দশকে ভারতে অনেক কিছু পরিবর্তন হয়েছে ৷ আমরা একটা স্থিতিশীল নীতি প্রণয়ন করেছি ৷ সংস্কার, পারফর্ম এবং রূপান্তরের পথ ধরে আজ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে উঠে এসেছে ৷ বিশ্বে দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনৈতিক দেশগুলির মধ্যে ভারত অন্যতম ৷” ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়ে উঠবে, বক্তৃতায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি ভারতের দক্ষ এবং উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন তরুণদের কথাও বলেন বিশ্বের দরবারে ৷

error: Content is protected !!