```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মধ্যপ্রদেশের ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার

মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার। জানা গিয়েছে, টহল দেওয়ার সময় মিরাজ 2000 হেলিকপ্টারটি একটি মাঠে ভেঙে পড়ে । তারপরেই সেটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায় । যদিও ঘটনায় কোনও প্রাণহানী ঘটেনি ৷ দুই পাইলটই সুস্থ রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শিবপুরী জেলার নারওয়ার তহসিলে অবস্থিত কারাইরার সুনারি ফাঁড়ি এলাকার দেহরেতা সানি গ্রামে একটি সেনা হেলিকপ্টার ভেঙে পড়ে । পাইলটদের দাবি, গ্রামীণ এলাকায় অবস্থিত বাড়িগুলিকে বাঁচাতে খালি জায়গায় অবতরণের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন । শেষ পর্যন্ত কপ্টারটি মাঠে পড়ে । দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন । যদিও ঠিক কী কারণে কপ্টারটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয় ৷ প্রাথমিক তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে । তবে বিস্তারিত তদন্তের পরই আসল কারণ জানা যাবে । জানা গিয়েছে, সেনাবাহিনীর দু’আসন বিশিষ্ট মিরাজ-2000 যুদ্ধবিমানটি বৃহস্পতিবার নিয়মিত প্রশিক্ষণের জন্য উড়ছিল । বিমানটি ভেঙে পড়ার সঙ্গেই দুই পাইলটই প্যারাসুটের সাহায্যে বিমান থেকে লাফিয়ে পড়েন । এক পাইলট প্যারাসুট থেকে সরাসরি নদীতে পড়ে যান, অন্যজন মাঠে পড়ে যান । দুর্ঘটনার কারণ জানার জন্য একটি কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে । স্থানীয় লোকজন জানিয়েছেন যে তারা হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান ৷ বায়ুসেনার আধিকারিকরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘‘পাইলটদের নিরাপত্তা অগ্রাধিকার । এই ধরনের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখে বায়ুসেনা । দুর্ঘটনার পর হেলিকপ্টারের ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে ৷ আশেপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে ।’’

error: Content is protected !!