```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অটো ও বাইকে ডাম্পারের ধাক্কা, মৃত একই পরিবারের ৫

মঙ্গলবার ভোর 5টার দিকে বিয়ে বাড়ি থেকে ফিরছিল একটি অটো ৷ সঙ্গে ছিল একটি বাইকও ৷ অটো ও বাইকটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে একটি ডাম্পার ধাক্কা মারে ৷ যার জেরে প্রাণ যায় একই পরিবারের অন্তত 5 জনের ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্দের জওহরপুরা গ্রামে ৷ মঙ্গলবার ভোর 5টা নাগাদ ওই পথ দুর্ঘটনায় আহত হন আরও 8 যাত্রী ৷ দুর্ঘটনাস্থলে দৃশ্য এতটাই ভয়াবহ যে দেহগুলি রাস্তার এদিক-সেদিক পড়ে ছিল ৷ চারিদিকে রক্ত ভর্তি ৷ স্থানীয়রা তড়িঘড়ি ছুটে যান ও আহতদের উদ্ধারের চেষ্টায় হাত লাগান ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ ভিন্দ জেলার পুলিশ সুপার (এসপি) অসিত যাদব জানান, জওহরপুরা গ্রামের কাছে 719 নম্বর জাতীয় সড়কে এদিন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতরা সকলেই একই পরিবারের ৷ তাঁরা বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিলেন। তিনি আরও জানান, যাত্রীদের গাড়ি ও বাইকটি দাঁড়িয়ে ছিল রাস্তায় তখন একটি লোডিং ডাম্পার তাঁদের পিষে দিয়ে চলে যায় ৷ ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং পরে আরও দু’জনের মৃ্ত্যু হয়। আহতদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের গোয়ালিয়রে রেফার করা হয়েছে । এদিকে, মৃতদের পরিবারের সদস্য থেকে আত্মীয় পরিজন, গ্রামবাসীরা ক্ষোভে রাস্তা অবরোধ করেন। স্থানীয়রা জানিয়েছেন, সরু রাস্তার কারণে এই এলাকায় বারবার পথ দুর্ঘটনা ঘটে। গত রবিবার বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে এক যুবককে ট্রাক পিষে দিয়ে চলে যায় ৷ শুরু হয় যানজট ৷ আর আজ ফের এমন ঘটনা ৷ তাতেই ক্ষোভে ফুঁসছেন তাঁরা ৷ কালেক্টর বলেন, “এসপি এবং এসডিএম ঘটনাস্থলে পৌঁছন ও উত্তেজিত গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করেন ৷

error: Content is protected !!