```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের মহাকুম্ভে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইসকনের তাঁবু

ফের অগ্নিকাণ্ডের ঘটনা মহাকুম্ভে ৷ শুক্রবার কুম্ভ মেলার ইসকন ক্যাম্পে আগুন লাগে ৷ দ্রুত আশপাশের প্রায় এক ডজনেরও বেশি ক্যাম্পে সেই আগুন ছড়িয়ে পড়ে বলে আধিকারিকরা জানিয়েছেন। যদিও এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ ২৬ দিনে পড়ল মহাকুম্ভ মেলা ৷ এর মধ্যেই দু’বার আগুন লেগেছে কুম্ভে ৷ একবার পদপিষ্টের ঘটনাও ঘটেছে ৷ আগুনে একাধিক ক্যাম্প পুড়ে গেলেও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ তবে ২৯ জানুয়ারি মৌনি অমাবস্যায় পদপিষ্টের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয় ৷ এদিন ফের আগুন লাগে কুম্ভের ইসকনের তাঁবুতে ৷ দমকলের প্রধান আধিকারিক প্রমোদ শর্মা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, “১৮ নম্বর সেক্টরের ইসকন ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে প্রাথমিকভাবে দমকল বাহিনী পাঠানো হয়। আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়েছে।” তিনি আরও জানান, আগুন আশেপাশের এক ডজনেরও বেশি ক্যাম্পে ছড়িয়ে পড়ে ৷ যদিও মারাত্মক কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানাচ্ছে দমকল।

error: Content is protected !!